১. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
180°
270°
360°
580°
ব্যাখ্যাঃ যখন একটি ত্রিভুজের প্রতিটি বাহুকে বর্ধিত করা হয়, তখন প্রতিটি শীর্ষবিন্দুতে একটি করে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়। প্রতিটি বহিঃস্থ কোণ তার সংলগ্ন অন্তঃস্থ কোণের সাথে মিলে 180° তৈরি করে।
ধরি, একটি ত্রিভুজের অন্তঃস্থ কোণগুলি হল $A, B, C$ এবং তাদের সংশ্লিষ্ট বহিঃস্থ কোণগুলি হল $A', B', C'$।
তাহলে,
$A + A' = 180^\circ$
$B + B' = 180^\circ$
$C + C' = 180^\circ$
এই তিনটি সমীকরণ যোগ করে পাই:
$(A + A') + (B + B') + (C + C') = 180^\circ + 180^\circ + 180^\circ$
$(A + B + C) + (A' + B' + C') = 540^\circ$
আমরা জানি, একটি ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের সমষ্টি $A + B + C = 180^\circ$।
এই মানটি সমীকরণে বসিয়ে পাই:
$180^\circ + (A' + B' + C') = 540^\circ$
$A' + B' + C' = 540^\circ - 180^\circ$
$A' + B' + C' = 360^\circ$
সুতরাং, কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি 360° হবে।
ধরি, একটি ত্রিভুজের অন্তঃস্থ কোণগুলি হল $A, B, C$ এবং তাদের সংশ্লিষ্ট বহিঃস্থ কোণগুলি হল $A', B', C'$।
তাহলে,
$A + A' = 180^\circ$
$B + B' = 180^\circ$
$C + C' = 180^\circ$
এই তিনটি সমীকরণ যোগ করে পাই:
$(A + A') + (B + B') + (C + C') = 180^\circ + 180^\circ + 180^\circ$
$(A + B + C) + (A' + B' + C') = 540^\circ$
আমরা জানি, একটি ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের সমষ্টি $A + B + C = 180^\circ$।
এই মানটি সমীকরণে বসিয়ে পাই:
$180^\circ + (A' + B' + C') = 540^\circ$
$A' + B' + C' = 540^\circ - 180^\circ$
$A' + B' + C' = 360^\circ$
সুতরাং, কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি 360° হবে।
২. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রি। ক্ষুদ্রতম কোণের মান কত?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
৩২ ডিগ্রি
৩৮ ডিগ্রি
৪২ ডিগ্রি
৪৮ ডিগ্রি
৩. $২৮^{\circ}$ কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
$৬০^{\circ}$
$৪০^{\circ}$
$৭৬^{\circ}$
$৩১^{\circ}$
৪. ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
$90^{\circ}$
$180^{\circ}$
$270^{\circ}$
$360^{\circ}$
৫. ৫৫ ডিগ্রি কোণের পূরক কোণ কত?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
৩৫ ডিগ্রি
৪৫ ডিগ্রি
১২৫ ডিগ্রি
১৮০ ডিগ্রি
৬. কোন ত্রিভূজের একটি বহিঃস্থকোণ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত?
[ ১৩তম শি. (স্কুল সমপর্যায়) ]
90 ডিগ্রী
120 ডিগ্রী
180 ডিগ্রী
360 ডিগ্রী
৮. একটি কোণের দ্বিগুণ ৬০ডিগ্রী হলে, তার পূরক কোণ কত?
[ ১২তম শি. (স্কুল সমপর্যায়) ]
৩০ ডিগ্রী
১৫ ডিগ্রী
২০ ডিগ্রী
৬০ ডিগ্রী
৯. ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটি যোগফল
[ ১৩তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
180 ডিগ্রী
150 ডিগ্রী
270 ডিগ্রী
360 ডিগ্রী
১০. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রী ঘোরে?
[ ৯ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৩৬০ ডিগ্রী
৩০০ ডিগ্রী
১৮০ ডিগ্রী
৩০ ডিগ্রী
১১. দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখ্যা কত হবে?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
অসংখ্য
সমাধান নেই
দুইটি
একটি
১২. বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ $60^{\circ}$ হলে, বৃত্তস্থ কোণ কত?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
$60^{\circ}$
$30^{\circ}$
$120^{\circ}$
$180^{\circ}$
১৩. $50^{\circ}$ এর পূরক কোণ কোনটি?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
$130^{\circ}$
$220^{\circ}$
$40^{\circ}$
$310^{\circ}$
ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:
১৪. চিত্রে XY এবং WZ দুটো সমান্তরাল সরলরেখা, PQ তাদের ছেদক। সে ক্ষেত্রে $ ∠ a + ∠ b $ এর মান নিচের কোনটি?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
90 °
120 °
180 °
360 °