আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2024
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - 153

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। নিদর্শনের দিকদিয়ে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ কোনটি?

পুণ্ড্র
গৌড়
বঙ্গ
হরিকেল

২। প্রাচীন বাংলার মানুষ সংগ্রামী হয়ে ওঠার কারণ-
(i) আবহাওয়া
(ii) ভৌগোলিক পরিবেশ
(iii) ঋতু বৈচিত্র্য

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩। স্বাধীন গৌড় রাজ্যের অধিপতি কে ছিলেন?

গোপাল
শশাংক
ধর্মপাল
দেবপাল

৪। 'দান সাগর' গ্রন্থ কে রচনা করেন?

বিজয় সেন
লক্ষ্মনসেন
বল্লাল সেন
সামন্ত সেন

৫। আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন?

রাজ্যের কল্যাণ সাধন
বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি
হাবসিদের প্রভাব থেকে মুক্তি লাভ
যথাযথ শাসন ব্যবস্থার প্রচলন

৬। বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন?

ওসমান খান
সোনাগাজি
ঈসা খান
বাহাদুর গাজি

৭। কোন ইউরোপীয় নাবিক সমুদ্রপথে সর্বপ্রথম ভারত উপমহাদেশে আসেন?

স্যার টমাস রো
জব চার্নক
ভাস্কো-ডা-গামা
ক্যাপ্টেন হকিন্স

৮। পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ-
(i) নবাবের অদূরদর্শিতা
(ii) সেনাপতির বিশ্বাস ঘাতকতা
(iii) বিপক্ষ শক্তির কূটকৌশল

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯। স্বদেশি আন্দোলন বয়কট বলতে কী বোঝায়?

বিদেশি পণ্য গ্রহণ
স্বদেশি পণ্য অর্জন
বিদেশি পণ্য বর্জন
স্বদেশি পণ্য উৎপাদন

১০। রবীন্দ্র নাথ ঠাকুর 'নাইট' উপাধি বর্জন করেন কেন?

সরকারের দমন নীতির প্রতিবাদের জন্য
অহিংসা আন্দোলনে সমর্থন জানাতে
স্বদেশি আন্দোলনে অংশ গ্রহণ করতে
জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে

১১। 'বাঙালি জাতীয়তাবাদ' বিকাশের প্রথম আন্দোলন কোনটি?

অসহযোগ
খিলাফত
ভাষা
স্বাধিকার

১২। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন?

ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্যে?
রাজনৈতিক দল গড়ে তুলতে
অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য
ভাষা আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে

১৩। ১৯৫৭ সালে ভারতীয় সৈন্যদের বিদ্রোহের অন্যতম কারণ কোনটি?

ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যে বৈষম্য
ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব
এনফিল্ড রাইফেলের প্রচলন
ব্রিটিশ অফিসারদের উদ্ধত্যপূর্ণ আচরণ

১৪। 'মৌলিক গণতন্ত্র' বলতে কোনটি বোঝায়?

নিদিষ্ট সংখ্যক লোকের নির্বাচক মণ্ডলী নির্বাচন
নিদিষ্ট সংখ্যক লোকের ভোটাধিকার
নিদিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট নির্বাচন
নিদিষ্ট সংখ্যক লোকের প্রধান মন্ত্রী নির্বাচন

১৫। ঐতিহাসিক '৬ দফা' প্রস্তাব কোথায় পেশ হয়?

লাহোরে
পাঞ্জাবে
ইসলামাবাদে
অমৃতসরে

১৬। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর মূলদাবি ছিল কয়টি?

২টি
৩টি
৪টি
৫টি

১৭। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কেন?

স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে
প্রতিরোধ গড়ে তোলার জন্য
মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য

১৮। মোস্তাক সরকারকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র কোনটি?

চীন
যুক্তরাষ্ট্র
পাকিস্তান
সৌদি আরব

১৯। ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের পর রাষ্ট্র ক্ষমতা দখল করেন কে?

