প্রশ্নঃ পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য ২০। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স-
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ১৮ বছর
খ. ১৬ বছর
গ. ১২ বছর
ঘ. ৮ বছর
উত্তরঃ ১৮ বছর
প্রশ্নঃ কোনো একটি শ্রেণিতে ১১ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর। ৩ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১২ বছর। নতুন ৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ৪৫
খ. ২৫
গ. ৩৫
ঘ. ৫২
উত্তরঃ ২৫
প্রশ্নঃ ৫০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ৭৪
খ. ৭৫
গ. ৭৬
ঘ. ৭৭
উত্তরঃ ৭৫
প্রশ্নঃ রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর । হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত?
[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ৪০ বছর
খ. ৪১ বছর
গ. ৪২ বছর
ঘ. ৪৩ বছর
উত্তরঃ ৪১ বছর
প্রশ্নঃ ৫ টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩ টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২২। সমষ্টিগতভাবে ৮ টি সংখ্যার গড় কত?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ৩৩.২
খ. ৩৩.৫০
গ. ৩৩.২৫
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৩৩.২৫