প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে
[ প্রা. প্র. শি. নি.৯-১০-২০১২ ]
ক. দ্বিগুণ
খ. তিন গুণ
গ. চার গুণ
ঘ. একই থাকবে
উত্তরঃ চার গুণ
প্রশ্নঃ কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
[ প্রা. প্র. শি. নি.০৮-১০-২০১২ ]
ক. পরিকেন্দ্র
খ. অন্তঃকেন্দ্র
গ. ভরকেন্দ্র
ঘ. লম্ববিন্দু
উত্তরঃ অন্তঃকেন্দ্র
প্রশ্নঃ বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70° হলে বিপরীত কোনটির মান কত?
[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ ]
ক. 20°
খ. 200°
গ. 110°
ঘ. 290°
উত্তরঃ 110°