প্রশ্নঃ `কর্তব্য` শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. কব+তব্য
খ. কর্ + তব্য
গ. কর্তা + অব্য
ঘ. কৃ+তব্য
উত্তরঃ কৃ+তব্য
প্রশ্নঃ 'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
[ ১৭তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. মুন+ষ্ণ
খ. মনু+অব
গ. মনু+ষ্ণ
ঘ. মা+নব
উত্তরঃ মনু+ষ্ণ
প্রশ্নঃ 'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. √ দর্শন + ইয়
খ. √ দৃশ্ + অনীয়
গ. √ দৃশ্য + নীয়
ঘ. √ দর্শন + ঈয়
উত্তরঃ √ দৃশ্ + অনীয়