প্রশ্নঃ “তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ____ সাহেবের কথা।”
[ বিসিএস ৪১তম ]
বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের একটি লাইন হলো তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা।
উল্লেখ্য, ৭ই মার্চের ভাষণের প্রথম বাক্য ছিলো আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভাষণে ৬টি রাজনৈতিক কর্মসূচি এবং ৪টি দাবির কথা বলেছেন। ভাষণটি সংরক্ষণ করেন মুহিবুর রহমান খাঁ। এ ভাষণে ৩৫টি বিধির কথা বলা হয়। এটি বিশ্বের ১০টি ভাষণের মধ্যে অন্যতম।
প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
[ বিসিএস ৩৭তম ]
বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান, প্রথম ইউরোপের দেশ পূর্ব জার্মানি। প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল, প্রথম আরব দেশ ইরাক।
প্রশ্নঃ ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
[ বিসিএস ২৮তম ]
ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ১৬১০ খ্রিস্টাব্দে। সুবেদার ইসলাম খান বিহারের রাজমহল থেকে ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করেন এবং নামকরণ করেন জাহাঙ্গীরনগর। স্বাধীনতার পূর্বে ঢাকায় সর্বমোট চারবার রাজধানী স্থাপিত হয় ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
[ বিসিএস ২৬তম ]
মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা গ্রহণ করে শেখ আলাউদ্দিন ইসলাম খান চিশতি বাংলার সুবেদার নিয়োগ করেন। ইসলাম খান ১৬১০ সালে রাজমহল থেকে স্থানান্তরিত করে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
প্রশ্নঃ ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
[ বিসিএস ২১তম ]
ঢাকা (প্রাচীন জাহাঙ্গীরনগর) মুঘল আমল (১৬১০ সাল) প্রথম রাজধানী হয় এবং স্বাধীনতার পূর্বে ১৬৬০, ১৯০৫ ও ১৯৪৭ সালে এবং স্বাধীনতার পরে ১৯৭১ সালে মোট ৫ বার রাজধানীর মর্যাদা লাভ করে।
১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর জয়নুলের আঁকা ছবির নাম ‘ম্যডোনা ৪৩’। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে- সংগ্রাম (গরু), মইটানা, গায়ের বধূ, সাঁওতাল রমণী, মা ইত্যাদি।
প্রশ্নঃ ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
[ বিসিএস ১৮তম ]
খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে। এ অঞ্চলে সিরিয়া, ইরাক ও তুরস্ক জুড়ে বিস্তৃত হলেও অধিকাংশই বর্তমান ইরাকের অন্তর্ভুক্ত। ইরাককে প্রাচীনকালে মেসোপটেমিয়া নামে অভিহিত করা হতো।
প্রশ্নঃ টলেমি কি ছিলেন?
[ বিসিএস ১৮তম ]
‘ক্ল্যাডিয়াস টলেমি’ ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ। তার বিখ্যাত তিনটি গ্রন্হ ‘গাইড টু জিওগ্রাফি’, ‘অ্যালমাজেন্ট’ এবং ‘অপটিকস’।
শায়েস্তা খানের কন্যা পরীবিবির আসল নাম ইরান দুখ্ত। পরী বিবির মাজার লালবাগ কেল্লার ভিতরে দরবারগৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত। এ মাজারে কালো পাথর, শ্বেত বর্ণের মর্মর পাথর, ধূসর বর্ণের বেলে পাথর ইত্যাদি দুষ্প্রাপ্য পাথর সংযোজিত আছে। উল্লেখ্য, ইরান দুখ্ত শাহজাদা আযমের বাগদত্তা ছিলেন, কিন্তু বিয়ের পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন।
প্রশ্নঃ ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
[ বিসিএস ১৬তম ]
মুঘল আমলে কোতোয়ালের এবং ব্রিটিশ আমলে পৌরসভার ওপর ঢাকা শহর পরিচালনা ও ব্যবস্থাপনার ভার ন্যস্ত হয়। এ লক্ষ্যে ১ আগস্ট, ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ঢাকা পৌরসভাকে ৩০ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে ‘পৌর কর্পোরেশন’ এবং ১৯৯০ সালে ‘সিটি কর্পোরেশন’ নামকরণ করা হয়।
প্রশ্নঃ উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
[ বিসিএস ১৬তম | প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ | প্রা. বি. স. শি. নি. ১২-০১-২০১০ ]
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। তিনি ২১ ফেব্রুয়ারি, ১৯৪৭ সাল থেকে ১৫ আগস্ট, ১৯৪৭ সাল পর্যন্ত শেষ ব্রিটিশ ‘ভাইসরয়’ এবং ১৫ আগস্ট, ১৯৪৭ থেকে ২১ জুন, ১৯৪৮ পর্যন্ত বিভাগোত্তর ভারত ডোমিনিয়নের প্রথম ‘গভর্নর জেনারেল’ পদে দায়্ত্বি পালন করেন। উল্লেখ্য, উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল হিসেবে ওয়ারেন হেস্টিংস ২০ অক্টোবর, ১৮৭৪ থেকে ১ ফেব্রুয়ারি, ১৮৭৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
প্রশ্নঃ বাস্তিল দুর্গের পতন ঘটেছিল–
[ বিসিএস ১২তম ]
ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের শাসনামলের অসাম্য ও অনাচারপূর্ণ সমাজব্যবস্থা এবং রানি অ্যান্টোনয়েটের অপরিণামদর্শী বিলাসিতা ও অর্থব্যয়ের কারণে শ্রমজীবী মানুষের মধ্যে ক্ষুধা, অনাহার ও দারিদ্র্য বৃদ্ধি পায়। এ অবস্থার প্রেক্ষিতে দার্শনিক রুশো, ভলতেয়ার ও মন্টেস্কুর হৃদয়স্পর্শী আহ্বানে জনগণ ১৪ জুলাই, ১৭৮৯ সালে ক্ষমতার কেন্দ্রবিন্দু বাস্তিল দুর্গ ধ্বংস করে।