আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
হিসাববিজ্ঞান - 146

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

ব্যবস্থাপক
সরকার
পাওনাদার
ঋণ প্রদানকারী

২। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কোনটি?

মূলযন গঠন
মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান
দক্ষ শ্রমিকের বেতন বৃদ্ধি
পরিশ্রমী ব্যক্তিকে সম্মানী প্রদান

৩। মালিকানা স্বত্ব হ্রাসের কারণ কোনটি?

উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া
খরচ ও দায় বেড়ে যাওয়া
খরচ ও দায় কমে যাওয়া
উত্তোলন ও নগদ কমে যাওয়া

৪। হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কী বলে?

বাদ পড়ার ভুল
লেখার ভুল
বেদাখিলার ভুল
পরিপূরক ভুল

৫। প্রদত্ত বাট্টা কীভাবে হিসাবকে প্রভাবিত করে?

খরচ বাড়ে ও সম্পদ কমে
আয় বাড়ে ও সম্পদ কমে
খরচ কমে ও দায় বাড়ে
আয় কমে ও দায় বাড়ে

৬। ক্রেডিট ব্যালেন্স সাধারণত কোন কোন হিসাবের স্বাভাবিক উদ্বৃত্ত?

সম্পদ ও খরচ
আয় ও দায়
আয় ও খরচ
সম্পদ ও দায়

৭। কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ?

জাবেদা
খতিয়ান
কার্যপত্র
রেওয়ামিল

৮। কোন হিসাবটি অন্য হিসাবগুলো থেকে ভিন্ন?

উপ-ভাড়া
ইজারা ভাড়া
বিনিয়োগের সুদ
শিক্ষানবিশ সেলামি

৯। পুরনো মেশিনে নতুন যন্ত্রাংশ সংযোজনের ব্যয়কে কোন ধরনের ব্যয় বলে?

মূলধন জাতীয়
মুনাফা জাতীয়
বিলম্বিত মুনাফা জাতীয়
নিয়মিত

১০। অফিস কক্ষের চুনকাম করার খরচ দালানকোঠা হিসাবে ডেবিট করা হয়েছে, এটি কোন ধরনের ভুল?

বাদ পড়ার ভুল
লেখার ভুল
নীতিগত ভুল
পরিপূরক ভুল

১১। পরোক্ষ কাঁচামালের উদাহরণ কোনটি?

শার্ট তৈরিতে সুতা ও বোতাম
কাপড় তৈরিতে সুতা
চট তৈরিতে পাট
আসবাবপত্র তৈরিতে কাঠ

১২। সহকারী খতিয়ানের ক্রেডিট জের দ্বারা কী বুঝায়?

দায়
সম্পদ
আয়
ব্যয়

১৩। ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো ২০,০০০ টাকা। লেনদেনটির জন্য কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?

পাওনাদার হিসাব
নগদান হিসাব
ব্যাংক হিসাব
ডেবিট কার্ড হিসাব

১৪। পারিবারিক তহবিলের সাথে কোনটি যোগ করা হয়?

আয়ের ঘাটতি
ব্যয়াতিরিক্ত আয়
মুনাফা জাতীয় আয়
পরিবারের মোট আয়

১৫। কখন নগদান বইয়ের উদ্বৃত্ত জানা যায়?

সাপ্তাহিক
মাসিক
নির্দিষ্ট সময়ে
দৈনিক

১৬। সুরমা কেমিক্যালস মশক নিধনের জন্য কার্যকরী ক্যামিক্যাল। আবিষ্কারের জন্য গবেষণা বাবদ ৫,০০,০০০ টাকা ব্যয় করে। এটি তাদের কোন ধরনের ব্যয়?

মূলধন জাতীয় ব্যয়
মুনাফা জাতীয় ব্যয়
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
নিয়মিত ব্যয়

১৭। কোন ধারাবাহিকতাটি সঠিক?

রেওয়ামিল, কার্যপত্র, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী
রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী
কার্যপত্র, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী
সমন্বয় দাখিলা, রেওয়ামিল, কার্যপত্র, আর্থিক বিবরণী

১৮। ক্রেডিট নোট কে প্রস্তুত করেন?

হিসাবরক্ষক
ক্রেতা
বিক্রেতা
ম্যানেজার

১৯। কোনটি থেকে ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা স্বত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়?

আর্থিক বিবরণী
নগদান বই
রেওয়ামিল
খতিয়ান

২০। রেওয়ামিলের ক্রেডিট কলামে কোন দফাগুলো লিপিবদ্ধ হয়?

অগ্রিম খরচ ও বকেয়া আয়
অগ্রিম খরচ ও অগ্রিম আয়
বকেয়া খরচ ও অগ্রিম আয়
বকেয়া খরচ ও বকেয়া আয়

২১। জাবেদায় তারিখ লেখার ধারাবাহিকতা কোনটি?

