১. ‘শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
গৌরীপ্রসন্ন মজুমদার 'শোন একটি মুজিবরের থেকে' গানটির গীতিকার।
এই গানটির সুরকার ও শিল্পী ছিলেন অংশুমান রায়। এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অত্যন্ত জনপ্রিয় ছিল এবং মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল।
২. কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
১৯৫৪ সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম আলতাফ মাহমুদের সুরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি গাওয়া হয়।
এই গানটি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আবদুল গাফফার চৌধুরী রচনা করেন। প্রথমে আব্দুল লতিফ গানটিতে সুরারোপ করলেও, পরবর্তীতে আলতাফ মাহমুদের সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে। ১৯৫৪ সালের ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরীতে আলতাফ মাহমুদের সুরে গানটি প্রথম গাওয়া হয় এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
৪. 'ধনধান্যে পুষ্পে ভরা' দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ১০-১২-২০০৬ ]
৫. ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’- গানের রচয়িতা কে?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]