১. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ-
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত।
বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা ছিল ২০১০-২০২১ সাল পর্যন্ত। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ গ্রহণ করা হয়। ২৫ ফেব্রুয়ারি ২০২০ সালে ‘রূপকল্প ২০৪১’ কে ধারণ করে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ অনুমোদিত হয়।
২. বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
বাংলাদেশে বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০-২০২৫) বাস্তবায়নাধীন রয়েছে।
এটি ২০২০ সালের ডিসেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) কর্তৃক অনুমোদিত হয়। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো "সকলের সঙ্গে সমৃদ্ধির পথে" অগ্রসর হওয়া। এই পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৩. নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ হলো:
১. একটি বাড়ি একটি খামার প্রকল্প
২. আশ্রয়ণ প্রকল্প
৩. ডিজিটাল বাংলাদেশ
৪. শিক্ষা সহায়তা কার্যক্রম
৫. নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ
৬. ঘরে ঘরে বিদ্যুৎ
৭. সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ
৮. কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ
৯. বিনিয়োগ বিকাশ
১০. পরিবেশ সুরক্ষা
৪. বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
[ প্রা.বি.স.শি. 31-05-2019 ]
বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট, যার বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ (পূর্বের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১), মার্কিন যুক্তরাষ্ট্র (USA) থেকে উৎক্ষেপণ করা হয়।
এটি ২০১৮ সালের ১১ মে (বাংলাদেশ সময় ১২ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স এর ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয়।