প্রশ্নঃ পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. গিরিশচন্দ্র সেন
গ. সৈয়দ আমির আলী
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ গিরিশচন্দ্র সেন
প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৯-০৪-২০১৪ ]
ক. শর্মিষ্ঠা
খ. ভদ্রার্জুন
গ. কবর
ঘ. নীল দর্পণ
উত্তরঃ ভদ্রার্জুন
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-১১-২০১৩ ]
ক. সারদা দেবী
খ. চন্দ্রাবতী
গ. স্বর্ণকুমারী দেবী
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ চন্দ্রাবতী
প্রশ্নঃ বাংলা সাহিত্যে "ভোরের পাখি" বলা হয় কাকে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৮-১১-২০১৩ ]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
প্রশ্নঃ যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. ঈশ্বর চন্দ্র গুপ্ত
গ. ভারত চন্দ্র রায় গুণাকর
ঘ. আলাওল
উত্তরঃ ঈশ্বর চন্দ্র গুপ্ত
প্রশ্নঃ বাংলা সাহিত্যে 'সনেট' রচনার প্রবর্তক কে?
[ প্রা. বি. স. শি. নি. ৩০-১০-২০০৮ ]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মাইকেল মধুসূদন
ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ মাইকেল মধুসূদন