আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2025
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - 153

শিক্ষা বোর্ডঃ সিলেট বোর্ড

১। পান্ডুয়ার 'এক লাখি মসজিদ' এর নির্মাণকাল কত সাল?

১৪১৭-১৪২২ সাল
১৪১৮-১৪২৩ সাল
১৪১৯-১৪২৪ সাল
১৪২০-১৪২৬ সাল

২। লালবাগের কেল্লায় কার সমাধি রয়েছে?

বিবিপরির
প্রীতিলতা ওয়াদ্দেদার
সম্রাজ্ঞী মমতাজ
বেগম রোকেয়া

৩। ১৯৫৪ সালের নির্বাচনকে এক 'ব্যালট বিপ্লব' বলা হয় কেন?

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
২১ দফার দাবির প্রভাব ফেলার কারণে
পাকিস্তানের ইতিহাসের প্রথম নির্বাচন বলে
যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারনে

৪। কারা 'অপারেশন সার্চলাইট' পরিচালনার নীলনকশা তৈরি করেন?
(i) টিকা খান
(ii) ইয়াহিয়া খান
(iii) রাও ফরমান আলী

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৫। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য 'তারামন বিবি' কী খেতাব পেয়েছিলেন?

বীরশ্রেষ্ঠ
বীর প্রতীক
বীর উত্তম
বীর বিক্রম

৬। বাংলার রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?

নদীয়া
বিহার
কর্ণসুবর্ণ
লখনৌতি

৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনাতেই শরণার্থীর এক বড় অংশ কোথায় আশ্রয় নিয়েছিল?

পূর্ব বঙ্গে
পশ্চিম বঙ্গে
পাকিস্তানে
পূর্ব পাকিস্তানে

৮। কাদের লাশ ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয়েছিল?

পুলিশের
ছাত্রদের
সৈনিকের
সাধারণ জনগণের

৯। তমদ্দুন মজলিসের অন্যতম লক্ষ্য ছিল-
(i) রাষ্ট্রভাষা বাংলা করা
(ii) বাংলার সংস্কৃতি রক্ষা করা
(iii) বাংলার ঐতিহ্য সংরক্ষণ করা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০। ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি?

স্মৃতিস্তম্ভ
সাহিত্য
নথিপত্র
জীবনী

১১। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম ছিল-
(i) চিত্রলিপি
(ii) বর্ণলিপি
(iii) হায়ারোগ্লিফিক

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২। মহেঞ্জোদারোতে কোন যুগের নিদর্শন পাওয়া যায়?

লৌহ যুগের
পাথরের যুগের
প্রাগতৈহাসিক যুগের
তাম ও ব্রোঞ্জ যুগের

১৩। প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়?

মেসেডোনিয়া
এথেন্স
স্পার্টা
ক্রীট

১৪। বাংলার জনপদ হলো-
(i) পুণ্ড্র বর্ধন
(ii) গৌড়
(iii) বক্তা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৫। শশাংকের রাজধানী কোথায় ছিল?

ত্রিপুরা
চুচুঁড়া
কর্ণসুবর্ণ
মগধ

১৬। মৌখরিগণের বাংলায় ক্রমাগত আক্রমনের ফলে গুপ্ত বংশীয় রাজাগণের অবস্থা কীরূপ হয়?

ক্ষমতা হারিয়ে ফেলে
অঞ্চল ছেড়ে পালিয়ে যায়
দুর্বল হয়ে পড়ে
শক্তিশালী হয়ে উঠে

১৭। ইতিহাসের লিখিত উপাদান কোনটি?

স্মৃতিস্তম্ভ
মৃৎশিল্প
রাজার মূর্তি
আবুল ফজল-এর 'আইন-ই-আকবরী'

১৮। প্রাচীন বাংলার নর-নারীর পোশাক ছিল-
(i) ধুতি ও শাড়ি
(ii) লুঙ্গি ও পাঞ্জাবী
(iii) চাঁদর ও ওড়না

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও

১৯। স্থাপত্যটি কোন সংস্থা কর্তৃক স্বীকৃতি পায় -

বিশ্ব স্বাস্থ্য সংস্থা
জাতিসংঘ
ইউনেস্কো
সার্ক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব 'ক' ধর্মসংস্কারের কাজে মনোনিবেশ করলে কৃষক ও তাঁতি সম্প্রদায়ের লোকেরা তার সাথে যোগ দেয়। এক শ্রেণির জমিদারগণ তাদের উপরে আক্রমণ চালালে তিনি শত্রুপক্ষের প্রতিরোধ করার লক্ষ্যে এক শক্তিশালি বাঁশের কেল্লা নির্মাণ করেন।

২০। উদ্দীপকে আন্দোলনটির নেতৃত্ব দেয় কে?

হাজী শরিয়তুল্লাহ
তিতুমির
দুদু মিয়া
মজনু শাহ

২১। উক্ত আন্দোলনটির যা পরিণতি ঘটে-
(i) ইংরেজরা গোলাবারুদ দিয়ে জমিদারদের সাহায্য করে
(ii) গোলার আঘাতে বাঁশের কেল্লা উড়ে যায়
(iii) ফলে কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


'ক' দেশটি দুটি অংশে বিভক্ত। কিন্তু দেশটির এক অংশের লোকেরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হচ্ছিল।

২২। উদ্দীপকে 'ক' দেশটির এক অংশের লোকেরা যে বৈষম্যের স্বীকার হয়-
(i) অর্থনৈতিক বৈষম্য
(ii) রাজনৈতিক বৈষম্য
(iii) সামাজিক বৈষম্য

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

২৩। উক্ত বৈষম্যের শিকার হয়-

পূর্ববাংলা ও পশ্চিম পাকিস্তানের জজনগণ
পশ্চিম পাকিস্তানের সাধারণ জনগণ
পূর্ববাংলার সর্বস্তরের জনগণ
পূর্ববাংলার প্রবাসী জনগণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


'A' নানার বাড়ি বিক্রমপুরে বেড়াতে গিয়ে প্রাচীনকালের অনেক নিদর্শন দেখতে পায়। শিলালিপিগুলো দেখে সে মুগ্ধ হয়। এইসব শিলালিপিতে বিক্রমপুর ও নাব্য নাম দুটি অংকিত ছিল।

২৪। উদ্দীপকে 'A' এর দেখা নিদর্শনগুলি কোন জনপদের পরিচয় বহন করে?

বঙ্গ জনপদ
গৌড় জনপদ
সমতট জনপদ
হরিকেল জনপদ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লিলির দাদু তাকে এমন এক যুগের গল্প বলেন যে যুগে মূর্তি গড়তে ধাতুর ব্যবহার করা হতো।

২৫। অনুচ্ছেদে কোন কোন ধাতুকে ইঙ্গিত করা হয়েছে?
(i) অষ্টধাতু ও কষ্টিপাথর
(ii) লোহা ও তামা
(iii) সোনা ও রূপা

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও

২৬। চিত্রের স্থাপত্যটি নির্মাণ করেন কে?

মহি পাল
রাম পাল
গোপাল
ধর্ম পাল

২৭। উদ্দীপকে স্থাপত্যটি নির্মাণের ফলে-
(i) বৌদ্ধ শিক্ষা কেন্দ্র গড়ে উঠে
(ii) বৌদ্ধ সম্প্রদায় শিক্ষার সুযোগ পায়
(iii) বৌদ্ধ ধর্মের আদর্শ প্রসার লাভ করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও

২৮। উদ্দীপকের ছকে চিহ্নিত ব্যক্তির আমলে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূলে ছিল-
(i) শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতি
(ii) দ্রব্যমূল্য সন্তা
(iii) বণিকদের সাথে ব্যবসার উন্নয়ন ঘটানো

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মিঃ আলম তার সম্পত্তির মালিকানা শুধুমাত্র এক দৌহিদ্র কে দিলে তার অন্যান্য সন্তানেরা ক্ষুদ্ধ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে সম্পত্তি প্রাপ্ত ব্যক্তিটি মালিকানা হারিয়ে অসহায় হয়ে পড়ে।

২৯। উদ্দীপকে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল -
(i) ঘষেটি বেগম
(ii) মীর জাফর
(iii) ইসলাম খান

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩০। উক্ত ঘটনার মধ্যে দিয়ে বাংলায়-
(i) ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়
(ii) ইংরেজ শাসন ব্যবস্থা শক্তিশালি হয়ে উঠে
(iii) ষড়যন্ত্রকারীদের আশা আখাঙক্ষা পূর্ণ হয়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii