আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
ব্যবসায় উদ্যোগ - 143

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

সময়গত
তথ্যগত
স্থানগত
মালিকানাস্বত্ব

২। মোশাহিদ রংপুরে ব্যবসা স্থাপন করে কর অবকাশ পেলেন। কর অবকাশ মোশাহিদের জন্য কোন ধরনের সহায়তা?

উদ্দীপনামূলক
সমর্থনমূলক
সংরক্ষণমূলক
প্রণোদনামূলক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব ফাহিম একটি হোটেলে খাবার সরবরাহ করেন। পাশাপাশি নিজের জায়গায় সবজি উৎপাদন করে বিক্রিও করেন।

৩। এটি কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত?

পারিবারিক
প্রাতিষ্ঠানিক
অর্থনৈতিক
সামাজিক

৪। জনাব করিমের পর্যাপ্ত অর্থ নেই। অথচ ব্যবসা করতে অগ্রহী। তার জন্য ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?

অংশীদারি
একমালিকানা
যৌথ মূলধনী
সমবায়

৫। জনাব শিশির বাঁশ ও বেত দিয়ে দোলনা, চেয়ার ও সোফা তৈরি করেন। এটি কোন ধরনের ব্যবসায়ের অন্তর্গত?

শিল্প
বাণিজ্য
প্রত্যক্ষ সেবা
পরোক্ষসেবা

৬। সরকারের নীতিমালা ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?

আইনগত
সামাজিক
রাজনৈতিক
অর্থনৈতিক

৭। প্রত্যক্ষ সেবার অন্তর্গত-
(i) অডিট ফার্ম
(ii) আইন চেম্বার
(iii) ক্লিনিক

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আমির আলী তার কাপড়ের ব্যবসায় ২০২২ সালে ১,০০,০০০ টাকা মুনাফার আশা করেছিলেন। কিন্তু বাস্তবে ৮০,০০০ টাকা লাভ হয়েছে।

৮। এটি তার ব্যবসায়ের কোন ধরনের ঝুঁকি?

মূলধনের ঝুঁকি
আর্থিক ঝুঁকি
স্বাভাবিক ঝুঁকি
রাজনৈতিক ঝুঁকি

৯। ব্যবসায়ের জন্য হুমকি কোনটি?

প্রতিকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি
বিমা ও ব্যাংকের সমস্যা
অবকাঠামোগত সমস্যা
মূলধনের অভাব

১০। জনাবা লিলি চারুকলা বিষয়ে পড়াশুনা করে নিজেই একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। তিনি কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন?

সাংস্কৃতিক উদ্যোগ
সামাজিক উদ্যোগ
শিল্পোদ্যোগ
ব্যবসায় উদ্যোগ

১১। বেগম সানজিদা তার মাখন তৈরির কারখানায় ১২ জন মহিলাকে নিয়োগ দিয়েছেন তাদেরকে দক্ষ করতে কী পদক্ষেপ নেয়া প্রয়োজন?

বেতন বৃদ্ধি
বোনাস বৃদ্ধি
প্রশিক্ষণ
নিরাপত্তা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অরুন ও বরুন সম-অংশীদারের ভিত্তিতে ২,০০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। বরুনের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা মূলধনরূপে গণ্য হয়।

১২। অরুন মূলধনের কত ভাগ পাবে?

৪০%
৫০%
৬০%
৭০%

১৩। সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য-

মুনাফা অর্জন
জনকল্যাণ করা
আত্মনির্ভরশীল করা
মূলধন বৃদ্ধি করা

১৪। উদ্যোগ গ্রহণ পর্যায়ে কোম্পানি গঠনে আগ্রহী ব্যক্তিগণ যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন-
(i) কোম্পানির সম্ভাব্য নাম
(ii) কোম্পানির ধরন
(iii) মূলধনের পরিমাণ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব সিরাজুল পৌর এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে একটি মুদি দোকান স্থাপন করতে চান।

১৫। এক্ষেত্রে তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে-

ইউনিয়ন চেয়ারম্যানের নিকট থেকে
সংশ্লিষ্ট জেলা প্রশাসক অফিস থেকে
পার্শ্ববর্তী পৌর মেয়রের নিকট থেকে
উপজেলা চেয়ারম্যানের নিকট থেকে

১৬। পেটেন্টের মাধ্যমে মালিকানা প্রদানের ক্ষেত্রে কাদের মধ্যে চুক্তি হয়?

আবিষ্কারক ও নিবন্ধক
উদ্ভাবক ও নিবন্ধক
সরকার ও নিবন্ধক
উদ্ভাবক ও সরকার

১৭। ফ্রানসাইজিং ব্যবসায়ের বৈশিষ্ট্য কী?

