আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2023
বিজ্ঞান - 109

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। চোখের কোথায় রড কোষ থাকে?

রেটিনা
কর্নিয়া
অ্যাকুয়াস হিউমার
ভিট্রিয়াস হিউমার

২। কোনটির উপর প্রতিসরাঙ্কের মান নির্ভরশীল?

বিভেদ তল
আপতন কোণ
আলোক বর্ণ
প্রতিসরণ কোণ

৩। পলিইউরেথেন প্লাস্টিক পোড়ালে তৈরি হয়-
(i) কার্বন মনোক্সাইড
(ii) হাইড্রোজেন ক্লোরাইড
(iii) হাইড্রোজেন সায়ানাইড

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪। সূর্যের আলোয় দ্রুত নষ্ট হয় কোনটি?

তুলা
পশম
রেশম
রেয়ন

৫। ম্যানগ্রোভ বন-
(i) জীববৈচিত্র্যে পরিপূর্ণ
(ii) জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখে
(iii) সাইক্লোন প্রতিরোধে রক্ষাকবচ হিসেবে কাজ করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬। কোনটি দুর্বল এসিড?

$H_{2}SO_{4}$
$H_{2}CO_{3}$
$HNO_{3}$
HCI

৭। শেভিং জেলে কোনটি থাকে?

পটাশিয়াম স্টিয়ারেট
সোডিয়াম স্টিয়ারেট
সোডিয়াম কার্বনেট
কপার সালফেট

৮। খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে নিচের কোনটি থাকে?

পনির
মাংস
ভাত
রুটি

৯। ডিম ছাড়ার সময় ইলিশ কোথায় আসে?

হাওড়ে
নদীতে
খালে
সমুদ্রে

১০। কোন ধরনের তন্তুর জন্য হেলকিং প্রয়োজন?

রেশম
পশম
লিনেন
পাট

১১। ঘোলা পানি জলজ উদ্ভিদের-
(i) বৃদ্ধি কমিয়ে দেয়
(ii) খাবার তৈরিতে ব্যাঘাত ঘটায়
(iii) অক্সিজেন উৎপাদন বন্ধ করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২। প্রতীকের ওজন ৫০ কেজি। তার উচ্চতা ১.৫ মিটার। তার BMI কত?

৭৫.০
১১২.৫
২২.২২
৩৩.৩৩

১৩। কোন ধাতব পদার্থ মানুষের রক্তশূন্যতা সৃষ্টি করে?

পারদ
রেডন
সিসা
আর্সেনিক

১৪। কোনটি আখের রসে থাকে

গ্লুকোজ
সুক্রোজ
ফ্রুক্টোজ
সেলুলোজ

১৫। কোনটি রক্তের তরল অংশ?

রক্তকোষ
প্লাজমা
লসিকা
সিরাম

১৬। লৌহের উৎস-
(i) ডিম
(ii) মাংস
(iii) পনির

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭। কোন ভিটামিন রক্ত জমাট বাধায়?

A
D
E
K

১৮। সুতি কাপড় পোড়ানোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ধীরে ধীরে পোড়ে
পোড়া শেষে গুটি তৈরি হয়
কাগজ পোড়ানোর মত গন্ধ হয়
বোরাক্স বিড গঠন করে

১৯। ১০ ওয়াট-ঘণ্টা সমান কত?

৩.৬ কিলোজুল
৩.৬ মেগাজুল
৩৬ কিলোজুল
৩৬ মেগাজুল

২০। কোনটি ডিমের খোসায় থাকে?

$NaHCO_{3}$
$(NH_{4})_{2}CO_{3}$
$Na_{2}CO_{3}$
$CaCO_{3}$

২১। সুনামির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সাগরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়
অগভীর পানিতে ধ্বংসাত্মক জলোচ্ছাসে রূপ নেয়
বাষ্পীভবন বেড়ে যায়
নিম্নচাপের সৃষ্টি হয়

২২। পাহাড়ি রাস্তার বিভিন্ন বাঁকে কী ব্যবহার হয়?

অবতল লেন্স
উত্তল লেন্স
সমতল দর্পণ
গোলীয় দর্পণ

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৩। চিত্র 'X' ৫ ঘন্টা চললে ১ মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?

১ ইউনিট
৩০ ইউনিট
১০০০ ইউনিট
৩০,০০০ ইউনিট

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব শাহিনের ইট ভাটায় কয়লা ও কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয়।

২৪। উদ্দীপকের ভাটা থেকে কোন গ্যাস নির্গত হয়?

$CO_{2}$
$NH_{3}$
$N_{2}$
$H_{2}$

২৫। উদ্দীপকের ভাটার নির্গত গ্যাস-
(i) বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে
(ii) এসিড বৃষ্টিতে সহায়তা করে
(iii) বনভূমি ধ্বংস করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৬। চিত্রে 'Y' তৈরি হয় কোনটি থেকে?

অস্থি
যকৃত
বৃক্ক
প্লীহা

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৭। চিত্র 'Y' -
(i) জীবাণুকে ধ্বংস করে
(ii) হেপারিন ধারণ করে
(iii) রক্ত জমাট বাঁধতে বাধা দেয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব আসাদ দূরের বস্তু ভালোই দেখতে পান কিন্তু কাছের বস্তু পরিষ্কার দেখতে পান না।

২৮। জনাব আসাদের চোখের এই ত্রুটি দূর করতে, চশমা হিসেবে ব্যবহার করতে হবে-
(i) উত্তল লেন্স
(ii) অবতল লেন্স
(iii) অভিসারী লেন্স

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৯। তার চোখের এই ত্রুটির কারণ কোনটি?

অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া
চোখের লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাওয়া
চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া
চোখের লেন্সের অপসারী ক্ষমতা হ্রাস পাওয়া