প্রশ্নঃ নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
[ বিসিএস ৪০তম ]
বৃহৎ স্কেল মানচিত্র হলো সেই মানচিত্র যেখানে ভূপৃষ্ঠের একটি ছোট এলাকা বিস্তারিতভাবে দেখানো হয়। স্কেলের অনুপাত যত ছোট হবে, মানচিত্রের স্কেল তত বড় হবে এবং তত বেশি বিস্তারিত তথ্য সেখানে উপস্থাপন করা যাবে।
এখানে প্রদত্ত স্কেলগুলোর মধ্যে:
- ১ : ১০,০০০ মানে হলো মানচিত্রের ১ একক দূরত্ব ভূপৃষ্ঠের ১০,০০০ একক দূরত্বের সমান।
- ১ : ১০০,০০০ মানে হলো মানচিত্রের ১ একক দূরত্ব ভূপৃষ্ঠের ১০০,০০০ একক দূরত্বের সমান।
- ১ : ১০০০,০০০ মানে হলো মানচিত্রের ১ একক দূরত্ব ভূপৃষ্ঠের ১,০০০,০০০ একক দূরত্বের সমান।
- ১ : ২৫,০০০ মানে হলো মানচিত্রের ১ একক দূরত্ব ভূপৃষ্ঠের ২৫,০০০ একক দূরত্বের সমান।
এই অনুপাতগুলোর মধ্যে ১ : ১০,০০০ সবচেয়ে ছোট। সুতরাং, এই স্কেলের মানচিত্রে সবচেয়ে ছোট এলাকাকে সবচেয়ে বেশি বিস্তারিতভাবে দেখানো যাবে।
প্রশ্নঃ কর্কটক্রান্তি রেখা–
[ বিসিএস ১৬তম ]
বাংলাদেশের মানচিত্র অনুযায়ী ঝিনাইদহ, ঢাকা, কুমিল্লার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে যা দেশের মোটামুটি মধ্যভাগে অবস্থিত। কর্কটক্রান্তি রেখার অবস্থান ২৩.৫° উত্তর অক্ষাংশে।
প্রশ্নঃ গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
[ বিসিএস ১৫তম ]
গ্রিনিচ মানমন্দির লন্ডনে অবস্থিত শহর। বাংলাদেশের অবস্থান ৮৮°১' - ৯২°৪১' দ্রাঘিমায় হওয়ায় এর স্থানীয় সময় গ্রিনিচ সময় থেকে ৪ × ৯০ = ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা আগে।
প্রশ্নঃ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-
[ বিসিএস ১২তম ]
নিরক্ষরেখার ২৩.৫° উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫° দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনে গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তরমেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়।
প্রশ্নঃ ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো–
[ বিসিএস ১০তম ]
ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে তা হলো কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)। কর্কটক্রান্তি রেখাটি পৃথিবীর চারপাশে অক্ষাংশের ২৩.৫° উত্তরাংশে অবস্থিত।