১. কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
[ বিসিএস ৪৫তম ]
সঠিক উত্তর হলো খঃ ম্যানিলা।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (International Rice Research Institute - IRRI) ফিলিপাইনের ম্যানিলা শহরে অবস্থিত। এর সদর দপ্তর লস বানোসে অবস্থিত হলেও, ম্যানিলা এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
২. 'বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত?
[ বিসিএস ২৫তম | ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
‘বান্দুং’ শহরটি ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানী। ইন্দোনেশিয়ার এই বিখ্যাত শহরটি জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত।
৩. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
[ বিসিএস ২০তম | রে. বে. প্রা. স. শি. নি. ১২-১২-২০১১ ]
এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং এর দৈর্ঘ্য ৬৩৮০ কি.মি.; হোয়াংহো- এর দৈর্ঘ্য ৫৪৬৪ কি.মি.; গঙ্গার দৈর্ঘ্য ২৬৫৫ কি.মি.; সিন্ধুর দৈর্ঘ্য ৩,১৮০ কি.মি.।
৪. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
[ বিসিএস ১৩তম ]
১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল।
৫. ‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
[ বিসিএস ১৩তম ]
‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সম্প্রতি উৎঘাটিত চীনের শ্রমশিবিরে মানবাধিকার লঙ্ঘনের অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্ Special 301 প্রয়োগ করার বিবেচনা করে।
যুক্তরাষ্ট্রের ‘স্পেশাল ৩০১’ বিধানটি ট্রেড অ্যাক্ট ১৯৭৪-এর অংশ, যা মূলত মেধাস্বত্ব অধিকার রক্ষার জন্য তৈরি করা হয়েছে। এই আইনের অধীনে, মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর মেধাস্বত্ব সুরক্ষা এবং প্রয়োগের মূল্যায়ন করে। যেসব দেশ মেধাস্বত্ব অধিকার রক্ষায় ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা রাখে।
৬. মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
[ বিসিএস ১৩তম ]
১৮ সেপ্টেম্বর, ১৯৮৮ সামরিক জান্তা মিয়ানমারের ক্ষমতা দখল করে। সামরিক জান্তা ১৯৯০ সালের মে মাসে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়। এতে বিরোধী দলীয় অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (NLD) জয়ী হয়। কিন্তু সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করেনি।
ইরাক-ইরান উপসাগরীয় যুদ্ধ শুরু হয় ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর। শাত-ইল-আরব জলপথের অধিকার নিয়ে এই দুটি উপসাগরীয় দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত। জাতিসংঘের আহ্বানে ২৯ আগস্ট ১৯৮৮ ইরাক-ইরান যুদ্ধবিরতি মেনে নেয়।
৮. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত?
[ বিসিএস ১০তম ]
‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ ইরাকে অবস্থিত। রাজা নেবুচাদনেজার তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য প্রায় ৩০০ মিটার উঁচু এ উদ্যান নির্মাণ করেন।