আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
ভূগোল ও পরিবেশ - 110

শিক্ষা বোর্ডঃ সিলেট বোর্ড

১। সড়কপথ গড়ে উঠার অনুকূল অবস্থা কোনটি?

মৃত্তিকার গঠন
ভূমির ঢাল
বন্ধুর ভূপ্রকৃতি
নিম্নভূমি

২। রাজশাহী ও খুলনা বিভাগে ব্রডগেজ রেলপথ কত কিলোমিটার?

৩৭৫
৪৬৫৯
১৮৪৩
৫৪০০

৩। কোনটির উপস্থিতির কারণে ঝড়-ঝাপটা, সমুদ্রের ঢেউ প্রভৃতির কবল থেকে জাহাজ রক্ষা পায়?

উপকূলের গভীরতা
পোতাশ্রয়
সুবিস্তৃত সমভূমি
জলবায়ু

৪। নদীভাঙনের কারণ কোনটি?

অপরিকল্পিত নগরায়ণ
ভূমিকম্প
উজানে প্রচুর বৃষ্টি
বৃক্ষ নিধন

৫। পরিবর্তনশীল বিশ্বের সমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কত সালের মধ্যে এসডিজি অর্জনের পরিকল্পনা করেন?

২০২৫
২০৩০
২০৩৫
২০৪০

৬। নিরক্ষরেখার অপর নাম কোনটি?

সুমেরুবৃত্ত
কুমেরুবৃত্ত
মহাবৃত্ত
অর্ধবৃত্ত

৭। ক্ষুদ্র শিল্প কোনটি?

চামড়া শিল্প
বস্ত্র শিল্প
ডেইরি ফার্ম
তৈরি পোশাক

৮। বাংলাদেশ কোন দেশের সাথে রপ্তানি বাণিজ্যে এগিয়ে রয়েছে?

জাপান
যুক্তরাষ্ট্র
চীন
ভারত

৯। পানি নিষ্কাশনবিশিষ্ট ঢালু জমিতে কোন ফসল ভালো হয়?

চা
পাট
গম
ইক্ষু

১০। উৎকৃষ্টমানের লিগনাইট কয়লা কোন কয়লা ক্ষেত্র থেকে উত্তোলন করা হয়?

ফুলবাড়ি
খালাশপীর
বড়পুকুরিয়া
দীঘিপাড়া

১১। নরম কাঠ, নলখাগড়া ও কাঁচা পাট কোন শিল্পের কাঁচামাল?

পাট শিল্প
বস্ত্র শিল্প
সার শিল্প
কাগজ শিল্প

১২। নয়ন সমুদ্রে বেড়াতে গিয়ে একটি বস্তু কুড়িয়ে পেল। বস্তুটি হাতে নিয়ে দেখল খুব হালকা ও নরম এবং এতে সে জীবাশ্ম দেখলে পেল। সে কোন ধরনের শিলা কুড়িয়ে পেল?

বহিঃজ আগ্নেয় শিলা
রূপান্তরিত শিলা
অন্তঃজ আগ্নেয় শিলা
পাললিক শিলা

১৩। মহাকাশ থেকে উল্কা পৃথিবীর দিকে ছুটে এসে বায়ুর কোন স্তরে পুড়ে যায়?

ট্রপোমণ্ডল
তাপমণ্ডল
স্ট্রাটোমণ্ডল
মেসোমণ্ডল

১৪। গর্জনশীল চল্লিশ কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত?

৪০° থেকে ৪৭° দক্ষিণ
৩০° থেকে ৩৫° উত্তর
৪০° থেকে ৪৭° উত্তর
৩০° থেকে ৩৫° দক্ষিণ

১৫। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণভাবে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?

২টি
৩টি
৪টি
৫টি

১৬। জন্মহারের ভিন্নতা দেখা যায়-
(i) শিক্ষা
(ii) বৈবাহিক অবস্থা
(iii) রোগ ও দুর্ঘটনা

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৭। কোন ভূগোলবিদ ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন?

অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
অধ্যাপক ম্যাকনি
অধ্যাপক কার্ল রিটার
রিচার্ড হার্টশোন

১৮। কোন গ্রহের ভূত্বক বরফে ঢাকা?

বৃহস্পতি
শনি
ইউরেনাস
নেপচুন

১৯। মঙ্গল গ্রহে জীবের টিকে থাকা অসম্ভব, কারণ-
(i) অপর্যাপ্ত অক্সিজেন
(ii) স্বল্প পরিমাণ পানি
(iii) মিথেন ও কার্বন গ্যাস

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০। বিল্ডিং-এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার হয়?

দেয়াল মানচিত্র
ভূ-চিত্রাবলি মানচিত্র
ভূসংস্থানিক মানচিত্র
মৌজা মানচিত্র

২১। ‘ক’ শহরের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং ‘খ’ শহরের দ্রাঘিমা ৭০° পূর্ব। ‘ক’ শহরের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিট হলে ‘খ’ শহরের স্থানীয় সময় কত?

সকাল ৯টা ৪০ মিনিট
সকাল ৯টা ৫০ মিনিট
সকাল ১০টা
সকাল ১০টা ২০ মিনিট

২২। হাওয়াই দ্বীপের মাওনালেয়া কোন ধরনের আগ্নেয়গিরি?

মৃত
শিল্ড
সক্রিয়
সুপ্ত

২৩। রনি দিনাজপুর জেলায় বসবাস করে। রনির বসবাসকৃত অঞ্চলটি কোন সমভূমির অন্তর্ভুক্ত?

পাদদেশীয় পলল ভূমি
পলল পাখা সমভূমি
প্লাবন সমভূমি
পলল কোণ সমভূমি

২৪। কোনটি চ্যুতি-স্তূপ পর্বতের উদাহরণ?

ভিসুভিয়াস
হেনরী
পিনাটুবো
ব্ল‍্যাক ফরেস্ট

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্র: বাংলাদেশের মানচিত্র। মাঝখানে "ক" এবং দক্ষিণে "খ" চিহ্নিত স্থান।

২৫। উদ্দীপকে উল্লিখিত 'ক' চিহ্নিত বনভূমিটির নাম উল্লেখ কর:

পাতাঝরা গাছের বনভূমি
ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
স্রোতজ বনভূমি

২৬। উদ্দীপকে 'খ' চিহ্নিত বনভূমিটি গুরুত্বপূর্ণ, কারণ-
(i) পর্যটন শিল্পের সম্ভাবনা
(ii) প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস
(iii) বৈদেশিক মুদ্রা অর্জন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


A: $20^{\circ}-198^{\circ}$ সেলসিয়াস, ৫১ সে.মি. B: $55^{\circ}-25^{\circ}$ সেলসিয়াস, ১০ সে.মি.

২৭। উদ্দীপকে উল্লিখিত 'B' কোন ঋতু?

গ্রীষ্ম
বর্ষা
শীত
বসন্ত

২৮। উদ্দীপকে উল্লিখিত 'A' ঋতুতে-
(i) কালবৈশাখী ঝড় হয়
(ii) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়
(iii) সূর্য লম্বভাবে কিরণ দেয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব সামাদ পরিবার নিয়ে ভারতের পুরী শহরে বেড়াতে গেলেন। তারা শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেন।

২৯। উদ্দীপকে উল্লিখিত শহরটি কোন ধরনের নগর?

শিল্পভিত্তিক নগর
বাণিজ্যভিত্তিক নগর
সাংস্কৃতিক ক্রিয়াকলাপভিত্তিক নগর
স্বাস্থ্য নিবাস ও বিনোদনের কেন্দ্র নগর

৩০। উদ্দীপকের শহরটি গড়ে উঠার কারণ-
(i) কর্মক্লান্ত মানুষের ক্লান্তি দূর
(ii) নগরের প্রতি শিল্পের অধিক আকর্ষণ
(iii) অবসর বিনোদন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii