আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
হিসাববিজ্ঞান - 146

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

১। বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?

ক্রেডিট নোট
ডেবিট নোট
ডেবিট ভাউচার
ক্রেডিট ভাউচার

২। বিদ্যালয়ের মাঠ উন্নয়ন কোন জাতীয় ব্যয়?

মুনাফা জাতীয় ব্যয়
মূলধন জাতীয় ব্যয়
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
উন্নয়ন ব্যয়

৩। দায়, মালিকানাস্বত্ব ও আয় বৃদ্ধি পেলে কী হয়?

লাভ হয়
ডেবিট হয়
ক্ষতি হয়
ক্রেডিট হয়

৪। স্কেল, ক্লিপ, কলম ক্রয় কোন হিসাবে লিপিবদ্ধ হবে?

অফিস সরঞ্জাম
অফিস সাপ্লাইজ
মনিহারী
ক্রয়

৫। অনাদায়ী পাওনা কোন জাতীয় হিসাব?

আয় হিসাব
দায় হিসাব
ব্যয় হিসাব
সম্পদ হিসাব

৬। প্রকৃত জাবেদায় লিখা হয় নিচের কোনটি?

ধারে আসবাবপত্র ক্রয়
ধারে পণ্য ক্রয়
নগদে যন্ত্রপাতি ক্রয়
ক্রীত পণ্য ফেরত

৭। অফিস উপরি ব্যয়-
(i) অফিসের টেলিফোন বিল
(ii) শোরুম ভাড়া
(iii) মনিহারি দ্রব্যাদি ক্রয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮। প্রত্যক্ষ শ্রম ও কারখানার উপরি ব্যয়ের সমষ্টিকে কী বলে?

মূখ্য ব্যয়
কারখানা ব্যয়
উৎপাদন ব্যয়
রূপান্তর ব্যয়

৯। পরিবারে শিক্ষাখাতে খরচের হার কত?

৫%-১০%
১০%-১৫%
২০% ২৫%
৩০% ৪০%

১০। সুনাম কোন ধরনের সম্পদ?

চলতি সম্পদ
স্থায়ী সম্পদ
দৃশ্যমান সম্পদ
অদৃশ্যমান সম্পদ

১১। হিসাববিজ্ঞান কী?

তথ্য ব্যবস্থা
গণনা ব্যবস্থা
মূলধন ব্যবস্থা
দু'তরফা দাখিলা

১২। ব্যয় নিয়ন্ত্রণ হিসাববিজ্ঞানের একটি -

অসুবিধা
সুবিধা
প্রয়োজনীয়তা
গুরুত্ব

১৩। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হলো-
(i) সম্পদ
(ii) দায়
(iii) মালিকানা স্বত্ব

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪। কে ক্রেডিট নোট তৈরি করে?

ক্রেতা
বিক্রেতা
ক্যাশিয়ার
তৃতীয় পক্ষ

১৫। কোনটি সঠিক?

A=L-E
A+L-E
E=A-L
L=A+E

১৬। প্রতিষ্ঠানের দায় কোনটি?

দেনাদার
সুনাম
মালিকানা স্বত্ব
প্রাপ্য বিল

১৭। যদি প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপনী মূলধন ৯৫,০০০ টাকা, মালিকের উত্তোলন ২০,০০০ টাকা হয়, তবে মুনাফা কত?

৫,০০০
৩০,০০০
৪০,০০০
৪৫,০০০

১৮। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ-

মূলধন জাতীয় প্রাপ্তি
মূলধন জাতীয় আয়
মুনাফা জাতীয় প্রাপ্তি
মুনাফা জাতীয় আয়

১৯। কুঋণ অবলোপন করা হলো ১,৫০০ টাকা। এর জাবেদা হবে-

কুঋণ হিসাব ডেঃ কুঋণ সঞ্চিতি হিসাব ক্রেঃ
কুঋণ হিসাব ডেঃ দেনাদার হিসাব ক্রেঃ
কুঋণ সঞ্চিতি হিসাব ডেঃ কুঋণ হিসাব ক্রেঃ
কুঋণ সঞ্চিতি হিসাব ডেঃ দেনাদার হিসাব ক্রেঃ

২০। বিলে স্বীকৃতি দিলে কোথায় লিপিব্ধ হয়?

রেওয়ামিল
প্রাপ্য বিল
নগদান হিসাব
প্রদেয় বিল

২১। খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত দ্বারা প্রকাশ -
(i) সম্পদ
(ii) খরচ
(iii) আয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২২। নিম্নের কোন হিসাবটির ক্রেডিট ব্যালান্স হবে?

উত্তোলনের সুদ
মূলধনের সুদ
ঋণের সুদ
শিক্ষানবীশ ভাতা

২৩। একঘরা নগদান বই সর্বদায় প্রকাশ করে-

ডেবিট উদ্বৃত্ত
ক্রেডিট উদ্বৃত্ত
ব্যবসায় ক্ষতি
ব্যবসায় মুনাফা

২৪। কোনটি বিপরীত দাখিলার অন্তর্ভুক্ত?
(i) ব্যাংক থেকে উত্তোলন
(ii) ব্যাংক চার্জ
(iii) ব্যাংকে জমা দেওয়া

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৫। নগদান বই একটি-

খতিয়ান
জাবেদা
জাবেদা ও খতিয়ান
সংক্ষিপ্ত রেওয়ামিল

২৬। কোনটি প্রস্তুত করা জরুরি নয়?

রেওয়ামিল
খতিয়ান
আর্থিক বিবরণী
উদ্বৃত্তপত্র

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব রিফাত ২০২১ সালের ১লা জানুয়ারি ১,০০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতির সংস্থাপন খরচ ১,০০০ টাকা। ৫% অবচয় ধরা হয়।

২৭। জনাব রিফাতের যন্ত্রপাতির অবচয় কত?

৫,০৫০
৫,০০০
৪,৯৫০
১০,০০০

২৮। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় দ্বারা নিচের কোনটি প্রভাবিত হবে?

দায়
সম্পদ
মালিকানা স্বত
ব্যয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সাদিক এন্ড সন্স এর প্রারম্ভিক মূলধন ২,৫০,০০০ টাকা। বিক্রয় মূল্য ৩,০০,০০০ টাকা, নীট মুনাফা ৪০,০০০ টাকা এবং উত্তোলন ৪৫,০০০ টাকা।

২৯। সাদিক এন্ড সন্স এর নীট মুনাফার হার কত?

১২.৫%
১৪.৩৩%
১০.৫%
১৩.৩৩%

৩০। সাদিক এন্ড সন্স এর মালিকানা স্বত্বের পরিমাণ কত?

২,৪৫,০০০
২,৯০,০০০
৫,৫০,০০০
৩,৫০,০০০