আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
ব্যবসায় উদ্যোগ - 143

শিক্ষা বোর্ডঃ রাজশাহী বোর্ড

১। কোনটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান?

যুব প্রশিক্ষণ কেন্দ্র
বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
নট্রামস

২। G. M কোম্পানির অনুমোদিত মূলধন ৫,০০,০০,০০০ টাকা। রিমুন উক্ত কোম্পানির ৭০ টাকা মূল্যের ১,০০,০০০টি শেয়ার ক্রয় করেছেন। রিমুনের দায় কত টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে?

৫,০০,০০,০০০ টাকা
৭০,০০,০০০ টাকা
৫,৭০,০০,০০০ টাকা
৪,৩০,০০,০০০ টাকা

৩। প্রযুক্তিগত উন্নয়নের ফলে-
(i) উৎপাদিত পণ্যের পরিমাণ বৃদ্ধি পায়
(ii) উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়
(iii) উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

৪। শোপিস, তৈজসপত্র কোন ধরনের কুটির শিল্পের অন্তর্গত?

পাটজাত
হস্ত
মৃৎ
ঝিনুক

৫। জনাব আমিন তার এলাকার নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মানের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় পণ্য-দ্রব্যের দোকান দেয়ার সিদ্ধান্ত নিলেন। জনাব আমিনের সিদ্ধান্তটি কোন পরিবেশের সাথে জড়িত?

প্রাকৃতিক
রাজনৈতিক
অর্থনৈতিক
সাংস্কৃতিক

৬। ভবিষ্যতের পণ্য উদ্ভাবনের জন্য কী প্রয়োজন?

অনুমোদন
অনুদান
বাজেট নির্ধারণ
ব্যবসায় পরিকল্পনা

৭। ম্যাটসুসিটা কোন দেশের প্রতিষ্ঠিত কোম্পানি?

ভারত
বাংলাদেশ
জাপান
জার্মান

৮। বদলি, পদোন্নতি ব্যবস্থাপনার কোন কার্যাবলির অন্তর্ভুক্ত?

পরিকল্পনা
কর্মী সংস্থান
নির্দেশনা
প্রেষণা

৯। বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কোন ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী?

এক মালিকানা
অংশীদারি
যৌথ মূলধনী
সমবায় সমিতি

১০। মাইক্রোস্ক্রিনিং এর কোন উপাদানটি ব্যবসায় প্রকল্প নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে?

অর্থনৈতিক পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ
রাজনৈতিক পরিবেশ
সাংস্কৃতিক পরিবেশ

১১। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?

চাকরির প্রতি অধিক আগ্রহ
বৃত্তিমূলক শিক্ষার প্রসার
ব্যাপক প্রশিক্ষণ গ্রহণ
কার্যকর পরিকল্পনা গ্রহণ

১২। পানি হতে বিদ্যুৎ উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?

নিষ্কাশন
নির্মাণ
সেবা
উৎপাদন

১৩। রবি তার কারখানায় উৎপাদিত পণ্য বাজারে প্রচলিত একই জাতীয় পণ্য থেকে আলাদাভাবে চেনার জন্য একটি উপায় খুঁজছেন। এ ক্ষেত্রে রবির কী করা প্রয়োজন?

মোড়ক নির্ধারণ
প্রতীক নিবন্ধন
মালিকানা নিবন্ধন
পণ্যের ডিজাইন নির্ধারণ

১৪। ব্যবসায় ক্রমবিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি?

কৃষিকার্য
প্রযুক্তির উন্নয়ন
বাজার ও শহর সৃষ্টি
ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ

১৫। শিল্প উদ্যোগের নব দিগন্ত উন্মোচন করেন কে?

শিল্প বিশেষজ্ঞ
সরকার
বিনিয়োগকারী
সফল উদ্যোক্তা

১৬। শীতকালে উৎপাদিত আলু সারা বছর পেয়ে থাকি বিপণনের কোন কাজের মাধ্যমে?

