আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2021
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - 153

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। "ইতিহাস" শব্দটির উৎপত্তি হয় কোন শব্দ থেকে?

ঐতিহ্য
ইতিহ
সাহিত্য
সংস্কৃতি

২। আধুনিক ইতিহাসের জনক কে?

হেরোডোটাস
র‍্যাপসন
লিওপোল্ড ফন র‍্যাংকে
ড. জনসন

৩। ভৌগোলিক বৈশিষ্ট্য বাংলার মানুষকে করে তুলেছে-
(i) নৌ যুদ্ধে পারদর্শী
(ii) সংগ্রামী
(iii) কোমল ও শান্ত

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪। রসেটা স্টোন কী?

চিত্রলিপি
পবিত্র অক্ষর
একটি পাথর
পিরামিড

৫। বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন?

বুদ্ধিজীবীদের সংখ্যা কমানোর জন্য
বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখার জন্য
বাঙালি জাতির বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ব্যাহত করার জন্য
মুজিবনগর সরকারের পতন ঘটানোর জন্য

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শরিফ স্যার গণিতের ক্লাসে ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলেন। আলোচনা শুনে সিয়ামের মনে পড়ে যায় এক বিশেষ সভ্যতার কথা, যাদের তৈরিকৃত এক স্থাপত্য শিল্পের আকৃতিও ত্রিভুজের মতো।

৬। সিয়ামের কোন সভ্যতার কথা মনে পড়ে?

গ্রিক
সিন্ধু
মিশরীয়
রোমান

৭। ছয় দফার ভিত্তিতে জনমানুষের প্রত্যাশা কী ছিল?

আগরতলা মামলা প্রত্যাহার করা
গণঅভ্যুত্থানের ডাক দেওয়া
বৈদেশিক সম্পর্ক জোরদার করা
প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জন করা

৮। "ভূমিদাস" বা হেলট নামে পরিচিত ছিল কারা?

ডোরীয় যোদ্ধারা
পরাজিত স্থানীয় অধিবাসীরা
বিজয়ী যোদ্ধারা
এথেন্সের অধিবাসীরা

৯। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?

পূর্ব বাংলা ভাষা কমিটি
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
তমদ্দুন মজলিস
রাষ্ট্রভাষা মুক্তি পরিষদ

১০। মিশরের প্রথম রাজা কে ছিলেন?

পের-ও
মেনেস
আমন রে
ওসিরিস

১১। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল ছিল-
(i) আইয়ুব খান ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন
(ii) কৃষক ও শ্রমিকদের মাঝে শ্রেণি চেতনার উন্মেষ ঘটে
(iii) বাঙালির মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২। গ্রিক সভ্যতার "স্বর্ণযুগ" বলা হয় কার সময়কালকে?

সোফোক্লিস
থকিডাইডিস
পেরিক্লিস
সক্রেটিস

১৩। যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল কেন?

পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির পরাজয় ঘটানোর জন্য
পাকিস্তান জাতীয় কংগ্রেসের পরাজয় ঘটানোর লক্ষ্যে
মুসলিম লীগের পরাজয় ঘটানোর জন্য
গণআজাদী লীগের পরাজয় ঘটানোর জন্য

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাংলাদেশে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সাহসী নারীদের জন্য "জয়িতা" পুরস্কার প্রদান করে। সংবাদপত্রে এ সংবাদ দেখে আলোর ইতিহাসে পড়া এক আন্দোলনের কথা মনে পড়ে। সে ভাবে অতীতের এই সাহসী নারীদেরকে মরণোত্তর পুরস্কার প্রদান করা উচিত। সম্মানিত এসব নারীদের অংশগ্রহণে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল।

১৪। উদ্দীপকে আলোর কোন সাহসী নারীদের কথা মনে পড়ে?

ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী
উনসত্তরের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী
১৯৭৩ সালের নির্বাচনে অংশগ্রহণকারী
সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী

১৫। মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে ভাগ করেন?

৯টি
১০টি
১১টি
১২টি

১৬। উপরের ?" চিহ্নিত স্থানে কোনটি বসবে?

তাম্রলিপ্ত
পুণ্ড্র
সমতট
চন্দ্রদ্বীপ

১৭। মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?

আইয়ুব খান
ইয়াহিয়া খান
ইচ্ছান্দার মির্জা
লিয়াকত আলী খান

১৮। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

সৈয়দ নজরুল ইসলাম
ক্যাপ্টেন এম. মনসুর আলী
তাজউদ্দীন আহমেদ
খন্দকার মোশতাক আহমেদ

১৯। জাতীয় সংসদে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় আইন পাস করা হয় কেন?

স্বায়ত্ত্বশাসন প্রদানের জন্য
সরকারি প্রভাবমুক্ত করার জন্য
ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য
নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া পরিচালনার জন্য

২০। ভাষা আন্দোলন কত সালে চূড়ান্ত রূপ লাভ করে?

১৯৪৭
১৯৪৮
১৯৪৯
১৯৫২

২১। ইতিহাস কীভাবে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে?
(i) জাতির সফল সংগ্রামের ইতিহাস জানার মাধ্যমে
(ii) জাতির গৌরবময় ঐতিহ্য লালনের মাধ্যমে
(iii) দেশের সঠিক ইতিহাস পাঠের মাধ্যমে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২২। উদ্দীপকের ছবিটি কোন ঘটনার সাথে সম্পৃক্ত?

যৌথবাহিনীর চুক্তি স্বাক্ষর
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিল
ভারত-তাসখন্দ চুক্তি স্বাক্ষর

২৩। ১৯৫৪ সালের নির্বাচনের ফল কী ছিল?

জোটবদ্ধ দলের নিরঙ্কুশ বিজয়
অবাঙালি নেতৃত্বের প্রতি বাঙালির আস্থা জন্মানো
ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ বিজয়
পূর্ব বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক ধারার সৃষ্টি

২৪। পৃথিবীর শিল্পকলার ইতিহাসে স্বর্ণযুগের জন্ম দিয়েছিলেন কারা?

গ্রিকরা
মিশরীয়রা
রোমানরা
সিন্ধুবাসীরা

২৫। ছবির ব্যক্তিবর্গ কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত?

ভাষা আন্দোলন
সশস্ত্র আন্দোলন
অসহযোগ আন্দোলন
খিলাফত আন্দোলন

২৬। উক্ত আন্দোলন জনগণের মাঝে সৃষ্টি করেছিল-

জাতীয়তাবাদী চেতনা
সংস্কৃতি বিরোধী চেতনা
স্বাধীনতা বিরোধী চেতনা
ভাষা বিদ্বেষী চেতনা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"ক" রাষ্ট্রের জনগণ সাম্যের নীতিতে বিশ্বাসী। তাদের আইনগুলো জনগণের দেখার সুবিধার জন্য রাস্তার মোড়ে মোড়ে ঝুলিয়ে রাখা হতো। এতে জনগণ অন্যায় করার সাহস পেত না।

২৭। উদ্দীপকে প্রাচীন কোন সভ্যতার আইনের কথা বলা হয়েছে?

মিশরীয়
গ্রিক
সিন্ধু
রোমান

২৮। উক্ত সভ্যতার লোকেরা ছিল-
(i) মৃত্যু পরবর্তী জীবনে অবিশ্বাসী
(ii) যুদ্ধকেন্দ্রিক শিক্ষাব্যবস্থায় অভ্যস্ত
(iii) ধর্মীয় ক্ষেত্রে মিশরীয়দের দ্বারা প্রভাবিত

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


গ্রামের ছেলে সুমন গ্রামীণ সংস্কৃতিতে অভ্যস্ত। ছোটবেলায় সে পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটা শিখেছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেখে তার শহুরে বন্ধু ডন সাঁতার কাটতে পারে না। সাঁতার শেখার জন্য সে এক প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয় এবং নিয়মিত সুইমিং পুলে যাতায়াত করে। এ পরিস্থিতি দেখে সুমনের ইতিহাসে পঠিত এক সভ্যতার কথা মনে পড়ে।

২৯। উদ্দীপকে সুমনের কোন সভ্যতার কথা মনে পড়ে?

মিশর
সিন্ধু
গ্রিক
রোমান

৩০। উক্ত সভ্যতার অধিবাসীরা বিখ্যাত ছিল-
(i) নাগরিক সুবিধার ধারক ও বাহক হিসেবে
(ii) অলংকার ব্যবহারের জন্য
(iii) উন্নত সামরিক চিন্তার লালনকারী হিসেবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii