১. `পরের দিন উৎসব` বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
অধিকরণ কারক
অপাদান কারক
সম্প্রদান কারক
কর্তৃকারক
২. সে নাচে তটিনী জল টলমল করে। এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
কর্মে সপ্তমী
করণে শূণ্য
সম্প্রদানে শূন্য
কর্মে শূন্য
৩. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে 'আকাশ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে সপ্তমী
অপাদান কারকে তৃতীয়া
অধিকরণ কারকে সপ্তমী
৪. নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন:
"ভূতকে" আবার কিসের ভয়।
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
কালাধিকরণে ২য়া বিভক্তি
ভাবাধিকরণে ২য়া বিভক্তি
অপাদানে ২য়া বিভক্তি
কর্মে ২য় বিভক্তি
৫. তাহলে তুমি লাঠি খেলতে জান না। -- এখানে 'লাঠি' কোন কারকে কোন বিভক্তি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]
কর্তায় তৃতীয়া
কর্মে প্রথমা
করণে তৃতীয়া
করণে প্রথমা
৬. অধিকরণ কারক কত প্রকার?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
দুই প্রকার
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
৭. সাদা মেঘে বৃষ্টি হয় না - 'মেঘে' কোন কারক?
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]
কর্ম
অপাদান
সম্প্রদান
অধিকারণ