প্রশ্নঃ পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা -
[ প্রা.বি.স.শি. 31-05-2019 ]
ক. ফরিদুল আলম
খ. মাকসুদুল আলম
গ. শহীদুল আলম
ঘ. মোঃ জলিল
উত্তরঃ মাকসুদুল আলম
ব্যাখ্যাঃ
পাটের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচনকারী দলের নেতা ছিলেন বাংলাদেশী বিজ্ঞানী ড. মাকসুদুল আলম।
২০১০ সালে তাঁর নেতৃত্বে একদল বিজ্ঞানী তোষা পাটের জীবনরহস্য এবং ২০১৩ সালে দেশি পাটের জীবনরহস্য উন্মোচন করেন। এটি বাংলাদেশের বিজ্ঞান গবেষণায় একটি যুগান্তকারী অর্জন হিসেবে বিবেচিত হয়।
প্রশ্নঃ Mendel-এর প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
ক. অসম্পূর্ণ প্রকটতা
খ. এসিস্ট্যাসিস
গ. বর্ণান্ধতা
ঘ. পরিপূরক জিন
উত্তরঃ অসম্পূর্ণ প্রকটতা
প্রশ্নঃ নিচের কোনটি শুদ্ধ?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
ক. DNA-এর কোনো প্রকারভেদ নেই
খ. DNA-এর পিউরিনে থাইমিন ও সাইটোসিন থাকে
গ. DNA একসূত্রক, ঘুরানো সিঁড়ির ন্যায়
ঘ. DNA পলিমারেজ মুক্ত নিউক্লিওটাইডকে একত্র করে
উত্তরঃ DNA-এর কোনো প্রকারভেদ নেই
প্রশ্নঃ DNA অণুর শিকলদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে-
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
ক. $34^{\circ}A$
খ. $3.4^{\circ}A$
গ. $4-10^{\circ}A$
ঘ. $5-15^{\circ}A$
উত্তরঃ $4-10^{\circ}A$
প্রশ্নঃ 'Adult Cell' ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৪-২০১৮ ]
ক. ডলি
খ. মলি
গ. নেলী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ডলি
প্রশ্নঃ প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে
[ প্রাক-প্রা. স. শি. নি. ৩০-১০-২০১৫ ]
ক. জেনেটিক্স
খ. জুওলজি
গ. বায়োলজি
ঘ. ইভোলিউশন
উত্তরঃ জেনেটিক্স
প্রশ্নঃ জেনেটিক কোডের আবিষ্কারক কে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২০-০৪-২০১৪ ]
ক. ড. এম স্বামীন খান
খ. জোহানসন
গ. ড. খোরানা
ঘ. ড. রোনাল্ড রস
উত্তরঃ ড. খোরানা
প্রশ্নঃ দুটি প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাত-
[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৮-২০০৫ ]
ক. দোঁয়াশ
খ. মিশ্র
গ. সংকর
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ সংকর