প্রশ্নঃ `নৌকাডুবি` রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি-
[ প্রা. প্র. শি. নি.৯-১০-২০১২ ]
ক. গল্প
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
উত্তরঃ উপন্যাস
প্রশ্নঃ 'বিসর্জন' নাটকটির রচয়িতা কে?
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
ক. গিরিশচন্দ্র ঘোষ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আবুল হোসেন
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ পরে মাস-দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।- পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ?
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
ক. পুরাতন ভৃত্য
খ. চিত্রা
গ. দুই বিঘা জমি
ঘ. দিন শেষে
উত্তরঃ দুই বিঘা জমি
প্রশ্নঃ ‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।- এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. কবি গোলাম মোস্তফা
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? এই উদ্ধৃতাংশটুকু কোনো কবির রচনা?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সুকুমার রায়
গ. ফররুখ আহমদ
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ সুকুমার রায়
প্রশ্নঃ শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
ক. উপন্যাস
খ. নাটক
গ. কবিতা
ঘ. গল্প
উত্তরঃ উপন্যাস
প্রশ্নঃ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?
[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ | প্রা. বি. স. শি. নি. ২৪-০৮-২০০৫ ]
ক. গণদেবতা
খ. আরণ্যক
গ. ঘরে-বাইরে
ঘ. বিষবৃক্ষ
উত্তরঃ ঘরে-বাইরে