ক্রয়
পরিবহণ
মোড়কিকরণ
গুদামজাতকরণ

১৭। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যের অন্তর্গত-
(i) নতুন সম্পদ সৃষ্টি
(ii) নিজের ও অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি
(iii) ঝুঁকিমুক্ত ব্যবসায় পরিচালনা

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

১৮। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

মুনাফা অর্জন
জনকল্যাণ
কর আদায়
সেবা প্রদান

১৯। শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি?

অর্থ পাচার
মূলধনের স্বল্পতা
অব্যবস্থাপনা
পরিবেশ দূষণ

২০। পণ্যের আবিষ্কারক ও সরকারের মধ্যে কোন মেধা সম্পদ চুক্তি হয়?

ট্রেডমার্ক
পেটেন্ট
কপিরাইট
সুনাম

২১। যুব প্রশিক্ষণ কেন্দ্রে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়-
(i) কম্পিউটার চালনা
(ii) কুটির শিল্পের কাজ
(iii) কম্পিউটার প্রোগ্রামিং

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

২২। অংশীদারি প্রতিষ্ঠানে ন্যূনতম সদস্য ২ জন রাখা সম্ভব না হলে কীভাবে বিলোপ সাধন হবে?

বাধ্যতামূলকভাবে
আদালত কর্তৃক
বিজ্ঞপ্তি দ্বারা
বিশেষ ঘটনার প্রেক্ষিতে

২৩। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হয়-বিপণনের কোন কার্যাবলি দ্বারা?

গুদামজাতকরণ
প্রমিতকরণ
মোড়কিকরণ
পর্যায়িতকরণ

২৪। স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে উঠার ক্ষেত্রে কীসের উপর ভূমিকা রাখে?

বাজার
জনগণ
চাহিদা
পরিবহণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব মামুন একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি নিজস্ব গুদামে পোশাক মজুদ রাখেন। পোশাকের গুণগত মান বাজারে প্রচলিত করার জন্য তিনি নিবন্ধন করেন এবং নিবন্ধিত প্রতিষ্ঠানটি তাকে একটি সনদপত্র প্রদান করে।

২৫। জনাব মামুনের পোশাকের মজুদ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

স্থানগত
সময়গত
ঝুঁকিগত
স্বত্বগত

২৬। জনাব মামুনের নিবন্ধিত প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীনে?

অর্থ
বাণিজ্য
শিল্প
তথ্য

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব বাশির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অধস্তনদের সাথে আলোচনা করেন। তিনি তার কর্মীকে কোনো দায়িত্ব বণ্টনের আগে সেই কাজের জন্য তিনি উপযুক্ত কিনা সেটি যাচাই করেন।

২৭। জনাব বাশির কোন ধরনের নেতৃত্ব দেন?

গণতান্ত্রিক
স্বৈরতান্ত্রিক
মুক্ত
আমলাতান্ত্রিক

২৮। জনাব বাশিরের মধ্যে কোন ধরনের গুনাবলি পরিলক্ষিত হয়?

সাহস ও সততা
প্রখর ব্যক্তিত্ব
সাংগঠনিক দক্ষতা
মানবিক সম্পর্ক অনুধাবন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব শাকিল নরসিংদী শহরে একটি কাগজ তৈরির কারখানা স্থাপন করেছেন। তিনি কারখানা স্থাপনে আর্থিক সহযোগিতা নিয়েছেন। পরবর্তীতে কর অবকাশ সুবিধা পেলেও দ্রুত শিল্পায়নের লক্ষ্যে যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণের জন্য তিনি সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ ও পরামর্শ নেন।

২৯। জনাব শাকিলের আর্থিক সহযোগিতা ও কর অবকাশ সুবিধা কোন সহায়তার অন্তর্গত?

উদ্দীপনামূলক
সমর্থনমূলক
সংরক্ষণমূলক
বেসরকারি

৩০। দ্রুত শিল্পায়নের লক্ষ্যে জনাব শাকিল কোন প্রতিষ্ঠান থেকে ঋণ ও পরামর্শ নেন?

BASIC
BSCIR
BDBL
BITAC