শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ
ভুগোল ও পরিবেশ
বাংলাদেশের ভৌগোলিক বিবরণ
প্রশ্নঃ কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপিত্যকা এলাকা
[ রে. বে. প্রা. স. শি. নি. ১১-১২-২০১১ ]
ক. মারিস্যা ভ্যালী
খ. খাগড়া ভ্যালী
গ. জাবরী ভ্যালী
ঘ. ভেঙ্গী ভ্যালী
উত্তরঃ ভেঙ্গী ভ্যালী
প্রশ্নঃ ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১১-১২-২০১১ ]
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. ধরলা
ঘ. বংশী
উত্তরঃ বুড়িগঙ্গা
প্রশ্নঃ বরেন্দ্রভূমি বলা হয় -
[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]
ক. ময়নামতি ও লালমাই পাহাড়কে
খ. শালবন বিহারকে
গ. মধুপুর ও ভালয়ালের গড়কে
ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে
উত্তরঃ রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে
প্রশ্নঃ সুরমা ও কুশিয়ারা এ দু'নদীর মিলিত স্রোতের নাম -
[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]
ক. কুশিয়ারা
খ. বরাক
গ. মেঘনা
ঘ. নবগঙ্গা
উত্তরঃ মেঘনা