প্রশ্নঃ পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?
[ বিসিএস ৪৫তম ]
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ ১৯৮৫ সালে
ব্যাখ্যাঃ
পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ সালে জারি হয়।
এই অধ্যাদেশটি পারিবারিক বিষয়াবলী যেমন বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, ভরণপোষণ, সন্তানের অভিভাবকত্ব এবং সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠার বিধান করে।
প্রশ্নঃ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?
[ বিসিএস ২৪তম ]
ক. ১৭ এপ্রিল, ২০০২
খ. ৯ এপ্রিল, ২০০২
গ. ১৮ মার্চ, ২০০২
ঘ. ৩ এপ্রিল, ২০০২
উত্তরঃ ৯ এপ্রিল, ২০০২
ব্যাখ্যাঃ
রাস্তাঘাটে বিশৃঙ্খলা, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দ্রুত বিচার সম্পন্ন করার জন্য জাতীয় সংসদে ২০০২ সালের ৭ এপ্রিল ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) বিল ২০০২’ উত্থাপন করা হয়। ৪ এপ্রিল এ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং ৯ এপ্রিল তা পাস হয়। এ আইনে অপরাধীদের ২ থেকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডের বিধান প্রণয়ন করা হয়েছে।