১. একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করলে, খুঁটিটির উচ্চতা কত?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
ধরি, খুঁটিটির যে অংশটি মাটি থেকে ভেঙ্গেছে তার উচ্চতা $h_1$ = 5 মিটার।
খুঁটির ভাঙ্গা অংশটি ভূমিতে যে দূরত্বে স্পর্শ করেছে, সেই দূরত্ব $d$ = 5 মিটার।
খুঁটির ভাঙ্গা অংশটি (যেটি উপরের দিকে ছিল) অতিভুজ হিসাবে কাজ করবে, ধরি এর দৈর্ঘ্য $h_2$।
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
$h_2^2 = h_1^2 + d^2$
$h_2^2 = 5^2 + 5^2$
$h_2^2 = 25 + 25$
$h_2^2 = 50$
$h_2 = \sqrt{50}$
$h_2 = \sqrt{25 \times 2}$
$h_2 = 5\sqrt{2}$ মিটার
খুঁটিটির মোট উচ্চতা = ভাঙ্গা অংশের উপরের অংশ ($h_2$) + মাটির উপরের অংশ ($h_1$)
মোট উচ্চতা = $h_1 + h_2$
মোট উচ্চতা = $5 + 5\sqrt{2}$ মিটার।
অতএব, খুঁটিটির উচ্চতা হল $(5 + 5\sqrt{2})$ মিটার।
২. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি 30° ও 60°; ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রমাণ:
ধরি, ABC একটি সমকোণী ত্রিভুজ, যেখানে $\angle B = 90^\circ$, $\angle A = 30^\circ$ এবং $\angle C = 60^\circ$।
sin $30^\circ = \frac{\text{বিপরীত বাহু}}{\text{অতিভুজ}} = \frac{BC}{AC} = \frac{1}{2}$
cos $30^\circ = \frac{\text{সংলগ্ন বাহু}}{\text{অতিভুজ}} = \frac{AB}{AC} = \frac{\sqrt{3}}{2}$
এখন, $\frac{BC}{AC} = \frac{1}{2}$ থেকে পাই $BC : AC = 1 : 2$।
এবং $\frac{AB}{AC} = \frac{\sqrt{3}}{2}$ থেকে পাই $AB : AC = \sqrt{3} : 2$।
সুতরাং, বাহু তিনটির অনুপাত $BC : AB : AC = 1 : \sqrt{3} : 2$।
অর্থাৎ, $30^\circ$ কোণের বিপরীত বাহু : $60^\circ$ কোণের বিপরীত বাহু : অতিভুজ = $1 : \sqrt{3} : 2$।
৩. 1 সে.মি., 2 সে.মি., 3 সে.মি. ও 4 সে.মি. দৈর্ঘ্যবিশিষ্ট চারটি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অংকন করা যাবে?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ত্রিভুজ গঠনের শর্ত হলো, যেকোনো দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হতে হবে।
প্রদত্ত চারটি রেখাংশের দৈর্ঘ্য হলো: 1 সেমি, 2 সেমি, 3 সেমি এবং 4 সেমি।
এই চারটি রেখাংশ থেকে তিনটি করে নিয়ে সম্ভাব্য ত্রিভুজগুলো পরীক্ষা করি:
১. 1 সেমি, 2 সেমি, 3 সেমি: 1 + 2 = 3 যেহেতু দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, তাই এটি দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না।
২. 1 সেমি, 2 সেমি, 4 সেমি: 1 + 2 = 3 < 4 যেহেতু দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট, তাই এটি দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না।
৩. 1 সেমি, 3 সেমি, 4 সেমি: 1 + 3 = 4 যেহেতু দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, তাই এটি দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না।
৪. 2 সেমি, 3 সেমি, 4 সেমি: 2 + 3 = 5 > 4 (শর্ত পূরণ করে) 3 + 4 = 7 > 2 (শর্ত পূরণ করে) 2 + 4 = 6 > 3 (শর্ত পূরণ করে) যেহেতু এই তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠনের শর্ত পূরণ হয়, তাই এটি দিয়ে একটি ত্রিভুজ গঠন করা যাবে।
সুতরাং, এই চারটি রেখাংশ দ্বারা কেবল 1 টি ত্রিভুজ অংকন করা যাবে।
৪. কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অংকিত বৃত্তটির কেন্দ্রকে বলে -
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৫. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি হলে এর উচ্চতা কত সে.মি?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
৬. একটি ত্রিভুজের ভূমি 6 সে.মি এবং এর উচ্চতা 5 সে.মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
৭. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ ৪ঃ ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
৮. নিচের চিত্রে $∠ B = 75$ এবং $∠ ACE = 150°$ হলে $∠ A$ কোণের মান কত?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
৯. কোনো সমকোণী ত্রিভুজের ভূমি x এবং উচ্চতা y হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?