জিয়াউর রহমান
বিচারপতি সাত্তার
খালেদ মোশারফ
খন্দকার মোশতাক আহমদ

২০। আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?

মিনহাজ-উস-সিরাজ
কলহন
আবুল ফজল
কৌটিল্য

২১। কোনটি পড়লে বাঙালি জাতির গৌরব জানা যায়?

অর্থনীতি
ইতিহাস
পৌরনীতি
ভূগোল

২২। সোমপুর বিহার কোন শাসনামলের নিদর্শন?

মৌর্য
গুপ্ত
সেন
পাল

২৩। মধ্যযুগে বাংলার শাসক শ্রেণির ভাষা ছিল কোনটি?

সংস্কৃত
ফার্সি
বাঙলা
আরবি

২৪। নিচের কোনটি ক্ষত্রীয় শ্রেণির জন্য যথার্থ?

শত্রু রাজ্যের বিরুদ্ধে নিরাপত্তা দান করতো
আমদানি-রপ্তানির কাজে জড়িত থাকতো
মন্দিরের কর্মকাণ্ড পরিচালনায় নিয়োজিত ছিল
সামাজিক রীতি-নীতির নিয়ন্ত্রণ রাখতো

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


অর্থের অভাব জনাব অর্জুনের শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনে বাঁধা হতে পারেনি। তিনি তার এলাকায় শিক্ষার প্রসারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করেন। তিনি নিজের ছেলেকে একজন বিধবা নারীর সাথে বিয়ে দেন।

২৫। উদ্দীপকের অর্জুনের সাথে নিচের কোন মহান ব্যক্তির সাদৃশ্য রয়েছে?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রাজা রামমোহন রায়
হেনরি লুই ডিরোজিও
মাইকেল মধুসূদন দত্ত

২৬। উক্ত মহান ব্যক্তির কর্মকাণ্ডের মাধ্যমে-
(i) বাংলায় শিক্ষার প্রসার ঘটে
(ii) সমাজে আধুনিকতার প্রচলন হয়
(iii) অভিজাত শ্রেণির মধ্যে সাহিত্য চর্চা বৃদ্ধি পায়

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


'খ' রাষ্ট্র 'ক' রাষ্ট্রের নিপীড়িত, অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য বস্ত্র ও চিকিৎসা দেয় তাদের দুঃখ দুর্দশার বিষয় বিশ্ববাসীর সামনে তুলে ধরে।

২৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের 'খ' রাষ্ট্রের সাথে মিল রয়েছে?

চীন
ভারত
নেপাল
ভূটান

২৮। উক্ত রাষ্ট্রের গৃহীত কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের -
(i) স্বাধীনতালাভ ত্বরান্বিত হয়
(ii) মানবাধিকার রক্ষিত হয়
(iii) অভ্যন্তরীণ অবস্থা বহিবিশ্ব অবগত হয়

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সাজিদের বাবা ওজন পরিমাপের জন্য একটি ডিজিটাল মেশিন ক্রয় করে। সাজিদ তার বাবার কাছে জানতে চায় যখন ডিজিটাল মেশিন ছিলনা তখন মানুষ কি দিয়ে ওজন পরিমাপ করতো? তখন তার বাবা বললেন আগে মানুষ লোহার তৈরি বাটখারা ব্যবহার করতো।

২৯। উদ্দীপকে উল্লিখিত ওজন মেশিনের ব্যবহার কোন সভ্যতার অবদানকে স্মরণ করিয়ে দেয়?

মিশরীয়
রোমান
সিন্ধু
গ্রিক

৩০। উক্ত সভ্যতা কোনটির জন্য বিখ্যাত?

সামরিক নৈপুণ্য প্রদর্শন
জনগণের গণতান্ত্রিক সমাজ জীবন
ধর্মীয় বিধি বিধানের কঠোরতা
সুপরিকল্পিত আবাসন ব্যবস্থাপনা