প্রশ্নঃ A ও B কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে $$\angle AOB$$ এর মান -
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
ক. সমকোণ
খ. সরলকোণ
গ. পূরককোণ
ঘ. প্রবৃদ্ধকোণ
উত্তরঃ সরলকোণ
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ r কে বৃদ্ধি করে ব্যাসার্ধ $$r+n$$ করলে বৃত্তের ক্ষেত্রফল 4 গুণ হয়। এর মান কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
ক. $$\frac{n}{2}$$
খ. n
গ. 2n
ঘ. 3n
উত্তরঃ n
প্রশ্নঃ O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের BC চাপের উপর $$\angle BAC$$ হলো পরিধিস্থ কোণ। $$\angle BOC=110^{\circ}$$ হলে $$\angle BAC=?$$
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
ক. $$30^{\circ}$$
খ. $$40^{\circ}$$
গ. $$55^{\circ}$$
ঘ. $$110^{\circ}$$
উত্তরঃ $$55^{\circ}$$
প্রশ্নঃ 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা এর লম্বদূরত্ব 4 একক হলে জ্যা এর দৈর্ঘ্য কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
ক. 2 একক
খ. 3 একক
গ. 6 একক
ঘ. 4 একক
উত্তরঃ 6 একক
প্রশ্নঃ একটি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়, একটি তীর্ষক বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
ক. ৪ সেমি
খ. ২ সেমি
গ. ১.৫ সেমি
ঘ. ১ সেমি
উত্তরঃ ২ সেমি
প্রশ্নঃ বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দুর অবস্থান কোথায়?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]
ক. বৃত্তের পরিধিতে
খ. বৃত্তের বাইরে
গ. বৃত্তের কেন্দ্রে
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ বৃত্তের কেন্দ্রে
প্রশ্নঃ কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ-জ্যা- অপেক্ষা ২ সে.মি কম। বৃত্তের ব্যাসার্ধ ১০ সে.মি হলে ঐ জ্যা- এর দৈর্ঘ্য কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]
ক. 10 সে.মি
খ. 16 সে.মি
গ. 20 সে.মি
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ 16 সে.মি