আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2021
রসায়ন - 137

শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড

১। একটি মৌলের পরমাণুতে a সংখ্যক প্রোটন, b সংখ্যক ইলেকট্রন এবং c সংখ্যক নিউট্রন আছে। মৌলটির ভর সংখ্যা কত?

a + b
a + c
b + c
a + b + c

২। থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নে কোন আইসোটোপ ব্যবহার করা হয়?

⁶⁰Co
³²P
¹³¹I
⁹⁹Tc

৩। "X" একটি মৌল যার একটি পরমাণুর ভর 3.985 × 10⁻²³ g. "X" এর আপেক্ষিক পারমাণবিক ভর-

24
12
2.40
0.024

৪। টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কী?

Stannum
Plumbum
Technetium
Wolfram

৫। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত?

9.11 × 10⁻²⁸ g
1.673 × 10⁻²⁴ g
1.675 × 10⁻²⁴ g
0

৬। "L" শক্তিস্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তিস্তরে গমন করবে?

K
L
M
N

৭। "A" মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস ns² np⁵ (n = 3 ) । পর্যায় সারণিতে "A" মৌলের অবস্থান-

৩য় পর্যায়ের ৭ম গ্রুপে
৩য় পর্যায়ের ৫ম গ্রুপে
৩য় পর্যায়ের ১৭ নং গ্রুপে
৩য় পর্যায়ের ১৫ নং গ্রুপে

৮। নিচের কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক?

C
F
O
N

৯। ম্যান্ডেলিফের পর্যায় সারণির মূলভিত্তি ছিল-

পারমাণবিক ভর
পারমাণবিক সংখ্যা
নিউক্লিয়ন সংখ্যা
ইলেকট্রন বিন্যাস

১০। চুনের পানিতে CO₂ গ্যাস চালনা করলে কোনটির সাদা অধঃক্ষেপ পড়ে?

Ca(OH)₂
CaO
CaCO₃
Ca(HCO₃)₂

১১। CCl₄ এ কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কত?

4
8
16
32

১২। অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কোনটি?

AlCO₃
Al₂CO₃
Al₂(CO₃)₃
Al(CO₃)₃

১৩। ফসফেট মূলকের যোজনী কত?

4
3
2
1

১৪। PCl₅ যৌগে -
(i) বন্ধনজোড় ইলেকট্রন 5 টি
(ii) অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে।
(iii) কেন্দ্রীয় পরমাণু P

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৫। প্রাকৃতিক গ্যাসে বিউটেন ও আইসো বিউটেনের পরিমাণ কত?

80 %
7 %
5 %
4 %

১৬। CH₂ = CH - CH₃ + Br₂ → Y; এখানে Y যৌগটির নাম-

1, 2 ডাইব্রোমো প্রোপেন
প্রোপাইল ব্রোমাইড
প্রোপিন ব্রোমাইড
2, 3 -ডাইব্রোমো প্রোপেন

১৭। কোন যৌগটি পানিতে দ্রবণীয়?

CH₄
C₂H₆
CH₃OH
C₄H₁₀

১৮। CaC₂ + 2H₂O → "X" + Ca(OH)₂ বিক্রিয়াটির "X" যৌগ-
(i) অসম্পৃক্ত হাইড্রোকার্বন
(ii) পলিমারকরণ বিক্রিয়া দেয়
(iii) ব্যবহার করে ইথান্যাল প্রস্তুত করা সম্ভব

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৯। কোন যৌগটি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়?

C₅H₁₂
C₅H₁₀
C₅H₈
C₄H₆

২০। পলিথিনের সংকেত কোনটি?

(CH₂ = CH₂)n
(-CH₂ - CH₂)n
(CH₂ - CH₂)n
(-CH₂ - CH₂-)n