আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
হিসাববিজ্ঞান - 146

শিক্ষা বোর্ডঃ বরিশাল বোর্ড

১। নিচের কোনটিকে সকল বইয়ের রাজা বলা হয়?

জাবেদা
খতিয়ান
নগদান বই
রেওয়ামিল

২। নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি?

পণ্য বিক্রয়
ব্যাংকে বিনিয়োগের সুদ
পুরোনো কম্পিউটার বিক্রয়
শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ

৩। আসমা এন্টারপ্রাইজের ২০২৪ সালের শেয়ারে বিনিয়োগ থেকে প্রাপ্তি ৫০,০০০ টাকা যার মধ্যে ১০,০০০ টাকা ২০২৩ সালের। এ ক্ষেত্রে মুনাফা জাতীয় আয় কত টাকা?

৬০,০০০ টাকা
৫০,০০০ টাকা
৪০,০০০ টাকা
১০,০০০ টাকা

৪। অফিসের জন্য ল্যাপটপ ক্রয় ৬০,০০০ টাকা। লেনদেনটিকে কোন কোন হিসাবটি প্রভাবিত হয়েছে?

সম্পদ বৃদ্ধি এবং সম্পদ হ্রাস
ব্যয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাস
সম্পদ হ্রাস এবং মালিকানাস্বত্ব হ্রাস
ব্যয় বৃদ্ধি এবং আয় হ্রাস

৫। নিচের কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে?

ক্যালকুলেটর মেশিন
ফটোকপি মেশিন
পেপার ওয়েট
স্ট্যাপলার পিন

৬। অরাভ ব্রাদার্সের নিকট হতে পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ২০,০০০ টাকা। এর সঠিক জাবেদা নিচের কোনটি?

ব্যাংক হিসাব ডেবিট ২০,০০০ টাকা বিক্রয় হিসাব ক্রেডিট ২০,০০০ টাকা
ব্যাংক হিসাব ডেবিট ২০,০০০ টাকা দেনাদার হিসাব ক্রেডিট ২০,০০০ টাকা
ব্যাংক হিসাব ডেবিট ২০,০০০ টাকা নগদান হিসাব ক্রেডিট ২০,০০০ টাকা
নগদান হিসাব ডেবিট ২০,০০০ টাকা বিক্রয় হিসাব ক্রেডিট ২০,০০০ টাকা

৭। দীর্ঘমেয়াদি দায় কোনটি?

প্রদেয় হিসাব
প্রদেয় বিল
ব্যাংকে জমাতিরিক্ত
ঋণ পত্র

৮। পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে কী হিসাবে দেখানো হয়?

দায়
আয়
ব্যয়
সম্পদ

৯। প্রত্যক্ষ কাঁচামালের উদাহরণ হলো-
(i) টেবিল তৈরিতে কাঠের ব্যয় ২৫,০০০ টাকা
(ii) ব্যাগ প্রস্তুতের জন্য পাটের ব্যয় ১০,০০০ টাকা
(iii) শার্ট তৈরিতে কাপড়ের ব্যয় ২০,০০০ টাকা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। একজন গায়কের পরিবারের মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি?

আয়কর
গিটার ক্রয়
সাইকেল ক্রয়
মঞ্চ নির্মাণ খরচ

১১। নিচের কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব?

মালিকানাস্বত্ব বৃদ্ধি
ব্যয় নিয়ন্ত্রণ
সম্পদ বৃদ্ধি
আর্থিক ফলাফল প্রকাশ

১২। কেন হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম?

আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির জন্য
দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য
মিতব্যয়ী জীবন গঠনের জন্য
অপচয় কম করার জন্য

১৩। মিতু ট্রেডার্সের অভ্যন্তরীণ লেনদেন নিচের কোনটি?

বাদলের নিকট পণ্য বিক্রয় ১০,০০০ টাকা
সোহানের নিকট থেকে পণ্য ক্রয় ৫,০০০ টাকা
দোকান ভাড়া পরিশোধ ৬,০০০ টাকা
স্থায়ী সম্পদের অবচয় ধরা হলো ৮,০০০ টাকা

১৪। ঐতিহাসিক ঘটনা সম্পর্কীয় লেনদেন কোনটি?

অনাদায়ী পাওনা সঞ্চিতি
সাধারণ সঞ্চিতি
বিনিয়োগের সুদ প্রাপ্তি
ঋণের সুদ প্রদান

১৫। মোহনা ট্রেডার্স তার কর্মচারী শিহাবকে ১০,০০০ টাকা বেতন প্রদান করে। লেনদেনটি মোহনা ট্রেডার্স কোন দলিলে লিপিবদ্ধ করবে?

ক্রেডিট ভাউচার
ডেবিট ভাউচার
ডেবিট নোট
ক্রেডিট নোট

১৬। হিসাবচক্রের কোন ধাপে হিসাব খাতগুলোর ডেবিট-ক্রেডিট তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়?

