প্রশ্নঃ আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
[ প্রা. বি. স. শি. নি. ২৭-০২-২০১২ ]
ক. 8%
খ. ৭%
গ. ৫%
ঘ. ৮%
উত্তরঃ ৫%
প্রশ্নঃ কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০২-২০১২ ]
ক. বেলে মাটি
খ. পলিমাটি
গ. দো-আঁশ মাটি
ঘ. এঁটেল মাটি
উত্তরঃ দো-আঁশ মাটি
প্রশ্নঃ মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১০-১২-২০১১ ]
ক. ক্যালসিয়াম
খ. অক্সিজেন
গ. জিংক
ঘ. সোডিয়াম
উত্তরঃ ক্যালসিয়াম
প্রশ্নঃ কোনটি জৈব সার নয়?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১০-১২-২০১১ ]
ক. সবুজ সার
খ. গোবর সার
গ. কম্পোষ্ট সার
ঘ. ইউরিয়া সার
উত্তরঃ ইউরিয়া সার
প্রশ্নঃ কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয় -
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৮-১২-২০১১ ]
ক. লৌহ বা আয়োডিন
খ. ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম
গ. ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন
ঘ. ফসফরাস ও ক্লোরিন
উত্তরঃ ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন
প্রশ্নঃ ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়?
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৭-১২-২০১১ ]
ক. দুই ভাগ
খ. তিন ভাগ
গ. চার ভাগ
ঘ. পাঁচ ভাগ
উত্তরঃ চার ভাগ
প্রশ্নঃ নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৭-১২-২০১১ ]
ক. সবুজ সার
খ. পটাস
গ. টিএসপি
ঘ. ইউরিয়া
উত্তরঃ ইউরিয়া
প্রশ্নঃ বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে -
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০১-২০১০ ]
ক. টেকের হাটে
খ. রাণীগঞ্জে
গ. বিয়ানীবাজারে
ঘ. বিজয়পুরে
উত্তরঃ বিজয়পুরে
প্রশ্নঃ প্রাকৃতিক গ্যাসের উপাদান হলো-
[ প্রা. বি. স. শি. নি. ০৫-০৯-২০০৭ ]
ক. নাইট্রোজেন গ্যাস
খ. মিথেন
গ. হাইড্রোজেন গ্যাস
ঘ. হিলিয়াম
উত্তরঃ মিথেন
প্রশ্নঃ রংপুর জেলার রাণীপুকুর ও পীরগঞ্জে কোন খনিজ আবিষ্কৃত হয়েছে?
[ প্রা. বি. স. শি. নি. ১০-১২-২০০৬ ]
ক. চুনাপাথর
খ. কয়লা
গ. চিনামাটি
ঘ. তামা
উত্তরঃ কয়লা
প্রশ্নঃ সিএনজি (CNG)-এর অর্থ-
[ প্রা. বি. স. শি. নি. ০৬-১২-২০০৬ ]
ক. সীসাযুক্ত পেট্রোল
খ. নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
গ. এর কোনোটিই নয়
ঘ. কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
প্রশ্নঃ জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয়-
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৮-২০০৫ ]
ক. গ্লিসারিন
খ. ফর্মালিন
গ. ভিনেগার
ঘ. সাবান
উত্তরঃ ফর্মালিন
প্রশ্নঃ কাগজের প্রধান রাসায়নিক উপাদান-
[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৮-২০০৫ ]
ক. লিগনিন
খ. সেলুলোজ
গ. রেজিন
ঘ. হেমি সেলুলোজ
উত্তরঃ সেলুলোজ