প্রশ্নঃ একটি গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5A তড়িৎ প্রবাহ বহন করে। এর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6V হলে ফিলামেন্টটির ক্ষমতা কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
ক. 20 watt
খ. 30 watt
গ. 40 watt
ঘ. 50 watt
উত্তরঃ 30 watt
প্রশ্নঃ ফ্লাক্স ঘনত্বের একক কোনটি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
ক. tesla
খ. Weber
গ. Tm
ঘ. A
উত্তরঃ tesla
প্রশ্নঃ চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায় না?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
ক. তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে
খ. আর্মেচারে পাক সংখ্যা হ্রাস করে
গ. অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করা
ঘ. কয়েলের দৈর্ঘ্য ও বেধ বৃদ্ধি করে
উত্তরঃ আর্মেচারে পাক সংখ্যা হ্রাস করে
প্রশ্নঃ একটি মিার ব্রিজের তারের দৈর্ঘ্য 100 cm । এর বাম ফাঁকে 10 Ω এর একটি প্রমাণ রোধ এবং ডান ফাঁকে একটি অজ্ঞাত রোধ স্থাপন করার প্রান্ত থেকে 40 cm দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেল। অজ্ঞাত রোধটি কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
ক. 15 Ω
খ. 6.66 Ω
গ. 4 Ω
ঘ. 1 Ω
উত্তরঃ 15 Ω
প্রশ্নঃ 'তড়িৎ বিশ্লেষণ' সূত্র কে আবিষ্কার করেন?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
ক. মেন্ডেলিফ
খ. নিউটন
গ. অ্যাভোগেড্রো
ঘ. ফ্যারাডে
উত্তরঃ ফ্যারাডে