উৎপাদন
উভয় পক্ষের মধ্যে চুক্তি
বাজারজাতকরণ
মুনাফা অর্জন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শফিক সাহেব একজন প্রকৌশলী। তিনি ভবন তৈরির পূর্বে নকশা করেন।

১৮। এটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত?

পরিকল্পনা
নিয়ন্ত্রণ
নির্দেশনা
সংগঠিতকরণ

১৯। একজন ব্যবসায়ী কীভাবে প্রকল্পের সূচনা করেন?

নতুন প্রযুক্তি ব্যবহার করে
পণ্যের চাহিদা থেকে
প্রকল্প ধারণা অনুভব করে
উদ্যোক্তার আগ্রহ দ্বারা

২০। সালেহা বেগম আশুলিয়াতে একটি চানাচুর তৈরির কারখানা স্থাপন করেন। কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?

হস্তশিল্প
সেবাশিল্প
নির্মাণ শিল্প
কুটির শিল্প

২১। সেবামূলক বৃহৎ শিল্পের বিনিয়োগ সীমা কত?

৫ কোটির উপরে
১০ কোটির উপরে
১৫ কোটির উপরে
২০ কোটির উপরে

২২। উৎপাদন শিল্পে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয়-
(i) শ্রম ব্যবহারের মাধ্যমে
(ii) যন্ত্র ব্যবহারের মাধ্যমে
(iii) মেধা ব্যবহারের মাধ্যমে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩। দেয়াল মাদুর ও কার্পেট কোন ধরনের শিল্পের উদাহরণ?

তাঁত
হস্ত
বস্ত্র
পাট

২৪। কোন কাজটি বিপণন কার্যাবলির বহির্ভূত?

কৃষিজাত পণ্য হিমাগারে সংরক্ষণ করা
আমের আকার ও স্বাদ অনুযায়ী শ্রেণি বিন্যাস
শিল্পজাত পণ্য বিক্রয়ের জন্য উৎপাদন
উৎপাদকের নিকট থেকে পণ্য সংগ্রহ করা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব মোশারফ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পণ্যের মান ও সুনাম বাড়ানোর লক্ষ্যে তিনি নিজ গ্রামে একটি কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় ৫০ জন লোক নিয়োগ প্রাপ্ত হযেছে। এতে কারখানার সুনাম বৃদ্ধি পেয়েছে।

২৫। কোন ধরনের দায়বদ্ধতা থেকে জনাব মোশারফ কারখানা স্থাপন করেন?

বাক্তিগত
সামাজিক
পারিবারিক
রাষ্ট্রীয়

২৬। দেশকে এগিয়ে নিতে জনাব মোশারফের মতো উদ্যোক্তারা ভূমিকা রাখেন-
(i) কর্মসংস্থান তৈরির মাধ্যমে
(ii) জীবনযাত্রার মান বৃদ্ধিতে
(iii) গ্রামীণ অবকাঠামো উন্নয়নে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অমলের এলাকায় অনেকগুলো মুরগির খামার আছে। খামারিরা মুরগির বিষ্ঠা নিয়ে বেশ অসুবিধায় ছিলেন। অমল বিষ্ঠাকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে গ্যাস প্লান্ট তৈরি করেন। উৎপাদিত গ্যাস ব্যবহার করে তিনি আজ স্বাবলম্বী।

২৭। অমল স্বাবলম্বী হয়েছিলেন কীসের মাধ্যমে?

কর্মসংস্থান
আত্মকর্মসংস্থান
শিল্পস্থাপন
ব্যবসায়

২৮। অমল ব্যবহার করেছিল-
(i) সম্পদের
(ii) সুযোগের
(iii) চাহিদার

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাজু মিয়া একটি কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক। তিনি লক্ষ্য করছেন পরিকল্পনা সঠিকভাবে নেওয়া হলেও প্রতিবছর শেষে শেয়ার বিক্রয়ে বড় ধরনের লোকসান হচ্ছে। তিনি বুঝতে পেরেছেন স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের উদাসীনতার কারণে এমনটি ঘটছে। তাই তিনি সকল পর্যায়ে মান ও তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

২৯। রাজু সাহেবের মতে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নে কোন কাজের অদক্ষতাকে দায়ী করছেন?

সংগঠন
নির্দেশনা
প্রেষণা
নিয়ন্ত্রণ

৩০। তত্বাবধানের মান বৃদ্ধি করার জন্য রাজু সাহেবের করণীয় –
(i) নির্দেশ পালিত হচ্ছে কিনা দেখা
(ii) কেউ ভুল করলে সংশোধন করা
(iii) দায়িত্ব পালনে অবহেলার জন্য শাস্তি দেয়া

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii