শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ
ভুগোল ও পরিবেশ
মানচিত্র পঠন ও ব্যবহার
প্রশ্নঃ পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য $১°$ হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৫-২০১৯ ]
ক. ৪ মিনিট
খ. ৪৫ মিনিট
গ. ২০ মিনিট
ঘ. ১ মিনিট
উত্তরঃ ৪ মিনিট
প্রশ্নঃ পৃথিবীর পরিধি-
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-০৪-২০১৩ ]
ক. ৩৬০ ডিগ্রি
খ. ২৬০ ডিগ্রি
গ. ১৮০ ডিগ্রি
ঘ. ৯০ ডিগ্রি
উত্তরঃ ৩৬০ ডিগ্রি
প্রশ্নঃ পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয়-
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-০৪-২০১৩ ]
ক. অক্ষাংশ
খ. সুমেরু
গ. কুমেরু
ঘ. দ্রাঘিমাংশ
উত্তরঃ দ্রাঘিমাংশ
প্রশ্নঃ কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০ ডিগ্রী পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে -
[ প্রা. বি. স. শি. নি. ২৯-০২-২০১২ ]
ক. শনিবার রাত ১২টা
খ. শনিবার সন্ধা ৬টা
গ. রবিবার দুপুর ২টা
ঘ. রবিবার সন্ধা ৬টা
উত্তরঃ শনিবার সন্ধা ৬টা
প্রশ্নঃ কোনো স্থানে সময় যখন শনিবার সকাল ১০টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে -
[ প্রা. বি. স. শি. নি. ২৮-০২-২০১২ ]
ক. শনিবার রাত্রি ১০টা
খ. শনিবার দুপুর ৪টা
গ. শুক্রবার রাত্রি ১০টা
ঘ. শনিবার ভোর ৪টা
উত্তরঃ শনিবার রাত্রি ১০টা
প্রশ্নঃ গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে
[ প্রা. বি. স. শি. নি. ২৭-০২-২০১২ ]
ক. শনিবার রাত্রি ১২টা
খ. শনিবার সন্ধ্যা ৬টা
গ. রবিবার সন্ধ্যা ৬টা
ঘ. রবিবার দুপুর ১২টা
উত্তরঃ রবিবার দুপুর ১২টা
প্রশ্নঃ পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে।
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০২-২০১২ ]
ক. অ অক্ষরেখা
খ. নিরক্ষ রেখা
গ. পূর্ব দ্রাঘিমা রেখা
ঘ. উত্তর গোলার্ধে
উত্তরঃ নিরক্ষ রেখা
প্রশ্নঃ পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় -
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০২-২০১২ ]
ক. ২৩ জুন ও ২২ ডিসেম্বর
খ. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
গ. ২৩ মার্চ ও ২২ সেপ্টেম্বর
ঘ. ২২ এপ্রিল ও ২৩ অক্টোবর
উত্তরঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
প্রশ্নঃ ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে?
[ প্রা. বি. স. শি. নি. ১০-০১-২০১০ ]
ক. ৯০
খ. ৯১
গ. ১৮০
ঘ. ১৮১
উত্তরঃ ১৮০
প্রশ্নঃ গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-১০-২০০৮ ]
ক. ৫ ঘন্টা
খ. ৬ ঘন্টা
গ. ৭ ঘন্টা
ঘ. ৮ ঘন্টা
উত্তরঃ ৬ ঘন্টা
প্রশ্নঃ দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য কত হলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য ১ ঘণ্টা হবে?
[ প্রা. বি. স. শি. নি. ০৬-১২-২০০৬ ]
ক. ১০°
খ. ১৫°
গ. ২০°
ঘ. ২৫°
উত্তরঃ ১৫°