প্রশ্নঃ কবি জসিমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. কালি ও কলম পত্রিকা
খ. ধুমকেতু পত্রিকা
গ. তত্ত্ববোধিনী পত্রিকা
ঘ. কল্লোল পত্রিকা
উত্তরঃ কল্লোল পত্রিকা
প্রশ্নঃ “জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।” কবিতাংশটুকুর রচিয়তা কে?
[ প্রা. প্র. শি. নি. ১১-০৯-২০০৯ ]
ক. কাজী নজরুল ইসলাম
খ. সুফিয়া কামাল
গ. জসীমউদ্দীন
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ সুফিয়া কামাল
প্রশ্নঃ মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
ক. জসীমউদ্দীন
খ. সুফিয়া কামাল
গ. আহসান হাবীব
ঘ. শামসুর রহমান
উত্তরঃ শামসুর রহমান
প্রশ্নঃ বাংলা সাহিত্যে `পল্লীকবি` বলা হয়-
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
ক. জসীমউদ্দীনকে
খ. জীবনানন্দ দাশকে
গ. আল মাহমুদকে
ঘ. শহীদ কাদরীকে
উত্তরঃ জসীমউদ্দীনকে
প্রশ্নঃ মেঘদূত' কাব্য কার রচনা?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]
ক. মহাকবি কালিদাস
খ. বিশ্বকবি রবীন্দ্রনাথ
গ. ছন্দের কবি সত্যেন্দ্রনাথ
ঘ. পল্লীকবি জসীমউদ্দিন
উত্তরঃ মহাকবি কালিদাস
প্রশ্নঃ নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]
ক. মহাকাব্য
খ. গীতিকাব্য
গ. পত্রকাব্য
ঘ. কাহিনীকাব্য
উত্তরঃ গীতিকাব্য
প্রশ্নঃ জসীমউদ্দীনের নাটক-
[ প্রাক-প্রা. স. শি. নি. ২০-০৪-২০১৪ ]
ক. বেদের মেয়ে
খ. রাখালী
গ. মাটির কান্না
ঘ. বোবা কাহিনী
উত্তরঃ বেদের মেয়ে
প্রশ্নঃ "কবর" কবিতায় কতটি পংক্তি রয়েছে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৯-০৪-২০১৪ ]
ক. ১০২টি
খ. ১৩টি
গ. ৯৬টি
ঘ. ১১৮টি
উত্তরঃ ১১৮টি
প্রশ্নঃ জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৯-০৪-২০১৪ ]
ক. নকশী কাঁথার মাঠ
খ. সোজনবাদিয়ার ঘাট
গ. সকিনা
ঘ. রাখালী
উত্তরঃ নকশী কাঁথার মাঠ
প্রশ্নঃ জসীমউদ্দীনের নাটক কোনটি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৮-০৪-২০১৪ ]
ক. রাখালী
খ. বেদের মেয়ে
গ. মাটির কান্না
ঘ. বোবা কাহিনী
উত্তরঃ বেদের মেয়ে
প্রশ্নঃ "ময়নামতি চর" কাব্যটির রচয়িতা কে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১২-১১-২০১৩ ]
ক. যতীন্দ্রমোহন বাগচী
খ. হুমায়ুন কবীর
গ. রওশন ইজদানী
ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ বন্দে আলী মিয়া
প্রশ্নঃ `এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাঠির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে।` পঙ্ক্তিটি কোন কবির রচনা?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-০৪-২০১৩ ]
ক. জসীমউদ্দীন
খ. আবদুল কাদির
গ. সুফিয়া কামাল
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। পঙ্ক্তিটি কোন কবির রচনা?
[ প্রা. বি. স. শি. নি. ২৭-০২-২০১২ ]
ক. মোজাম্মেল হক
খ. গোলাম মোস্তফা
গ. সুফিয়া কামাল
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে?
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৭-১২-২০১১ ]
ক. জসীমউদ্দীন
খ. আবদুল কাদির
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ 'বেদের মেয়ে' নাটকটির রচয়িয়া কে?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০৮-২০১০ ]
ক. জসীমউদ্দীন
খ. সৈয়দ শামসুল হক
গ. তারাপদ সিকদার
ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক। - পংক্তিটি কোন কবির রচনা?
[ প্রা. বি. স. শি. নি. ১১-০১-২০১০ ]
ক. কাজী নজরুল ইসলাম
খ. কবি জসীমউদ্দীন
গ. আবদুল কাদির
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ কবি জসীমউদ্দীন
প্রশ্নঃ জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
[ প্রা. বি. স. শি. নি. ১০-০১-২০১০ ]
ক. সোজন বাদিয়ার ঘাট
খ. বালুচর
গ. রাখালী
ঘ. নক্সীকাঁথার মাঠ
উত্তরঃ রাখালী
প্রশ্নঃ `বেদের মেয়ে' নাটকটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ০৭-০৯-২০০৭ ]
ক. কামিনী রায়
খ. আলী মনসুর
গ. জসীমউদ্দীন
ঘ. আনিস চৌধুরী
উত্তরঃ জসীমউদ্দীন