প্রশ্নঃ `বাবা বাড়ি নেই` - বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. কর্তায় শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ অধিকরণে শূন্য
প্রশ্নঃ 'পাপে বিরত থাকো'- কোন কারকে কোন বিভক্তি?
[ ১৭তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. অপাদানে ৭মী
খ. করণ কারকে ৭মী
গ. অধিকরণে ৭মী
ঘ. কর্মকারকে ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী
প্রশ্নঃ 'রাজায় রাজায় লড়াই করছে' - এ বাক্যে 'রাজায় রাজায়' কী?
[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. প্রযোজক কর্তা
খ. মুখ্য কর্তা
গ. ব্যতিহার কর্তা
ঘ. ণিজন্ত কর্তা
উত্তরঃ ব্যতিহার কর্তা
প্রশ্নঃ কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক।
খ. ভিক্ষুককে ভিক্ষা দাও।
গ. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক।
ঘ. কোনোটিই নয়।
উত্তরঃ ভিক্ষুককে ভিক্ষা দাও।
প্রশ্নঃ সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. কে, রে
খ. প্রথমা, শূন্য
গ. র, এর
ঘ. এ, তে
উত্তরঃ র, এর
প্রশ্নঃ ‘আমার গানের মালা আমি করব কারে দান।’ বাক্যটিতে ‘কারে’- শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. কর্তায় সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. করণে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী
উত্তরঃ কর্মে সপ্তমী