আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2020
বিজ্ঞান - 109

শিক্ষা বোর্ডঃ কমিল্লা বোর্ড

১। কোনটি লেন্সের ক্ষমতার এসআই একক?

মিটার/সেকেন্ড
রেডিয়ান/মিটার
কি.মি./ঘন্টা
ওয়্যার্ট/সেকেন্ড

২। কোনটি প্রাকৃতিক পলিমার?

রেজিন
পিভিসি
সিল্ক
বাকেলাইট

৩। প্রাকৃতিক সংরক্ষণশীলতার কৌশল হলো-
(i) ৫টি শার্টের পরিবর্তে ২টি শার্ট ব্যবহার করা
(ii) বাজারের প্যাকেট বার বার ক্রয় করা
(iii) পুরাতন শাড়ি দিয়ে কাঁথা তৈরি করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪। কোনটি দুর্বল এসিড?

$HNO_{3}$
$H_{2}SO_{4}$
$H_{2}CO_{3}$
$HCl$

৫। সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি?

ম্যাগনেটাইট
জিপসাম
কোয়ার্টজ
মাইকা

৬। ইসিজি করা যায়-
(i) হার্ট অ্যাটাক হয়ে থাকলে
(ii) রক্তনালী ব্লক হলে
(iii) হৃৎপিণ্ডের আকার বড় হয়ে থাকলে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭। কোন তন্তু 'লুমেন' নামক পদার্থে পূর্ণ থাকে?

রেশম
পশম
রেয়ন
তুলা

৮। ক্রোমোজোমের প্রোটিন কোনটি?

গুয়ানিন
হিস্টোন
থাইমিন
সাইটোসিন

৯। একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 50cm। লেন্সটির ক্ষমতা কত?

+ D
- D
+ 2D
- 2D

১০। রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটি?

অ্যামিনো এসিড
অ্যামোনিয়া
কোলেস্টেরল
অ্যালবুমিন

১১। কোনটি সংযুক্ত তারের প্রতীক?

১২। স্মার্ট ফোনের ক্ষেত্রে প্রযোজ্য-
(i) সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে
(ii) ল্যাপটপের বিকল্প হিসেবে কাজ করা যায়
(iii) সব ধরনের তথ্য পাঠানো যায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩। কোন খাদ্য উপাদানটি এসিডিটি নিষ্ক্রিয় করতে পারে?

পিঁয়াজ
রসুন
আলু
মরিচ

১৪। ৬০ ওয়াটের ৩টি ও ৪০ ওয়াটের ২টি বাল্ব প্রতিদিন ৫ ঘণ্টা করে জ্বালালে এপ্রিল মাসে কত বিদ্যুৎ খরচ হবে?

৩৯ ইউনিট
১০০ ইউনিট
২৪০ ইউনিট
২৬০ ইউনিট

১৫। বৈশ্বিক উষ্ণতার মূল কারণ-
(i) যানবাহন
(ii) দাবানল
(iii) সিএফসি

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬। টেলিভিশনে ভিডিও পাঠাতে হলে প্রতি সেকেন্ডে কয়টি স্থির ছবি পাঠাতে হয়?

২০টি
২৫টি
৩০টি
৩৫টি

১৭। নিরাপদ ড্রাইভিং-এর ক্ষেত্রে প্রয়োজন-
(i) মোবাইল ফোন
(ii) ভিউ মিরর
(iii) সিটবেল্ট

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৮। দাঁতের ক্যাভিটি বের করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

এক্স-রে
সিটিস্ক্যান
এমআরআই
আল্ট্রাসনোগ্রাফি

১৯। পরিপাককৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হয়?

সাইটোপ্লাজমে
প্রোটোপ্লাজমে
মাইটোকন্ড্রিয়ায়
কোষগহ্বরে

২০। এক কিউবিক মিটার পানির ভর কত?

১০ কেজি
১০০ কেজি
১০০০ কেজি
১০০০০ কেজি

২১। কোনটি মৌলিক বল?

মহাকর্ষ বল
স্পর্শ বল
অস্পর্শ বল
চৌম্বক বল

২২। সাধারণত কালবৈশাখী ঝড় হয় কখন?

মার্চ-এপ্রিল
এপ্রিল-মে
মে-জুন
জুন-জুলাই

২৩। সাধারণত কত বছর বয়সের মধ্যে মেয়েদের ঋতুস্রাব শুরু হয়?

৭-১০ বছর
৮-১২ বছর
১-১৪ বছর
১০ - ১৭ বছর

২৪। পানিতে প্রচুর শ্যাওলা জন্মায়-
(i) ফসফেট খুব বেড়ে গেলে
(ii) নাইট্রোজেন খুব বেড়ে গেলে
(iii) আর্সেনিক খুব বেড়ে গেলে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সুমনের বয়স ৩২ বছর। তার ওজন ৫৫ কেজি। ইদানিং তার ঠোঁটের দুপাশে ফাটল দেখা যাচ্ছে। মুখে ও জিভে ঘা। এছাড়া তার ত্বকও খসখসে হয়ে যাচ্ছে।

২৫। সুমনের দেহে রক্তের পরিমাণ স্বাভাবিকভাবে কত লিটার থাকা উচিত?

৪.৪ লিটার
২.৭১ লিটার
১.৭১ লিটার
৩০.৮৭ লিটার

২৬। সুমনের কোন খাদ্যগুলো বেশি খাওয়া প্রয়োজন?

যকৃত, আটা ও দুধ
দুধ, ডিম ও বাদাম
যকৃত, দুধ ও অঙ্কুরিত বীজ
দুধ, মাছ ও মাংস

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পলি সপ্তম শ্রেণির ছাত্রী। ইদানিং সে অধিকাংশ সময় আয়নার সামনে একাকী বসে থাকে। তার কথাবার্তায় ও আচরণে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। তাছাড়া সে এখন পরিপাটি থাকতে ভালোবাসে।

২৭। পলির এরূপ পরিবর্তনের জন্য দায়ী-
(i) ইস্ট্রোজেন
(ii) প্রজেস্টেরন
(iii) টেস্টোস্টেরন

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৮। পলির এ বয়সে আর কী দৈহিক পরিবর্তন হতে পারে?

বুক ও কাঁধ চওড়া হওয়া
গলার স্বর মোটা হওয়া
কোমরের হাড় মোটা হওয়া
স্বর ভঙ্গ হওয়া

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রনি সামান্য পানিযুক্ত কিছু মাটি নিয়ে আঙ্গুল দিয়ে ঘষলে মসৃণ অনুভব করল এবং দেখল এটি হাতের সাথে লেগে আছে।

২৯। রনি হাতে কী মাটি নিয়েছিল?

বালু মাটি
পলি মাটি
কাদা মাটি
দো-আঁশ মাটি

৩০। রনির পরীক্ষিত মাটিতে
(i) কোয়ার্টজ থাকে
(ii) জৈব পদার্থ থাকে
(iii) ভালো ফসল উৎপন্ন হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii