১. 'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে?
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
'মুখ ও মুখোশ' চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল জব্বার খান।
এটি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র হিসেবে ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। আব্দুল জব্বার খান কেবল এই চলচ্চিত্রটি পরিচালনা করেননি, তিনি এর কাহিনীকার এবং অভিনেতাও ছিলেন। চলচ্চিত্রটি তার লেখা 'ডাকাত' নামক একটি নাটক অবলম্বনে নির্মিত হয়েছিল।
'মুখ ও মুখোশ' নির্মাণে আব্দুল জব্বার খানকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল, কারণ সেই সময় পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র নির্মাণের তেমন কোনো অবকাঠামো ছিল না। তবুও, তার ঐকান্তিক প্রচেষ্টায় এই ছবিটি নির্মিত হয় এবং বাঙালি চলচ্চিত্র শিল্পের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
২. মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে?
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
তারেক মাসুদ ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। তিনি ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম নুরুন নাহার মাসুদ এবং বাবার মশিউর রহমান মাসুদ।
তারেক মাসুদ তার কর্মজীবনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, যার মধ্যে রয়েছে:
মুক্তির গান
মাটির ময়না
আদম সুরত
রানওয়ে
* অন্তর্যাত্রা
২০০২ সালে তার নির্মিত প্রথম সিনেমা 'মাটির ময়না' মুক্তি পায়। সিনেমাটি তার শৈশবের মাদরাসা জীবনের অভিজ্ঞতা নিয়ে নির্মিত হয়েছিল। যেটি ওই বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
তারেক মাসুদ ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। চলচ্চিত্রে তার অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।
৩. "মাটির ময়না" ছবি নির্মাণ করেন কে?
[ ১২তম শি. (স্কুল সমপর্যায়) ]
৪. বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কত সালে নির্মিত হয়?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]