নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
নীল ব্যাংক লি. তার হাতে অর্থ না রেখে সম্পূর্ণ অর্থ উৎপাদনশীল খাতে ঋণদান করে। ফলে ব্যাংকটি গ্রাহক সেবা দিতে এবং সময়মত পাওনাদারের অর্থ পরিশোধে ব্যর্থ হয়। এক সময় ব্যাংকটি ক্ষতির সম্মুখীন হতে থাকে।
৫১. উদ্দীপকে বর্ণিত ব্যাংকটির মূলনীতি-
(i) কর্মসংস্থান সৃষ্টি
(ii) মুনাফা নীতি
(iii) তারল্য নীতি
[ Jess-25 ]
i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রাসেল সাহেব "রিসাদ ইসলামি ব্যাংকে" ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেন। তাঁর ব্যবসায়ে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা হয়েছিল। তাছাড়াও ব্যাংকের সাথে সুসম্পর্ক থাকার কারণে লাভ লোকসান সমবণ্টনের চুক্তিতে তাঁদের একটি ব্যবসায় রয়েছে। সব মিলিয়ে "রিসাদ ইসলামি ব্যাংক" ব্যবসায়ীদের জন্য আশীর্বাদস্বরূপ।
৫২. কোন সেবার মাধ্যমে রাসেল সাহেব উদ্দীপকের ব্যাংকের সাথে যৌথ ব্যবসা পরিচালনা করতে পারেন?
[ Syl-24 ]
মুসারাকা
মুরাবাহা
মুদারাবা
ইজারা