দিন, মাস, বছর
মাস, দিন, বছর
বছর, দিন, মাস
বছর, মাস, দিন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মিসেস ফাতেমা মাসিক ৩০,০০০ টাকা বেতন পেয়ে পারিবারিক বাজেটের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট খাতে সর্বোচ্চ ১২,০০০ টাকা বরাদ্দ করেছেন।

২২। মিসেস ফাতেমা কোন খাতে ১২,০০০ টাকা বরাদ্দ করেছেন?

খাদ্য
বস্ত্র
শিক্ষা
বাসস্থান

২৩। পারিবারিক বাজেটের নমুনা হিসাব অনুযায়ী মিসেস ফাতেমা সর্বনিম্ন ব্যয় করবেন-
(i) খাদ্য খাতে ৬,০০০ টাকা
(ii) বস্ত্র খাতে ১,৫০০ টাকা
(iii) শিক্ষা খাতে ৩,০০০ টাকা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


হাসান এন্টারপ্রাইজ ২,০০,০০০ টাকার পণ্য মুক্তা এন্ড সন্সের নিকট হতে ক্রয় করে নগদে ৪০% মূল্য পরিশোধ করেন এবং অবশিষ্ট মূল্যের জন্য প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করেন।

২৪। ৮০,০০০ টাকার লেনদেনটি কোন বহিতে লিপিবদ্ধ হবে?

ক্রয় জাবেদায়
বিক্রয় জাবেদায়
প্রদেয় বিল বহিতে
নগদান বহিতে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বিজ্ঞাপন খরচ প্রদান ৪০,০০০ টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা। মোট বিজ্ঞাপন খরচের অংশ অবলোপন কর।

২৫। আর্থিক অবস্থার বিবরণীতে অলীক সম্পদ হিসাবে কত টাকা দেখাতে হবে?

১৩,৩৩৩ টাকা
১৫,০০০ টাকা
২৬,৬৬৭ টাকা
৩০,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


করতোয়া এন্টারপ্রাইজের ২০২৩ সালের জুলাই মাসের আংশিক লেনদেন নিম্নরূপ:
জুলাই ১ নগদ উদ্বৃত্ত ৪০,০০০ টাকা ও ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ টাকা। ৫ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে উত্তোলন ১,০০০ টাকা। ১০ ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক পরিশোধিত হল।

২৬। ১০ জুলাই তারিখের লেনদেনটি দু'ঘরা নগদান বইতে বসবে-
(i) ক্রেডিট দিকে নগদের ঘরে
(ii) ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে
(iii) ডেবিট দিকে ব্যাংকের ঘরে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৭। ৫ জুলাই তারিখের লেনদেনের ফলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব পড়বে-
(i) নগদ উদ্বৃত্ত হ্রাস পাবে
(ii) মালিকানা স্বত্ব হ্রাস পাবে।
(iii) নিট আয় অপরিবর্তিত থাকবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রূপসা বেকারী ১০০০ পিছ ব্রেড তৈরির জন্য ১৫,০০০ টাকার ময়দা ক্রয় করে। এ ছাড়াও কারিগরদের মজুরি দেয় ১,০০০ টাকা এবং কারখানা উপরিখরচ ১,৫০০ টাকা।

২৮। রূপসা বেকারীর রূপান্তর ব্যয়ের পরিমাণ কত টাকা?

২,৫০০ টাকা
১৫,০০০ টাকা
১৬,০০০ টাকা
১৭,৫০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রিমঝিম এন্টারপ্রাইজের প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে ৫০০ টাকার মনিহারি অন্তর্ভুক্ত ছিল। চলতি বছরে মনিহারি সামী ক্রয় ৫,০০০ টাকা। বছর শেষে অব্যবহৃত মনিহারির পরিমাণ ১,৫০০ টাকা। হিসাবরক্ষক মনিহারি খরচ হিসাবে ৫,০০০ টাকা পরিচালন ব্যয় হিসাবে দেখিয়েছে।

২৯। উদ্দীপকের আলোকে মনিহারি খরচের পরিমাণ কত টাকা?

৩,৫০০ টাকা
৪,০০০ টাকা
৫,০০০ টাকা
৫,৫০০ টাকা

৩০। উদ্দীপকে হিসাবরক্ষক প্রদর্শিত পরিচালন ব্যয়ের ফলে ব্যবসায়ের প্রকৃত -
(i) নিট মুনাফা হ্রাস পাবে
(ii) মালিকানা স্বত্ব হ্রাস পাবে
(iii) মোট মুনাফা হ্রাস পাবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii