আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
ব্যবসায় উদ্যোগ - 143

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। ব্যবসাযের আধুনিক যুগের বৈশিষ্ট্য কোনটি?

বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা প্রচলন
দ্রব্য বিনিময়
ব্যবসায় সংগঠনের উদ্ভব
বাজার ও শহর সৃষ্টি

২। নিচের কোনটি আইনগত পরিবেশের উপাদান?

মানবসম্পদ
সরকারি নীতিমালা
ভোক্তা আইন
প্রযুক্তি শিক্ষা

৩। উদ্যোক্তাগণ ভূমিকা রাখে-
(i) জীবনযাত্রার মান উন্নয়নে
(ii) মানবসম্পদ উন্নয়নে.
(iii) কর্মসংস্থান সৃষ্টিতে

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

৪। ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন-

চাকরির প্রতি আগ্রহ
কর্মসংস্থান
সাধারণ শিক্ষা
প্রয়োজনীয় অর্থসংস্থান

৫। আত্মকর্মসংস্থানে সবচেয়ে বড় মূলধন কোনটি?

দক্ষতা
শিক্ষা
অভিজ্ঞতা
বুদ্ধিমত্তা

৬। কপিরাইট হলো ব্যবসায় উদ্যোক্তাদের-

মেধাসম্পদ
সাধারণ সম্পদ
চলতিসম্পদ
কাল্পনিক সম্পদ

৭। পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি?

বিসিক
বিটাক
বিএসটিআই
বিটিটিআর

৮। ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

মুনাফা অর্জন
উৎপাদন
বাজারজাতকরণ
চুক্তিপত্র

৯। ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?

রাজনৈতিক
পারিবারিক
রাষ্ট্রীয়
সামাজিক

১০। নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান

শিক্ষা
যুব ও ক্রীড়া
মহিলা বিষয়ক
সমাজকল্যাণ

১১। ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য হলো-
(i) দায়ের পরিমাণ নির্দিষ্ট
(ii) পরিচালনায় অংশগ্রহণ করে
(iii) নিজস্ব মূলধন বিনিয়োগ করে

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

১২। ম্যাক্রোস্ক্রিনিং এর প্রভাবক কোনটি?

ভোক্তাদের অভিরুচি
মূলধন সংগ্রহ
জীবনযাত্রার মান
প্রয়োজনীয় যন্ত্রপাতি

১৩। জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড কত সালে বাংলাদেশের কার্যক্রম শুরু করে?

১৯৭১ সালে
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে

১৪। বগুড়ার নায়েব আলী কত টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেছিলেন?

১০০০ টাকা
২০০০ টাকা
৩০০০ টাকা
৪০০০ টাকা

১৫। "রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড" প্রদান করে কোন প্রতিষ্ঠান?

অনিন্দ্য বুটিক
নাভানা লিমিটেড
আজাদ প্রোডাক্টস
স্কয়ার গ্রুপ

১৬। নিচের কোন সফল উদ্যোক্তা হাউজিং ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন?

স্যামসন এইচ চৌধুরী
নায়েব আলী
লুৎফা সানজিদা
জহুরুল ইসলাম

১৭। নিচের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত?

প্রশিক্ষণ কেন্দ্র চালু করা
কর্মীদের চিকিৎসা করা
শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা
পেনশনের ব্যবস্থা করা

১৮। মহিলা অধিদপ্তর নিচের কোন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে?

মৎস্য খামার তৈরি
গরু-ছাগল পালন
মৌমাছি পালন
নার্সারি তৈরি

১৯। নেতাকর্মীরা স্বাধীনচেতা মনোভাব দেখাতে পারে-

গণতান্ত্রিক নেতৃত্বে
মুক্ত নেতৃত্বে
স্বৈরাতান্ত্রিক নেতৃত্বে
আমলাতান্ত্রিক নেতৃত্বে

২০। উন্নত এলাকায় কর অবকাশ কত বছর?

