প্রশ্নঃ করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩: ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬: ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত-
[ প্রা. প্র. শি. নি. ১২-১০-২০১২ ]
ক. ৪:৭
খ. ২:৩
গ. ২:৭
ঘ. ৯:১৪
উত্তরঃ ৯:১৪
প্রশ্নঃ একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩: ১। তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪: ১ হবে?
[ প্রা. প্র. শি. নি.১১-১০-২০১২ ]
ক. ৬ গ্রাম
খ. ৪৫ গ্রাম
গ. ৪ গ্রাম
ঘ. ৮ গ্রাম
উত্তরঃ ৪ গ্রাম
প্রশ্নঃ দুটি রাশির অনুপাত ৮: ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?
[ প্রা. প্র. শি. নি.১০-১০-২০১২ ]
ক. ১২০
খ. ৪৫
গ. ৭৫
ঘ. ১৫
উত্তরঃ ৭৫
প্রশ্নঃ এক দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দু'ধরনের চা কি অনুপাতে মেশালে দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?
[ প্রা. প্র. শি. নি.১০-১০-২০১২ ]
ক. ৭:৩
খ. ৪৫:৭
গ. ৩:৭
ঘ. ৪:৫
উত্তরঃ ৭:৩
প্রশ্নঃ যদি ক: খ = ৫: ৪ এবং ক: গ= ৬: ৫ হয়, তবে গ: খ=?
[ প্রা. প্র. শি. নি.৯-১০-২০১২ ]
ক. ২৫:২৪
খ. ২৪:২৫
গ. ৩:২
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ ২৫:২৪
প্রশ্নঃ যদি ক: খ = ৪ : ৫ এবং ক: গ= ৩: ৫ হয়, তবে গ: খ=?
[ প্রা. প্র. শি. নি.০৮-১০-২০১২ ]
ক. ১৬: ২০
খ. ১৫:২০
গ. ২০: ১৫
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ ২০: ১৫
প্রশ্নঃ যদি ক : খ = ৩ : ৪ এবং ক : গ = ৫ : ৬ হয়, তবে গ : খ = কত?
[ প্রা. প্র. শি. নি.০৭-১০-২০১২ ]
ক. ১৫:১৬
খ. ২০:১৮
গ. ১৮: ২০
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ১৮: ২০
প্রশ্নঃ পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭: ৩। ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
[ প্রা. প্র. শি. নি.০৭-১০-২০১২ ]
ক. ১৭:৪
খ. ১৭:৫
গ. ১৫:৪
ঘ. ১৬:৫
উত্তরঃ ১৭:৫
প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কত?
[ প্রা. প্র. শি. নি. ১৩-০৯-২০০৯ ]
ক. ৭ ও ১১
খ. ১২ ও ১৮
গ. ১০ ও ১৬
ঘ. ১০ ও ২৪
উত্তরঃ ১০ ও ১৬
প্রশ্নঃ ৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্টোলে পেট্টোল ও অকটেনের অনুপাত ৩ : ১। এতে আর কত অকটেন মিশালে পেট্টোল ও অকটেনের অনুপাত ৫ : ২ হবে?
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
ক. ১ গ্যালন
খ. ২ গ্যালন
গ. ৩ গ্যালন
ঘ. ৪ গ্যালন
উত্তরঃ ২ গ্যালন
প্রশ্নঃ একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করে। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা ও তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে?
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
ক. ১৫০ টাকা
খ. ২০০ টাকা
গ. ২৫০ টাকা
ঘ. ২৭৫ টাকা
উত্তরঃ ২০০ টাকা
প্রশ্নঃ ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭: ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩: ৭ হবে?
[ প্রা. প্র. শি. নি. ১১-০৯-২০০৯ ]
ক. ৭০
খ. ৮০
গ. ৯০
ঘ. ৯৮
উত্তরঃ ৮০
প্রশ্নঃ ৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৭: ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩: ৭ হবে?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
ক. ৩০ গ্যালন
খ. ৩৫ গ্যালন
গ. ৪০ গ্যালন
ঘ. ৪২ গ্যালন
উত্তরঃ ৪০ গ্যালন
প্রশ্নঃ ৫৫০ গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের $$১\frac{১}{২}$$ গুণ পরিমাণ চিনি লাগলে , ময়দা কতটুকু লাগবে ?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
ক. ২২৫ গ্রাম
খ. ২৫০ গ্রাম
গ. ২৭৫ গ্রাম
ঘ. ৩০০ গ্রাম
উত্তরঃ ৩০০ গ্রাম
প্রশ্নঃ ২১ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪: ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৪ হবে?
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
ক. ৩ গ্যালন
খ. ৪৪ গ্যালন
গ. ৬ গ্যালন
ঘ. ৭ গ্যালন
উত্তরঃ ৭ গ্যালন
প্রশ্নঃ এক ভাই ও বোন তাদের সংগৃহিত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫: ৩ অনুপাত ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩:১:১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকেট পাবে?
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
ক. ৫৭৫
খ. ৬০০
গ. ৬২৫
ঘ. ৬৫০
উত্তরঃ ৬২৫
প্রশ্নঃ করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩: ৪ এবং রহিম ও মোহনের নম্বরে অনুপাত ৬: ৭। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ ]
ক. ৪:৭
খ. ২:৫
গ. ২:৭
ঘ. ৯:১৪
উত্তরঃ ৯:১৪
প্রশ্নঃ একজন লোক সপ্তাহে ২২০০ টাকা আয় করেন এবং ১৬৫০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত হবে-
[ প্রা. প্র. শি. নি. ১৮-০৪-২০০৮ ]
ক. ১ : ৪
খ. ২ : ৩
গ. ৩ : ৪
ঘ. ৪ : ৫
উত্তরঃ ১ : ৪
প্রশ্নঃ ৪৯৫ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
[ প্রা. প্র. শি. নি. ১৬-০৪-২০০৮ ]
ক. ১২৫ টাকা
খ. ১৩০ টাকা
গ. ১৩৫ টাকা
ঘ. ১৪০ টাকা
উত্তরঃ ১৩৫ টাকা
প্রশ্নঃ একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা দরের চা এর সঙ্গে প্রতি কেজি ১০০ টাকা দরের চা ১: ৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চা-এর দর কত হবে?
[ প্রা. প্র. শি. নি. ১৬-০৪-২০০৮ ]
ক. ৮৫ টাকা
খ. ৪৯০ টাকা
গ. ৯২ টাকা
ঘ. ৯৫ টাকা
উত্তরঃ ৯৫ টাকা