১. একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩:২। লব হতে ৬ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা মূল ভগ্নাংশের $\frac{২}{৩}$। ভগ্নাংশটির লব কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
৯
১৬
১৮
২৪
২. ক: খ = ৪:৫, খ: গ = ২:৩। ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমাণ কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
১০০০ টাকা
১২০০ টাকা
১৫০০ টাকা
২০০০ টাকা
৩. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
৭০
৮০
৯০
৯৮
৪. তিনটি ক্রমিক সমানুপাতিক প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৩৬। ৩য় রাশি ১২ হলে ক্রমিক সমানুপাতটির মধ্যরাশি কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
৬
৩
৯
16
৫. একটি সোনার গহনার ভর ২০ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ ১ হলে, তামার পরিমাণ কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]
৫ গ্রাম
৪ গ্রাম
১০ গ্রাম
১৫ গ্রাম
৬. আবিদ, আনিস ও আনোয়ারের মধ্যে কিছু পরিমাণ টাকা ৩:৫:৭ অনুপাতে ভাগ করে দিলে আবিদ ১৫০ টাকা পায়। মোট টাকার পরিমাণ কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]
৬০০ টাকা
৭০০ টাকা
৮০০ টাকা
৭৫০ টাকা
৭. একটি শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৬:৫। ঐ শেণির মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ৭৭ হলে ছাত্রীর সংখ্যা কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
৩০
৩৫
৪০
৪৫
৮. মাতা ও কন্যার ওজন ২৫০ পাউন্ড, মাতার ওজন কন্যার ওজনের দেড়গুণ। কন্যার ওজন কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
৮০ পাউন্ড
৯০ পাউন্ড
১০০ পাউন্ড
১১০ পাউন্ড