আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
হিসাববিজ্ঞান - 146

শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড

১। হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

সরকার
পাওনাদার
কর্মকর্তা
ব্যবস্থাপক

২। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?

আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নিরূপণ
লেনদেনসমূহ সঠিকভাবে লিপিবদ্ধকরণ
আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ
সম্পত্তি দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়

৩। আসবাবপত্রের অবচয় ১,৫০০ টাকা। এটি কোন ধরনের লেনদেন?

বকেয়া
নগদ
অদৃশ্যমান
দৃশ্যমান

৪। কে ক্রেডিট নোট তৈরি করেন?

ক্রেতা
ক্রয় ব্যবস্থাপক
বিক্রেতা
বিক্রয় ব্যবস্থাপক

৫। পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ধাপগুলো হলো-
(i) মালিকানাস্বত্ব বিবরণী
(ii) আয়-ব্যয় বিবরণী
(iii) আর্থিক অবস্থার বিবরণী

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬। অন্যান্য ব্যয় কোনটি?

সুনামের অবলোপন
আমদানি শুল্ক
মূলধনের সুদ
ব্যাংক চার্জ

৭। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ও বাজার মূল্যের মধ্যে ছোট্টটি দেখানো হয়?

ক্রয়মূল্য নীতি
সামঞ্জস্যতা নীতি
রক্ষণশীলতার নীতি
চলমান প্রতিষ্ঠান ধারণা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. মামুন এর ০১-০১-২০২২ খ্রি. তারিখে সম্পদ ও দায়ের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ :
হাতে নগদ ১,২৫,০০০ টাকা, ব্যাংকজমা ৩৫,০০০ টাকা, আসবাবপত্র ১,২৫,০০০ টাকা এবং ঋণ ১,১৫,০০০ টাকা।

৮। মি. মামুন এর পারিবারিক তহবিলের পরিমাণ কত?

১,৮০,০০০
১,৬০,০০০
২,৮৫,০০০
১,৭০,০০০

৯। ১০% হারে কোনো সম্পত্তির ৬ মাসের অপচয় ২,০০০ টাকা হলে সম্পত্তির মূল্য কত?

৪০,০০০
২০,০০০
৩২,০০০
১২,০০০

১০। $A=L+E$ এক্ষেত্রে কোন লেনদেনের ফলে শুধু $E$ উপাদানের পরিবর্তন হয়?

নগদে পণ্য ক্রয়
চেকের পণ্য ক্রয়
ব্যাংকে জমাদান
ব্যাংক হতে ঋণ গ্রহণ

১১। প্রত্যক্ষ খরচ কোনটি?

ভাড়া
শুল্ক
বেতন
বিজ্ঞাপন

১২। হিসাবের সহকারী বই কোনটি?

জাবেদা
খতিয়ান
রেওয়ামিল
নগদানবই

১৩। অগ্রিম ভাড়া ২,০০০ টাকা হিসাবের কোন বইয়ে অন্তর্ভুক্ত হবে?

সংশোধনী জাবেদা
সমন্বয় জাবেদা
সমাপনী জাবেদা
প্রারম্ভিক জাবেদা

১৪। যদি প্রদেয় হিসাবের টাকা পরিশোধ করা হয় তবে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?

সম্পদ বৃদ্ধি দায় হ্রাস
সম্পদ হ্রাস দায় বৃদ্ধি
সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি
সম্পদ হ্রাস দায় হ্রাস

১৫। চলমান জের ছকে কখন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়?

প্রতিদিনের শেষে
প্রতি সপ্তাহের শেষে
প্রতি মাসের শেষে
প্রতি লেনদেন লিপিবদ্ধের পর

১৬। নগদ টাকা ব্যাংকে জমা দেয়া হলে, কী দাখিলা হিসেবে গণ্য হবে?

সাধারণ দাখিলা
বিপরীত দাখিলা
সংশোধনী দাখিলা
সমন্বয় দাখিলা

১৭। নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট জের নির্দেশ করে কোন উদ্বৃত্ত?

ব্যাংক জমা
ব্যাংক জমাতিরিক্তের সুদ
ব্যাংক প্রাপ্য সুদ
ব্যাংক জমাতিরিক্ত

১৮। কোনটি ডেবিট ব্যালেন্স নির্দেশ করে?

প্রাপ্ত সুদ
বিনিয়োগের বকেয়া সুদ
বিনিয়োগের সুদ
শিক্ষানবিশ সেলামী

১৯। হিসাববিজ্ঞানের ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?