৩ বছর
৫ বছর
৭ বছর
১০ বছর

২১। নিচের কোনটির মাধ্যমে বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়?

বিক্রয়
গুদামজাতকরণ
পর্যায়িতকরণ
প্রমিতকরণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লেখাপড়া শেষ করে মি. মহিন নিজস্ব পুঁজি দিয়ে একটি কম্পিউটার দোকান চালু করেন। তিনি ছয়মাসের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম আয়ত্ত করে দ্রুত কাজ সম্পন্ন করতে সক্ষম হন। ফলশ্রুতিতে প্রতিষ্ঠান থেকে অধিক আয় করতে পারছেন।

২২। মি. মহিনের কাজটি-

ব্যবসায় উদ্যোগ
আত্মকর্মসংস্থান
ব্যবসায়
চাকরি

২৩। মি. মহিনের প্রতিষ্ঠানে আয় বৃদ্ধির কারণ
(i) দক্ষতা বৃদ্ধি পাওয়া
(ii) সম্পদের সঠিক ব্যবহার করতে পারা
(iii) পর্যাপ্ত মূলধন সরবরাহ করা

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


কাজল ও তার সাত বন্ধু মিলে চিরন্তন অস্তিত্বসম্পন্ন একটি ব্যবসায় সংগঠন গঠন করে। সংগঠনটির মূলধন প্রয়োজন হলে শেয়ার ও ঋণপত্র বিক্রয় করতে পারে এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য।

২৪। কাজল ও তার বন্ধুদের সংগঠনটি কোন ধরনের?

অংশীদারি
সমবায়
পাবলিক লিমিটেড
প্রাইভেট লিমিটেড

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আনাস তৈরি পোশাকের ব্যবসায়ী। তিনি একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে এক লক্ষ টাকা প্রিমিয়াম প্রদান করেন। সম্প্রতি বন্যায় তাঁর ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর ফলে তিনি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা পান।

২৫। আনাসের ব্যবসায়ের ক্ষেত্রে কোন ধরনের বাধা দূরীভূত হয়েছে?

স্বত্বগত
ঝুঁকিপত
সময়গত
তথাগত

২৬। আনাসের ব্যবসায়ে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব পড়েছে?

অর্থনৈতিক
সামাজিক
প্রাকৃতিক
প্রযুক্তিগত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব সাদেক বিদেশ থেকে ফিরে এসে ৫০ লক্ষ টাকা ও ৩০ জন লোক নিয়ে গ্রামের পাশে একটি চামড়ার ব্যাগ তৈরির কারখানা স্থাপন করেন।

২৭। জনাব সাদেকের কারখানাটি কোন ধরনের শিল্প?

কুটির শিল্প
মাঝারি শিল্প
ক্ষুদ্র শিল্প
বৃহৎ শিল্প

২৮। উদ্দীপকের শিল্পটি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে-
(i) জীবনযাত্রার মান উন্নয়ন করে
(ii) অধিক কর্মসংস্থান সৃষ্টি করে
(iii) অধিক মুনাফা অর্জন করে

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মি. মিজান একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। কাজের প্রতি তার যথেষ্ট আগ্রহ রয়েছে এবং ধৈর্যের সাথে ক্রেতাদেরকে সঠিক পণ্য ক্রয়ে সহযোগিতা করেন। ফলে তার দোকানে দিন দিন ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়

২৯। উদ্দীপকে বিক্রয়কর্মী হিসেবে মি. মিজানের কোন গুণটি প্রকাশ পেয়েছে

মানসিক
অভিজ্ঞতা
অন্যান্য
শারীরিক

৩০। উদ্দীপকে প্রতিষ্ঠানটির সাফল্যে মি. মিজানের ভূমিকা হলো-
(i) বিক্রয় বৃদ্ধি করা
(ii) ক্রেতাদের আস্থা অর্জন করা
(iii) স্থানগত উপযোগ সৃষ্টি করা

i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii