আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
হিসাববিজ্ঞান - 146

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। প্রারম্ভিক জাবেদা দাখিলা দেয়া হয় কেন?

পূর্ববর্তী হিসাব বন্ধ করার জন্য
হিসাবের ধারাবাহিকতা রক্ষার জন্য
আর্থিক বিবরণী সহজতর করার জন্য
লাভ-লোকসান নির্ণয়ের জন্য

২। মূলধন জাতীয় ব্যয়ের দ্বারা কোনটি অর্জিত হয়?

সম্পদ
দায়
আয়
ব্যয়

৩। রিদি ট্রেডার্স ২০২৩ সালে বিনিয়োগের সুদ পেল ৪০,০০০ টাকা কিন্তু এর মধ্যে ৫,০০০ টাকা ছিল ২০২৪ সালের। লেনদেনটিতে রিদি ট্রেডার্সের -

মুনাফা জাতীয় প্রাপ্তি ৩৫,০০০ টাকা
মুনাফা জাতীয় আয় ৩৫,০০০ টাকা
মূলধন জাতীয় প্রাপ্তি ৪০,০০০ টাকা
মূলধন জাতীয় আয় ৪০,০০০ টাকা

৪। একজন চিকিৎসকের পরিবারের মুনাফা জাতীয় ব্যয় কোনটি?

চেম্বার ভাড়া
তাপমাত্রা পরিমাপক যন্ত্র ক্রয়
ঔষধ ক্রয়
ফ্রিজ ক্রয়

৫। প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য 'ফটোকপি মেশিন' ক্রয় করলে কোন হিসাবে লিখতে হয়?

অফিস সরঞ্জাম
অফিস সাপ্লাইজ
আসবাবপত্র
মনিহারি

৬। কোন লেনদেনের ফলে মালিকানাস্বত্বের পরিমাণ হ্রাস পাবে?

ধারে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা
আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা
বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা
ব্যাংকে জমা দেওয়া হলো ১৫,০০০ টাকা

৭। চলমান জের ছকে উদ্বৃত্ত নির্ণয় করা হয় কখন?

প্রতিদিনের শেষে
প্রতিটি পোষ্টিং এর পর
প্রতি সপ্তাহ শেষে
মাস শেষে

৮। দোকান থেকে পণ্য চুরি হলো ২০০০ টাকা। এর সঠিক জাবেদা কোনটি?

ক্রয় হিসাব ডেবিট ২০০০ টাকা বিবিধ ক্ষতি হিসাব ক্রেডিট ২০০০ টাকা
বিবিধ ক্ষতি হিসাব ডেবিট ২০০০ টাকা নগদান হিসাব ক্রেডিট ২০০০ টাকা
বিবিধ ক্ষতি হিসাব ডেবিট ২০০০ টাকা ক্রয় হিসাব ক্রেডিট ২০০০ টাকা
বিবিধ খরচ হিসাব ডেবিট ২০০০ টাকা ক্রয় হিসাব ক্রেডিট ২০০০ টাকা

৯। খরচসমূহ চালানে অন্তর্ভুক্ত থাকলে তা কাকে পরিশোধ করতে হয়?

সরবরাহকারীকে
পাওনাদারকে
বিক্রেতাকে
ক্রেতাকে

১০। খতিয়ানে ব্যবহৃত B/D দ্বারা কী বুঝায়?

উপর থেকে আনীত
সম্মুখে নীত
পেছন থেকে আনীত
নিচে নীত

১১। হিসাবের বইতে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে
(i) মূলধন
(ii) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
(iii) বিনিয়োগের সুদ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২। দুঘরা নগদান বইতে ক্রেডিট দিকে ব্যাংক কলামে কোনটি বসে?

চেকে বিক্রয়
ব্যাংকে জমা দেওয়া
ব্যাংক সুদ মঞ্জুর
চেকে ক্রয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শাপলা এন্টারপ্রাইজের ২০,০০০ টাকা পাওনার পূর্ণনিষ্পত্তিতে ১৯,৫০০ টাকা পেল।

১৩। লেনদেনটি তিনঘরা নগদান বইতে দেখাতে হবে-
(i) ডেবিট পার্শ্বে নগদ কলামে ১৯,৫০০ টাকা
(ii) ডেবিট পার্শ্বে বাট্টার কলামে ৫০০ টাকা
(iii) ডেবিট পার্শ্বে ব্যাংক কলামে ২০,০০০ টাকা.

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪। কোনটি রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে?

অগ্রিম ভাড়া
প্রাপ্যহিসাব
আন্তঃফেরত
বহিঃফেরত

১৫। কোনটি দীর্ঘমেয়াদি দায়?

ডিবেঞ্চার
ব্যাংক ওভারড্রাফট
অনুপার্জিত আয়
পাওনাদার

১৬। শাফকাত ট্রেডার্সের ২০২৪ সালের ব্যবসায়ে নিট মুনাফা ২০,০০০ টাকা, বিক্রয় ১,১০,০০০ টাকা এবং আন্তঃফেরত ১০,০০০ টাকা হলে নিট মুনাফার হার কত?

১০%
১৫%
২০%
২৫%

১৭। নিচের কোনটি বিক্রয় উপরি ব্যয়?

বিজ্ঞাপন খরচ
জ্বালানি খরচ
আইন খরচ
যাতায়াত খরচ

১৮। আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত কোনটি?

কারখানার ভাড়া
কাঠের পরিবহণ ব্যয়
তারকাটা ও শিরিষ কাগজের ব্যয়
প্রারম্ভিক চলতি কার্য

১৯। পারিবারিক বাজেটের নমুনায় খাদ্যখাতে বরাদ্দ শতকরা কত?

৫%-১০%
১০%-১৫%
১৫%-২০%
২০%-২৫%

২০। পণ্য বিক্রয় বাবদ প্রতিষ্ঠান চেক পেলে তা কোন চেক বলে গণ্য হবে?

হুকুম চেক
দাগকাটা চেক
বাহক চেক
খোলা চেক

২১। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি?

দ্বৈত সত্তা
ব্যয় নিয়ন্ত্রণ
পরিপূর্ণ হিসাব সংরক্ষণ
সর্বজনীন স্বীকৃতি

২২। মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলে প্রথম পেশা ছিল কোনটি?

পশুশিকার
ফলমূল সংগ্রহ
কৃষিকাজ
মৎস্য চাষ

২৩। নিচের কোনটির জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম?

মিতব্যয়ী জীবন গঠন
আর্থিক স্বচ্ছলতা নিশ্চিতকরণ
সময় ও শ্রম নির্ধারণ
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন

২৪। কোনটির জন্য ক্রেডিট ভাউচার ব্যবহৃত হয়?

সম্পদ
দায়
ব্যয়
আয়

২৫। একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত রাখা হয়-
(i) সম্পদ হিসাব
(ii) ব্যয় হিসাব
(iii) দায় হিসাব

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সুরমা রাইচ ট্রেডার্স ২০২৪ সালের ১ জুলাই ৫% বাট্টায় ২,০০,০০০ টাকার চাল ক্রয় করে ১,০০,০০০ টাকার চেক ইস্যু করে এবং ঐ দিনই বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করে।

২৬। সুরমা রাইচ ট্রেডার্সের বিশেষ জাবেদায় লিখতে হবে
(i) ক্রয় জাবেদায় ১,৯০,০০০ টাকা
(ii) নগদ প্রদান জাবেদায় ১,০০,০০০ টাকা
(iii) ক্রয় জাবেদায় ৯০,০০০ টাকা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গোলাপী বস্ত্রালয়ের হিসাবরক্ষক কাপড় ক্রয় ৪০,০০০ টাকার স্থলে ৫০,০০০ টাকা ডেবিট এবং কাপড় বিক্রয় ৯০,০০০ টাকার স্থলে ৮০,০০০ টাকা ক্রেডিট করেছেন।

২৭। গোলাপী বস্ত্রালয়ের হিসাবরক্ষকের ভুলটি-
(i) করণিক ভুল
(ii) পরিপূরক ভুল
(iii) লেখার ভুল

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৮। গোলাপী বস্ত্রালয়ের রেওয়ামিলে অনিশ্চিত হিসাব কত টাকা?

ডেবিট ১০,০০০ টাকা
ক্রেডিট ১০,০০০ টাকা
ডেবিট ২০,০০০ টাকা
ক্রেডিট ২০,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মাহির ট্রেডার্স ৩০,০০০ টাকার পণ্য মেহেদী ব্রাদার্স এর নিকট বিক্রয় করে এবং নগদ ২০,০০০ টাকা গ্রহণ করে।

২৯। মাহির ট্রেডার্সের লেনদেনের উপযুক্ত দলিল নিচের কোনটি?

ডেবিট ভাউচার
চালান
ডেবিট নোট
ক্রেডিট নোট

৩০। মাহির ট্রেডার্সের লেনদেন দ্বারা হিসাব সমীকরণে বৃদ্ধি পায়-
(i) সম্পদ ৩০,০০০ টাকা
(ii) মালিকানাস্বত্ব ৩০,০০০ টাকা
(iii) দায় ১০,০০০ টাকা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii