আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
রসায়ন - 137

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। নিচের কোনটি নন-রেডক্স বিক্রিয়া?

$HCl+NaOH\rightarrow NaCl+H_{2}O$
$Zn+2HCI\rightarrow ZnCl_{2}+H_{2}$
$S+O_{2}\rightarrow SO_{2}$
$2FeCl_{2}+Cl_{2}\rightarrow2FeCl_{3}$

২। $2H_{2}SO_{4}$ (গাঢ়) + $Cu \rightarrow CuSO_{4} + SO_{2} + 2H_{2}O$ বিক্রিয়াটিতে-
(i) বিক্রিয়ক এসিডটি জারণ ধর্ম প্রদর্শন করে
(ii) উৎপাদ গ্যাসীয় যৌগটির একটি অণুর ভর $1.06\times10^{-22}g$
(iii) বিক্রিয়ক ধাতব মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩। ভূত্বকে সিলিকনের শতকরা পরিমাণ কত?

3
4
27
46

৪। নিম্নের কোন যৌগটি উর্ধ্বপাতিত হয় না?

অ্যালুমিনিয়াম ক্লোরাইড
তুঁতে
কপূর
নিশাদল

৫। কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে?

4s
3d
4p
5s

৬। কোনটি $C-O$ বন্ধন শক্তি?

$724~kJ/mole$
$615~kJ/mole$
$391~kJ/mole$
$350~kJ/mole$

৭। কোনটি 1 বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাংক?

$100^{\circ}C$
$115^{\circ}C$
$133^{\circ}C$
$140^{\circ}C$

৮। কোন যৌগটি অ্যালকাইন?

$C_{5}H_{12}$
$C_{10}H_{20}$
$C_{8}H_{14}$
$C_{6}H_{14}$

৯। $K_{2}Cr_{2}O_{7}$ -এ Cr এর জারণসংখ্যা কত?

+6
+5
+4
+3

১০। ইউরিয়ার গাঠনিক সংকেত কোনটি?

১১। কোনটি এন্টিমনির ল্যাটিন নাম?

Argentum
Aurum
Stannum
Stibium

১২। 500 mL পানিতে 111 gm $CaCl_{2}$ দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত?

0.5 M
1 M
2 M
3 M

১৩। নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি?

Mg
Ca
Cl
Al

১৪। $25^{\circ}C$ তাপমাত্রায় 1000টি $CH_{3}COOH$ অণুর মধ্যে পানিতে কতটি অণু বিয়োজিত হয়?

4
6
8
10

১৫। নিচের কোন আয়নটির জারণ ও বিজারণ উভয় সম্ভব?

$Na^{+}$
$Cl^{-}$
$Fe^{2+}$
$Fe^{3+}$

১৬। $CH_{3}-CHO+[O]\frac{K_{2}Cr_{2}O_{7}+H_{2}SO_{4}}{>}A$ উদ্দীপকের যৌগটি -
(i) লাল লিটমাসকে নীল করে
(ii) ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
(iii) খাবার তৈরিতে এবং খাদ্য সংরক্ষণে ব্যবহার হয়

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৭। কোনটি রঙিন পদার্থকে বর্ণহীন করে?

$Ca(OH)_{2}$
$Ca(OCl)Cl$
$HCl$
$HCOOH$

১৮। নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর?

$3.16\times10^{-23}$ গ্রাম
$1.482\times10^{-23}$ গ্রাম
$1.66\times10^{-24}$ গ্রাম
$6.023\times10^{23}$ গ্রাম

১৯। অ্যামোনিয়াম ফসফেট-এর অণুতে কতটি পরমাণু বিদ্যমান?

17
18
19
20

২০। নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত?

$KMn_{2}O_{4}$
$KMnO_{4}$
$K_{2}MnO_{4}$
$KMnO_{2}$

২১। Kr এর পারমাণবিক সংখ্যা কত?

24
29
40
36

২২। 21 ক্যারেট স্বর্ণে কত ভাগ স্বর্ণ থাকে?

83.33%
87.5%
91.67%
95.13%

২৩। কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে। যখন আম পাকে তখন এই এসিডগুলো থেকে কী সৃষ্টি হয়?

গ্লুকোজ ও ফ্রুক্টোজ
চিনি
কার্বোহাইড্রেট
সেলুলোজ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


$2SO_{2}(g)+O_{2}(g)\rightarrow 2~SO_{3}(g)$

২৪। ২ গ্রাম $SO_{2}$ থেকে কত গ্রাম $SO_{3}$ পাওয়া যাবে?

2.5
5
128
160

২৫। বিক্রিয়ায় উৎপাদ যৌগটি-
(i) একটি অম্লধর্মী গ্যাস
(ii) গাঢ় $H_{2}SO_{4}$-এ শোষিত হলে $H_{2}S_{2}O_{7}$ প্রস্তুত হয়।
(iii) পানিতে মেশালে ঘন কুয়াশার সৃষ্টি হয়।

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii