শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক
প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা
বাংলাদেশ বিষয়বলি
বাংলাদেশের জাতীয় বিষয়বলি
প্রশ্নঃ পুণ্ড্রনগর কোন জেলায় অবস্থিত?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. নওগাঁ
খ. কুমিল্লা
গ. দিনাজপুর
ঘ. বগুড়া
উত্তরঃ বগুড়া
প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. মোহাম্মদপুর বিধবা পল্লী
খ. আসামদিয়া
গ. চুকনগর
ঘ. রায়ের বাজার
উত্তরঃ চুকনগর
প্রশ্নঃ জাতীয় পতাকা ১৯৭১ সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ২৬ মার্চ
খ. ২৫ মার্চ
গ. ৭ মার্চ
ঘ. ২ মার্চ
উত্তরঃ ২ মার্চ
প্রশ্নঃ বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. সমতট
খ. পুণ্ড্র
গ. বঙ্গ
ঘ. হরিকেল
উত্তরঃ বঙ্গ
প্রশ্নঃ বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
[ ১৭তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. পুণ্ড
খ. সমতট
গ. রাঢ়
ঘ. হরিকেল
উত্তরঃ পুণ্ড
প্রশ্নঃ ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" হিসেবে ঘোষণা করে?
[ ১৭তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ৩০ শে অক্টোবর, ২০১৭ সাল
খ. ৩০শে অক্টোবর, ২০১৮ সাল
গ. ৩০শে নভেম্বর, ২০১৭ সাল
ঘ. ৩০শে সেপ্টেম্বর ২০১৮ সাল
উত্তরঃ ৩০ শে অক্টোবর, ২০১৭ সাল
প্রশ্নঃ আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন?
[ ১৭তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ১৯৪৭ সন
খ. ১৯৫২ সন
গ. ১৯৬৯ সন
ঘ. ১৯৭১ সন
উত্তরঃ ১৯৬৯ সন
প্রশ্নঃ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করেন কত জন?
[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ৭ জন
খ. ৬৮ জন
গ. ১৭৫ জন
ঘ. ৪২৬ জন
উত্তরঃ ৪২৬ জন
প্রশ্নঃ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ২০ অক্টোবর, ২০১৭
খ. ২৫ অক্টোবর, ২০১৭
গ. ৩০ অক্টোবর, ২০১৭
ঘ. ৩১ অক্টোবর, ২০১৭
উত্তরঃ ৩০ অক্টোবর, ২০১৭
প্রশ্নঃ বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. শেখ মুজিবুর রহমান
খ. এম. মনসুর আলী
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. আতাউর রহমান খান
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরীরত ছিলেন?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. সেনাবাহিনী
খ. নৌবাহিনী
গ. পুলিশ বাহিনী
ঘ. বিমান বাহিনী
উত্তরঃ সেনাবাহিনী
প্রশ্নঃ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয় বাংলা কোন সনকে?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ১১৭৬
খ. ১৭৭০
গ. ১৭৭৬
ঘ. ১১৭০
উত্তরঃ ১১৭৬
প্রশ্নঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. তারামন বিবি ও ময়মুনা বিবি
খ. সিতারা বেগম ও ময়মনা বিবি
গ. মনসুরা বিবি ও তারামন বিবি
ঘ. তারামন বিবি ও সিতারা বেগম
উত্তরঃ তারামন বিবি ও সিতারা বেগম
প্রশ্নঃ মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. ১৯৭০
খ. ১৯৬৯
গ. ১৯৬৮
ঘ. ১৯৬৬
উত্তরঃ ১৯৬৯