মাল্টা সরকার জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় International Institute on Ageing (INIA)- কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে ৯ অক্টোবর, ১৯৮৭ জাতিসংঘের সাথে একটা আনুষ্ঠানিক চুক্তি করে। ১৫ এপ্রিল, ১৯৮৮ জাতিসংঘের তৎকালীন মহাসচিব জ্যাভিয়ের পেরেজ দ্য কুয়েলার মাল্টার রাজধানী ভ্যালেটায় প্রতিষ্ঠিত এ Institude উদ্বোধন করেন। এটি জাতিসংঘভুক্ত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে–
[ বিসিএস ১১তম ]
ইসলামী ব্যাংক পরিচালনার কয়েকটি মূলনীতি হলো বিনা সুদে ঋণ প্রদান, মুনাফায় অংশগ্রহণ কর্মসূচি, অংশীদারী বিনিয়োগ, ইক্যুইটি লাইন প্রভৃতি। এটি ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত। ২০ অক্টোবর, ১৯৭৫ IsDB -এর কার্যক্রম শুরু হলেও এর লেনদেন শুরু হয় ১৯৭৬ সালের জানুয়ারি মাসে।
প্রশ্নঃ ইসলাম সম্মেলন সংস্থার সচিবলায় অবস্থিত–
[ বিসিএস ১০তম ]
২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ মরক্কোর রাজধানী রাবাতে OIC গঠিত হয় এবং সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাতে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, ইসলামী সম্মেলন সংস্থার বর্তমান নাম ইসলামী সহযোগীতা সংস্থা।
প্রশ্নঃ আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?
[ বিসিএস ১০তম ]
IMF (International Monetary Fund)-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ১-২২ জুলাই, ১৯৪৪ ব্রেটন উডসের জাতিসংঘ মনিটারি এন্ড ফিনান্সিয়াল কনফারেন্সে IMF গঠিত হয়। কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১ মার্চ থেকে।