লেনদেন শনাক্তকরণ
লেনদেন বিশ্লেষণ
জাবেদাভুক্তকরণ
খতিয়ানে স্থানান্তরকরণ

১৭। মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে কোনটি অর্জিত হয়?

মালিকানা স্বত্ব
মুনাফা
সম্পদ
মূলধন জাতীয় প্রাপ্তি

১৮। একটি ব্যবসায়ের চালিকা শক্তি নিচের কোনটি?

নগদ অর্থ
নিট মুনাফা
সঞ্চিতি তহবিল
ব্যাংক জমা

১৯। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয়-
(i) ব্যাংক সুদ মঞ্জুর
(ii) ব্যাংক চার্জ
(iii) ব্যাংক জমাতিরিক্তের সুদ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০। যায়েদের নিকট থেকে ১০,৫০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ১০,২৫০ টাকা প্রাপ্তি। লেনদেনটি তিনঘরা নগদান বইয়ে দেখাতে হবে-
(i) ডেবিট দিকে নগদের ঘরে ১০,২৫০ টাকা
(ii) ক্রেডিট দিকে নগদের ঘরে ১০,২৫০ টাকা
(iii) ডেবিট দিকে প্রদত্ত বাট্টা ২৫০ টাকা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১। নিচের কোনটি রেওয়ামিলে ডেবিট দিকে বসে?

কু-ঋণ সঞ্চিতি
ব্যাংক জমাতিরিক্ত ঋণ
প্রদত্ত ঋণ
দেনাদার বাট্টা সঞ্চিতি

২২। অফিসে ব্যবহারের জন্য 'ঘড়ি' ক্রয় করলে কোন হিসাবে লিখতে হয়?

আসবাবপত্র হিসাব
মনিহারি হিসাব
অফিস সরঞ্জাম হিসাব
অফিস সাপ্লাইজ হিসাব

২৩। নিচের কোনটি বিশেষ জাবেদা?

সমন্বয় জাবেদা
সমাপনী জাবেদা
নগদ প্রদান জাবেদা
প্রারম্ভিক জাবেদা

২৪। নিচের কোনটি বিক্রয় উপরিব্যয়?

শো-রুম ভাড়া
টেলিফোন বিল
জ্বালানী খরচ
আইন খরচ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ব্যাংক হিসাব হিসাবের কোড নং
তারিখ বিবরণ জা: পৃ: ডেবিট টাকা ক্রেডিট টাকা জের
ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০২৪ জানুয়ারি ১ বাংলাদেশ
বি/ডি
১০ ক্রয় হিসাব ১২,০০০
১৫ বিক্রয় হিসাব ৫,০০০ ১০,০০০ ২৩,০০০
২০ দেনাদার হিসাব

২৫। ব্যাংক হিসাবটির সমাপনি উদ্বৃত্ত কত টাকা?

৩৭,০০০ টাকা
৩২,০০০ টাকা
৩০,০০০ টাকা
২৭,০০০ টাকা

২৬। হিসাবটি থেকে জানুয়ারি মাসে প্রকাশ পায় -
(i) ব্যাংক হিসাবে মোট প্রাপ্তি ১৭,০০০ টাকা
(ii) ব্যাংক হিসাবের মোট প্রদান ১০,০০০ টাকা
(iii) সমাপনি ব্যাংক তহবিল ২০,০০০ টাকা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মিনু খাতুন ক্ষুদ্র ব্যবসায়ী। ০১-০১-২০২৪ তারিখে তার প্রারম্ভিক মূলধন ছিল ১,০৫,০০০ টাকা, ৩১-১২-২০২৪ তারিখে তার মোট সম্পদ ও মোট দায় ছিল যথাক্রমে ১,৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। বছরে সে মোট ৩০,০০০ টাকা উত্তোলন করেন।

২৭। মিনু খাতুনের সমাপনি মূলধনের পরিমাণ কত টাকা?

৫০,০০০ টাকা
৯০,০০০ টাকা
১,৪০,০০০ টাকা
১,৯০,০০০ টাকা

২৮। মিনু খাতুনের ব্যবসায়ে মুনাফার পরিমাণ কত?

৮০,০০০ টাকা
৫০,০০০ টাকা
৩০,০০০ টাকা
১৫,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শোভা ট্রেডার্স পণ্য ক্রয় ৩০,০০০ টাকার স্থলে ৩৫,০০০ টাকা ডেবিট দিকে এবং পণ্য বিক্রয় ৮০,০০০ টাকার স্থলে ৭৫,০০০ টাকা ক্রেডিট দিকে লিপিবদ্ধ করে।

২৯। উদ্দীপকে রেওয়ামিলের ভুলটি-
(i) করণিক ভুল
(ii) পরিপূরক ভুল
(iii) লেখার ভুল

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩০। রেওয়ামিলে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত টাকা?

৩৫,০০০
৩০,০০০
২০,০০০
১০,০০০