প্রশ্নঃ নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
ক. ফেসবুক
খ. ইউটিউব
গ. টুইটার
ঘ. ইন্সটগ্রাম
উত্তরঃ ইউটিউব
ব্যাখ্যাঃ
উত্তর: খঃ ইউটিউব অন্য তিনটি থেকে আলাদা।
কারণ: ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম — এই তিনটি মূলত সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, পোস্ট শেয়ার করতে পারে, কমেন্ট করতে পারে, এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারে।
অন্যদিকে, ইউটিউব মূলত একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে প্রধানত ভিডিও কনটেন্ট দেখা ও আপলোড করা হয়। যদিও সেখানে কমেন্ট ও সাবস্ক্রিপশন অপশন আছে, এটি প্রধানত সোশ্যাল নেটওয়ার্কের চেয়ে ভিডিও কনটেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্নঃ সামাজিক যোগাযোগ মাধ্যম 'ফেসবুক' এর প্রতিষ্ঠাতা কে?
[ ১২তম শি. (স্কুল সমপর্যায়) ]
ক. স্টিফেন হকিংস
খ. মার্ক জুকারবার্গ
গ. মার্টিন কুপার
ঘ. আলেকজান্ডার
উত্তরঃ মার্ক জুকারবার্গ
প্রশ্নঃ সামাজিক যোগাযোগের মাধ্যম 'ফেসবুক' এর প্রতিষ্ঠাতা হচ্ছেন
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
ক. বিল গেটস
খ. টিম বার্নার্স লি
গ. মার্ক জুকারবার্গ
ঘ. এন্ডি গ্রোড
উত্তরঃ মার্ক জুকারবার্গ
প্রশ্নঃ নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
[ প্রা. বি. স. শি. নি. ২০২৬ ]
ক. ফেসবুক
খ. টুইটার
গ. লিংকড ইন
ঘ. উইকিপিডিয়া
উত্তরঃ উইকিপিডিয়া