[ ১৪তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১০. একটি খাড়া খুঁটি মাটি থেকে ৩ মিটার ওপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে ৪ মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত?
[ ১২তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১১. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে, এর উচ্চতা কত?
[ ১২তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১২. একটি $\Delta ABC$ এ BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে $\angle A=45^{\circ}$ এবং $\angle B=60^{\circ}$ হলে $\angle ACD$ ?
[ ১২তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১৩. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে-
[ ১২তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১৫. সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সে.মি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
[ ১২তম শি. (স্কুল সমপর্যায়) ]
১৬. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, সেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেমি ও ভূমি ৬০ সেমি?
[ ১১তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১৭. $\triangle ABC$ এর BC বাহুকে D বর্ধিত করা হল। $\angle A=60°$ এবং $\angle B=90°$ হলে $\angle ACD =$ কত?
[ ১১তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১৮. সমকোণী ত্রিভূজের অপর কোণদ্বয়
[ ১৩তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১৯. একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ঃ৩:৫। এর বৃহত্তম কোণটি
[ ১৩তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
২০. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য $$2\sqrt{3}$$ একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল-
[ ১৩তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
২১. একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরূপ হবে?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
২২. একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সে.মি হলে, তার ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
২৩. একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ $20^{\circ}$ হলে, এর অপর দুটি কোণের প্রত্যেকটির মান কত?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
২৪. কোনো ত্রিভুজের দুটি কোণ ১০ ডিগ্রী এবং ৮০ ডিগ্রী হলে ত্রিভুজটি হবে
[ ৯ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
২৫. $$\Delta ABC$$ এর $$\angle A=45^{\circ}$$, $$\angle B=30^{\circ}$$ হলে $$\angle C$$ এর মান কত?
[ ৯ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
২৬. সমকোণী ত্রিভুজের একটি কোণ $60^{\circ}$ হলে অপর কোণটি কত?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
২৭. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
২৮. নিচের $Δ ABC$ এর দুই বাহুর দৈর্ঘ্য a এবং b । বাহুদুইটর অন্তর্ভূক্ত কোণ θ । সে ক্ষেত্রে $Δ ABC$ এর ক্ষেত্রঢফল নির্ণয়ের সূত্র হবে-
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
২৯. একটি ত্রিভুজের যে কোন একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?
[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৩০. একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?
[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৩১. যদি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 12 সেমি হয়, তবে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত?
[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৩২. $$ \Delta ABC $$ এর AD, $$ \angle ADB $$ সূক্ষকোণ হলে,
[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৩৪. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রী হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৩৫. ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডকত্রয়ের ছেদ বিন্দুটির নাম কী?
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৩৬. ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল। $\angle ACD=160^{\circ}$; $\angle ABC=7\angle BAC$
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৩৭. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৩৮. নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
[ ৬ষ্ঠ শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৩৯. একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ a হলে, এর ক্ষেত্রফল কত?
[ ৬ষ্ঠ শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৪০. Δ ABC এ AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D, E। যদি BC=12 সে.মি হয়, তবে DE= কত?
[ ৬ষ্ঠ শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]