জাবেদা
খতিয়ান
রেওয়ামিল
হিসাব চক্র

২০। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ কোনটি?

বাড়ি ভাড়া প্রদান
আসবাবপত্রের অবচয়
পণ্য তৈরির গবেষণা ব্যয়
অগ্রিম ভাড়া প্রদান

২১। বিশদ আয় বিবরণীতে লিপিবন্ধ হয় না নিচের কোনটি?

মুনাফা জাতীয় ব্যয়
মূলধন জাতীয় ব্যয়
মুনাফা জাতীয় প্রাপ্তি
মুনাফা জাতীয় প্রদান

২২। আসবাবপত্র হিসাবের পরিবর্তে ক্রয় হিসাব লেখা হয়েছে এটি কোন ধরনের ভুল?

বাদ পড়ার ভুল
নীতিগত ভুল
পূরণমূলক ভুল
লেখার ভুল

২৩। নিচের কোনটি রেওয়ামিলে বহির্ভূত?

সমাপনী নগন উদ্বৃত্ত
সমাপনী ব্যাংক উদ্বৃত্ত
প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত
প্রারম্ভিক মজুদ পণ্য

২৪। কোনটি দু'তরফা দাখিলা হিসাব পদ্ধতির বৈশিষ্ট্য?

ডেবিট-ক্রেডিট নির্ণয়
পরিপূর্ণ হিসাব সংরক্ষণ
আর্থিক অবস্থা নিরূপণ
লাভ-লোকসান নিরূপণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


যদি মি. মাসুদ এর প্রারম্ভিক মূলধন ৪৪,৫৭৫ টাকা এবং সমাপনী মূলধন ৮৭,৩৭৫ টাকা হয়। তিনি বছরের মাঝামাঝি সময়ে ১২,০০০ টাকা ব্যবসায়ের নগদ আনয়ন করে এবং ৬,০০০ টাকার নগদে ব্যবসায় হতে উত্তোলন করেন।

২৫। মি. মাসুদের লাভ/ক্ষতির পরিমাণ কত?

লাভ ৩৬,৮০০
ক্ষতি ৩৬,৮০০
লাভ ৪৮,৮০০
ক্ষতি ৪৮,৮০০

২৬। বহি: ফেরত ২,০০০ টাকা। লেনদেনটি খতিয়ানের কোন হিসাবকে প্রভাবিত করবে?

বিবিধ দেনাদার ও বিক্রয় ফেরত হিসাব
বিবিধ দেনাদার ও বহি: ফেরত হিসাব
বিবিধ পাওনাদার ও বহি: ফেরত হিসাব
বিবিধ পাওনাদার ও বিক্রয় ফেরত হিসাব

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. মারুফ 'নূর ট্রেডার্স' এর একজন হিসাবরক্ষক। তিনি হিসাবরক্ষণের সময় অনিচ্ছাকৃতভাবে প্রাপ্য বিল হিসাব ৮,০০০ টাকার স্থলে ৬,০০০ টাকা ডেবিট করেন। অপরদিকে প্রদেয় বিল হিসাব ৪,২০০ টাকার স্থলে ২,২০০ টাকা ক্রেডিট করেন এবং তার রেওয়ামিলটি মিলে যায়।

২৭। মি. মারুফ রেওয়ামিলে কোন ধরনের ভুল হয়েছে?

লেখার ভুল
বাদ পড়ার ভুল
পরিপূরক ভুল
নীতিগত ভুল

২৮। মি. মারুফ এর রেওয়ামিলের ভুল সংশোধন না করলে ব্যবসায়ের -
(i) মোট চলতি সম্পদ হ্রাস পাবে
(ii) চলতি অনুপাত প্রভাবিত হবে
(iii) চলতি দায় হ্রাস পাবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মুখ্য ব্যয় ৫০,০০০ টাকা, কারখানার উপরিব্যয় ১০,০০০ টাকা প্রশাসনিক উপরি ব্যয় ৬,০০০ টাকা, বিক্রয় উপরি ব্যয় ৩,০০০ টাকা এবং মুনাফা মোট ব্যয়ের ২০%।

২৯। বিক্রয়ের পরিমাণ কত?

৮২,৮০০
৬৯,০০০
৬৩,০০০
১৯,০০০

৩০। যদি মুনাফার পরিমাণ ২০,৭০০ টাকা হয় তাহলে মোট ব্যয়ের উপর মুনাফার হার কত?

২০%
২৫%
৩০%
৩৫%