আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
ভূগোল ও পরিবেশ - 110

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। ফিলিপাইনের পিনাটুবো কোন শ্রেণির পর্বতের উদাহরণ?

ভঙ্গিল পর্বত
আগ্নেয় পর্বত
চ্যুতি-স্তূপ পর্বত
ল্যাকোলিথ পর্বত

২। বাংলাদেশের কোন জেলা ও ভারতের শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার তারতম্যের জন্য এদের জলবায়ু ভিন্ন রকম হয়?

সাতক্ষীরা
বাগেরহাট
দিনাজপুর
বরগুনা

৩। শীতপ্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে জলীয় বাষ্প পেঁজা তুলার মতো নিচে পতিত হয়, তাহার নাম কী?

কুয়াশা
শিশির
তুষারপাত
তুহিন

৪। আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তীতে অবস্থিত মহাসাগরের গড় গভীরতা কত মিটার?

৮২৪
৪,২৭০
৪,৩৩২
৩,৯৬২

৫। জনসংখ্যার ঘনত্ব ও বণ্টনের অপ্রাকৃতিক প্রভাবক হলো-
(i) শিক্ষা ও শিল্পাঞ্চল
(ii) ভূ-প্রকৃতি ও শিল্পাঞ্চল
(iii) খাদ্য ও বস্ত্র

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬। বাংলাদেশে, জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?

০.০৫ একর
০.১০ একর
০.১৫ একর
০.৫০ একর

৭। অপরিকল্পিত নগরায়ণের ফলে নেতিবাচক যে যে প্রভাব পড়ে -
(i) বাসস্থানের তীব্র সংকট সৃষ্টি হয়
(ii) সৃষ্টি হচ্ছে বস্তি
(iii) ব্যাপক পরিবেশ অবক্ষয় ঘটে থাকে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮। ভারতের মুম্বাই কী ধরনের নগর?

প্রশাসনিক নগর
শিল্পভিত্তিক নগর
বাণিজ্যভিত্তিক নগর
সাংস্কৃতিক কার্যকলাপভিত্তিক নগর

৯। মানুষের প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ হলো-
(i) পশুপালন ও যন্ত্রপাতি প্রস্তুতকরণ
(ii) পশুশিকার ও কাঠসংগ্রহ
(iii) খনিজ উত্তোলন ও কৃষিকার্য

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। বরেন্দ্র ভূমির মাটির রং কোনটি সঠিক?

ধূসর ও কালচে
কালচে ও লাল
ধূসর ও বাদামি
ধূসর ও লাল

১১। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে হয়?

২০
৬০
৮০
৯০

১২। পাট উৎপাদনের জন্য কোন ধরনের মৃত্তিকার প্রয়োজন?

উর্বর দোআঁশ
পলিযুক্ত দোআঁশ
বেলে দোআঁশ
জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ

১৩। চাপালিশ, ময়না, তেলসুর, বাঁশ বাংলাদেশের কোন বনভূমিতে অবস্থিত?

ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
বরেন্দ্র বনভূমি
স্রোেতজ বনভূমি
মধুপুর ও ভাওয়ালের বনভূমি

১৪। কোন কারণে পার্বত্য চট্টগ্রামে রেলপথ নাই?

নিম্নভূমি
বন্ধুর ভূমিরূপ
মৃত্তিকার বুনন
নদীবহুল ভূ-প্রকৃতি

১৫। বাংলাদেশে সড়ক পথ যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ-
(i) উৎপাদিত কৃষিপণ্য বণ্টন
(ii) দ্রুত যোগাযোগ
(iii) বাজার ব্যবস্থার উন্নতি

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬। ভিন্ন ভিন্ন ফসল একই জমিতে বার বার উৎপাদন করলে -
(i) জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত
(ii) অধিক সারের প্রয়োজন
(iii) মাটির পুষ্টি রক্ষা হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে 'সাড়াদান'-এর পরবর্তী কার্যক্রম কোনটি?

প্রশমন
পুনরুদ্ধার
উন্নয়ন
প্রতিরোধ

১৮। জেন্ডার সমতাবিধান ও নারী ক্ষমতায়নের ফলাফল কোনটি?

সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে
রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে
নারী নির্যাতন হ্রাস পাবে
সমাজের নৈরাজ্য কমে আসবে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


নাছিমা গত বছর জুলাই মাসে কুমিল্লাতে মামার বাসায় বেড়াতে গেল। সে দেখল প্রায় প্রতিদিন বিকেল অথবা সন্ধ্যা সময় বৃষ্টিপাত হয়।

১৯। নাছিমা কোন ধরনের বৃষ্টিপাত দেখেছিল?

শৈলোৎক্ষেপ
বায়ু প্রাচীরজনিত
পরিচলন
ঘূর্ণী

২০। "পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল"- এই সংজ্ঞা কে দিয়েছেন?

অধ্যাপক কার্ল রিটার
অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
রিচার্ড হার্টশোর্ন
আলেকজান্ডার ফন হামবোল্ট

২১। মানব ভূগোলের আলোচ্য বিষয় হলো-

অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা
পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার ধরন
বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে
সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ

২২। একটি জ্যোতিষ্কের একটি মাথা ও একটি লেজ আছে। এই জ্যোতিষ্কের নাম কী?

উল্কা
ধূমকেতু
নীহারিকা
পালসার

২৩। কোন মানচিত্রের মাধ্যমেই হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে?

ভূসংস্থানিক
ভূতাত্ত্বিক
ক্যাডস্ট্রাল
মৃত্তিকা বিষয়ক

২৪। ভূত্বক মহাদেশের তলদেশের পুরুত্ব কত?

৩৫ কিঃমিঃ
৪২০ কিঃমিঃ
১০ কিঃমিঃ
০৫ কিঃমিঃ

২৫। আসামে কত সালে ব্যাপক ভূমিকম্পে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়?

১৭৮৭ সালে
১৯৫০ সালে
১৯৩৫ সালে
১৮৯৯ সালে

২৬। মানচিত্রে জেলা সীমারেখা কোন প্রতীক চিহ্নের মাধ্যমে দেখানো হয়?

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্রে 'A', 'B' ও 'C' সৌরজগতের একাংশ চিত্রিত।

২৭। 'C' গ্রহের উপগ্রহ নিচের কোনটি?

ফোবাস
চাঁদ
ডিমোস
গ্যানিমিড

২৮। 'A' ও 'B' গ্রহের মধ্যে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়-
(i) সূর্য থেকে দূরত্ব
(ii) উপগ্রহের সংখ্যা
(iii) আবর্তনকাল

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মানচিত্রে বাংলাদেশের একটি অংশকে 'A' ও 'B' দ্বারা চিহ্নিত করা হয়েছে।

২৯। মানচিত্রের 'A' ভূমিরূপের নাম কী?

ভাওয়ালের গড়
বরেন্দ্র ভূমি
মধুপুরের গড়
লালমাই পাহাড়

৩০। মানচিত্রের 'B' চিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য হলো-
(i) পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার
(ii) পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত
(iii) সর্বোচ্চ শৃঙ্গ আছে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii