আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2023
বিজ্ঞান - 109

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

১। খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে নিচের কোনটি থাকে?

পনির
মাংস
ভাত
রুটি

২। সুতি কাপড় পোড়ানোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ধীরে ধীরে পোড়ে
পোড়া শেষে গুটি তৈরি হয়
কাগজ পোড়ানোর মত গন্ধ হয়
বোরাক্স বিড গঠন করে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব শাহিনের ইট ভাটায় কয়লা ও কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয়।

৩। উদ্দীপকের ভাটা থেকে কোন গ্যাস নির্গত হয়?

$CO_{2}$
$NH_{3}$
$N_{2}$
$H_{2}$

৪। পানি বিশুদ্ধকরণে কোনটি ব্যবহৃত হয়?

$NaCl$
$CaSO_{4}$
$NaOH$
$[Ca (OCI) Cl]$

৫। নিচের কোনগুলি সেলুলোজিক তন্তু?

রেয়ন ও কিউপ্রা অ্যামোনিয়াম
নাইলন ও ডেক্সন
রেয়ন ও পলিস্টার
নাইলন ও প্রোপিলিন

৬। কোনটি কৃত্রিম তন্তু?

আলপাকা
কাশ্মিও
ভিকুনা
ভিসকোস

৭। গ্রিক শব্দ 'মেরোস' এর অর্থ কী?

অনেক
অংশ
শিকল
বড়

৮। লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

হৃৎপিণ্ডে
প্লীহাতে
রক্তরসে
ফুসফুসে

৯। কোনটি পরিবর্তনশীল রোধের প্রতীক?

১০। ১ ওয়াট ঘণ্টা কত জুলের সমান?

$৩.৬ × ১০^৬$
$৩.৬ × ১০^৫$
$৩.৬ × ১০^৩$
$৩.৬ × ১০^২$

১১। ৪. কোনটি শক্তিশালী এসিড?

$CH_{3}COOH$
$H_{2}SO_{4}$
$H_{2}CO_{3}$
$HOOC-COOH$

১২। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?

A
B
E
K

১৩। প্রাণিজ স্নেহের উৎস কোনটি?

পেস্তা
মাখন
পাম
নারিকেল

১৪। নিরাপদ ড্রাইভিং-এর ক্ষেত্রে প্রয়োজন-
(i) সিটবেল্ট
(ii) সাইড ভিউ মিরর
(iii) রিয়ার ভিউ মিরর

i
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৫। সুনামির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সাগরের তাপমাত্রা ২৭° সেলসিয়াসের বেশি হয়
অগভীর পানিতে ধ্বংসাত্মক জলোচ্ছ্বাসে রূপ নেয়
বাস্পীভবন বেড়ে যায়
নিম্নচাপের সৃষ্টি হয়

১৬। কোনটি থার্মোসেটিং প্লাস্টিকস?

পলিথিন
পিভিসি
পলিএস্টার
বাকেলাইট

১৭। ক্যালামিনের সংকেত নিচের কোনটি?

$ZnCO_{3}$
$CaCO_{3}$
$Ca(OH)_{2}$
$NaHCO_{3}$

১৮। সুক্রোজের উৎস কোনটি?

আখ
আপেল
পেঁপে
তরমুজ

১৯। নিচের কোনটি ক্ষার দ্বারা নিষ্ক্রিয় হয়?

হিস্টামিন
সোডিয়াম গ্লুটামেট
ক্যালসিয়াম কার্বনেট
ক্যালামিন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আরিফদের জমিতে ফসল ভালো হচ্ছে না। সে মাটি পরীক্ষা করে দেখল pH এর মান 8 এর নিচে।

২০। নিচের কোনটি ব্যবহারে pH এর মান ঠিক হবে?

$HNO_3$
$H_3PO_4$
$H_2SO_4$
$CaCO_3$

২১। কোনটি pH 7?

পানি
এসিড
ক্ষার
লবণ

২২। পলিমার ব্যবহার করা হয়-
(i) বস্ত্র তৈরিতে
(ii) তৈজসপত্র তৈরিতে
(iii) তড়িৎ নিরোধক রূপে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩। কোনটি দেহে এলার্জি প্রতিরোধ করে?

লোহিত কণিকা
অনুচক্রিকা
লিম্ফোসাইট
ইওসিনোফিল

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৪। বাল্ব দুটি প্রতিদিন ৫ ঘণ্টা জ্বলে। এক মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?

১ ইউনিট
৬ ইউনিট
১৫ ইউনিট
৩০ ইউনিট

ছবিটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও:

mcq image

২৫। চিত্রের বর্তনীটির ক্ষেত্রে—
(i) এটি একটি সমান্তরাল বর্তনী
(ii) এটি একটি সিরিজ বর্তনী
(iii) সব বাল্বগুলোতে সমান বিদ্যুৎ প্রবাহিত হবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


নাবিলার বাবার ইট ভাটায় কয়লা ও কাঠ পুড়িয়ে ইট তৈরি হয়।

২৬। উদ্দীপকের ভাটায় নির্গত গ্যাস-
(i) বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে
(ii) এসিড বৃষ্টিতে সহায়তা করে
(iii) বনভূমি ধ্বংস করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সাবিত কাছের বস্তু ভালোই দেখতে পায় কিন্তু দূরের বস্তু পরিষ্কার দেখতে পায় না।

২৭। সাবিতকে দৃষ্টির এই ত্রুটি দূর করতে হলে, চশমা হিসেবে ব্যবহার করতে হবে-
(i) উত্তল লেন্স
(ii) অবতল লেন্স
(iii) অপসারী লেন্স

i ও iii
i ও ii
ii ও iii
i, ii ও iii

২৮। তার চোখের এই ত্রুটির কারণ কোনটি?

চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া
অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
চোখের লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাওয়া
চোখের লেন্সের অপসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


তালহা শিশু অবস্থা থেকেই রক্তশূন্যতায় ভুগছে। ডাক্তার বলেছেন এটি বংশগত রোগ।

২৯। তালহা কোন রোগে আক্রান্ত?

লিউকেমিয়া
থ্যালাসেমিয়া
পারপুরা
পলিসাইথিমিয়া

৩০। তালহার উক্ত রোগের কারণ হলো-
(i) হিমোগ্লোবিনের অস্বাভাবিকতা
(ii) তার অটোজোমে অবস্থিত দুটি প্রচ্ছন্ন জিন
(iii) তার অটোজোমে অবস্থিত দুটি প্রকট জিন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii