আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2023
বিজ্ঞান - 109

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। কোনটি স্থির রোধের প্রতীক?

২। সুষম খাদ্য পিরামিডের তালিকায় কোন ধরনের খাদ্য সবচেয়ে বেশি থাকে?

শর্করা
আমিষ
স্নেহ
ভিটামিন

৩। ভ্রূণদেহে প্রতি ঘনমিলিলিটার রক্তে গড়ে লোহিত কণিকার সংখ্যা কত?

৪-৫ লাখ
৪.৫-৫.৫ লাখ
৬০-৭০ লাখ
৮০-৯০ লাখ

৪। কোনটি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে?

ঊর্ধ্বমহাশিরা
ফুসফুসীয় শিরা
ফুসফুসীয় ধমনি
নিম্ন মহাশিরা

৫। কোনটি রাবার দিয়ে তৈরি?

জন্মদিনের বেলুন
পিভিসি পাইপ
গাড়ির সিটবেল্ট
মেলামাইনের থালা-বাসন

৬। নিচের কোনটি দুর্বল এসিড?

$HCl$
$HNO_{3}$
$H2SO4$
$HOOC-COOH$

৭। রফিকের জমির মাটি বেশি অম্লীয়। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য তার কোন জাতীয় সার ব্যবহার করা উচিত?

অ্যালুমিনিয়াম
ক্যালসিয়াম
নাইট্রেট
ফসফেট

৮। নিচের কোনটি টেবিল সল্ট নামে পরিচিত?

সোডিয়াম গ্লুটামেট
সোডিয়াম ক্লোরাইড
সোডিয়াম স্টিয়ারেট
সোডিয়াম কার্বনেট

৯। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে-
(i) আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়
(ii) তড়িৎ মুদ্রণ করা হয়
(iii) তামার উপর স্বর্ণের প্রলেপ দেওয়া হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। আরিফ অসুস্থ। ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা করে বললেন তার লোহিত রক্ত কণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। তার কী রোগ হয়েছে?

অ্যানিমিয়া
লিউকেমিয়া
পলিসাইথিমিয়া
থ্যালাসেমিয়া

১১। সমুদ্র তলদেশে ভূমিকম্প, নভোজাগতিক ঘটনা নিচের কোনটি সৃষ্টি করে?

বন্যা
সুনামি
ঘূর্ণিঝড়
এসিড বৃষ্টি

১২। কোনটি কৃত্রিম পলিমার?

রেজিন
তুলা
সিল্ক
পাট

১৩। কোন গ্রুপের রক্ত সকল গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?

A
B
AB
O

১৪। এসিড বৃষ্টির প্রাকৃতিক কারণ হলো-
(i) দাবানল
(ii) গাছপালা পচন
(iii) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৫। রেয়নের বৈশিষ্ট্য হলো, এটি-
(i) কৃত্রিম তন্তু
(ii) সেলুলোজিক
(iii) অধিক উত্তাপে গলে যায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬। পানিতে পারদের অধিক উপস্থিতিতে কোন রোগ হয়?

কিডনি বিকল হওয়া
পাকস্থলীর রোগ
ত্বকের ক্যান্সার
রক্তশূন্যতা

১৭। রিফার ওজন ৫০ কেজি, উচ্চতা ১.৫ মিটার। তার বিএমআই কত?

২২.২২
৩৩.৩৩
৫১.৫
৭৫

১৮। লেন্সের ক্ষমতার প্রচলিত একক কী?

ওয়াট
কিলোওয়াট
ডায়প্টার
অ্যাম্পিয়ার

১৯। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মানবসৃষ্ট কারণ কোনটি?

সিএফসি
দাবানল
গবাদিপশুর মলমূত্র
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

২০। ক্ষীণ দৃষ্টি ত্রুটি কেন হয়?

অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে
চোখের ফোকাস দূরত্ব বেড়ে গেলে
চোখের ফোকাস দূরত্ব কমে গেলে
অভিসারী ক্ষমতা হ্রাস পেলে

২১। পানিকে উভধর্মী পদার্থ বলার কারণ, এটি-
(i) কখনো এসিডিক
(ii) কখনো ক্ষারীয়
(iii) অধিক দ্রব্য দ্রবীভূত করতে পারে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২২। ২০ ওয়াটের একটি বাল্ব দৈনিক ৭ ঘণ্টা জ্বললে ৩০ দিনে কত বিদ্যুৎ খরচ হবে?

৪.২ কিলোওয়াট
৪.৬৭ কিলোওয়াট
১৪০ কিলোওয়াট
২১০ কিলোওয়াট

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৩। চিত্রের বর্তনীটির ক্ষেত্রে প্রযোজ্য হলো-
(i) ব্যাটারি সেলের বিভব পার্থক্য সমান থাকে
(ii) একই ওয়াটের বাল্বগুলো সমান উজ্জ্বলতায় জ্বলবে
(iii) একটি বাল্ব ফিউজ হলে অন্যগুলো জ্বলে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৪। বাসা-বাড়িতে পানি বিশুদ্ধ করার সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া?

পরিস্রবণ
ক্লোরিনেশন
স্ফুটন
পাতন

২৫। গ্যাস্ট্রিকের ব্যথার জন্য যে ঔষধ খাওয়া হয়, তাহলো-

ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
টেট্রাসোডিয়াম পাইরোফসফেট
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
জিঙ্ক কার্বনেট

২৬। মানুষের শরীরের শতকরা কত ভাগ পানি?

৫০-৫৫ ভাগ
৬০-৭৫ ভাগ
৭৫-৮০ ভাগ
৮০-৮৫ ভাগ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আসিফ বাজার হতে চাল ও শাক-সবজি কিনে আনলো।

২৭। আসিফের ক্রয়কৃত প্রথম খাদ্যটি কোন ধরনের?

শর্করা
আমিষ
ভিটামিন
স্নেহ

২৮। উদ্দীপকের দ্বিতীয় খাদ্যটির কাজ হলো-
(i) দৃষ্টিশক্তি ঠিক রাখা
(ii) দেহ গঠন করা
(iii) রোগ সংক্রমণ প্রতিরোধ করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৯। নিচের কোনটি আপতিত রশ্মি?

NO
OB
AO
ON`

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও

৩০। রশ্মিটি NO বরাবর আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত হবে?

$0^{\circ}$
$90^{\circ}$
$80^{\circ}$
১৮০০