১. ‘বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর উৎসব?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
বৈসাবি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব। এই অঞ্চলের তিনটি প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, চাকমা, মারমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব বর্ষবরণ উৎসব রয়েছে, যা সম্মিলিতভাবে বৈসাবি নামে পরিচিত।
২. বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর ভাষার নাম 'আচিক খুসিক'?
[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]
| উপজাতি | ভাষা |
|---|---|
| চাকমা | চাকমা বা চাঙমা |
| মারমা | মারমা বা বর্মী |
| গারো | আচিক খুসিক |
| সাঁওতাল | সাঁওতালী |
৩. বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব 'সাংগ্রাই'
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
মারমা নৃগোষ্ঠীর প্রধান উৎসবের নাম 'সাংগ্রাই'।
এটি মূলত তাদের বর্ষবরণ উৎসব এবং প্রতি বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পালিত হয়। মারমা ছাড়াও রাখাইন সম্প্রদায়ও নিজস্ব রীতিতে এই উৎসব উদযাপন করে থাকে।
৪. বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
বাংলাদেশের সাঁওতাল নৃগোষ্ঠীর প্রধান উৎসব হলো সোহরাই।
এটি মূলত তাদের কৃষিভিত্তিক উৎসব এবং ফসল তোলার পর কৃতজ্ঞতা স্বরূপ এটি পালন করা হয়। এছাড়াও, অন্যান্য নৃগোষ্ঠীর মধ্যেও এই উৎসব কিছু ভিন্ন আঙ্গিকে পালিত হতে দেখা যায়।
৫. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-০৪-২০১৩ ]
৬. `খাসিয়া উপজাতি` কোন জেলায় অধিক বাস করে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-০৪-২০১৩ ]
৭. 'খাসিয়া উপজাতি' কোন জেলায় অধিক বাস করে?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০৮-২০১০ ]