প্রশ্নঃ `আকাশ কুসুম` বাগধারাটির অর্থ কী?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. আকাঙ্ক্ষিত বস্তু
খ. অপ্রত্যাশিত
গ. প্রচুর ব্যবধান
ঘ. অসম্ভব কল্পনা
উত্তরঃ অসম্ভব কল্পনা
প্রশ্নঃ 'ধামাধরা' বাগধারটির অর্থ কী?
[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. বক ধার্মিক
খ. তোষামোদকারী
গ. যথেচ্ছাচারী
ঘ. কদরহীন লোক
উত্তরঃ তোষামোদকারী
প্রশ্নঃ যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে।' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ব্যাঙের আধুলি
খ. লেফাফা দুরস্ত
গ. রাশভারি
ঘ. ভিজে বিড়াল
উত্তরঃ লেফাফা দুরস্ত
প্রশ্নঃ ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কি?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ষড়যন্ত্র
খ. সন্দেহজনক আচরণ
গ. ঢাক জোরো বাজানো
ঘ. লুকোচুরি
উত্তরঃ লুকোচুরি